মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ১২ কোটি টাকা-১০ কেজি রূপো, দেখেই চোখ কপালে উঠল ইডির

সুমিত চক্রবর্তী | ২৩ আগস্ট ২০২৫ ১৬ : ২৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক:  কেন্দ্রীয় সরকারের অনলাইন গেমিং নিষিদ্ধকরণ বিল পাস হওয়ার পর অবৈধ বেটিং চক্রের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার ও শনিবার  দেশজুড়ে ৩১টি স্থানে তল্লাশি চালায় ইডি এবং শনিবার কংগ্রেস বিধায়ক কেসি ভীরেন্দ্রকে গ্রেপ্তার করে। কর্ণাটকের এই বিধায়ক ও তার ঘনিষ্ঠদের অবৈধ অনলাইন ও অফলাইন বেটিং নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


তল্লাশিতে প্রায় ১২ কোটি টাকা নগদ (যার মধ্যে ১ কোটি টাকা বিদেশি মুদ্রা), প্রায় ৬ কোটি টাকার সোনার গয়না, ১০ কেজি রূপোর সামগ্রী এবং চারটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও দুটি ব্যাঙ্ক লকার ফ্রিজ করা হয়েছে। ভীরেন্দ্রর ভাই কেসি নাগারাজ এবং ছেলে প্রুথ্বী এন রাজ-এর বাড়ি থেকে বেশ কিছু সম্পত্তির কাগজও উদ্ধার হয়।

আরও পড়ুন: জাতীয় মহাকাশ দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, কাদেরকে টেক্কা দেবে ভারত


ইডির দাবি, চিত্তরদুর্গার বিধায়ক ভীরেন্দ্র একাধিক বেটিং প্ল্যাটফর্ম চালাতেন, যার নাম ছিল King567 ও Raja567। এছাড়া তার আরেক ভাই কেসি থিপ্পেস্বামী দুবাই-ভিত্তিক তিনটি সংস্থা (Diamond Softech, TRS Technologies, এবং Prime9 Technologies) চালাতেন, যা কল সেন্টার এবং গেমিং কার্যক্রমের মাধ্যমে বেটিং নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ।


ক্যাসিনোতেও অভিযান করা হয়। তল্লাশি অভিযান বিস্তৃত হয় গ্যাংটক, চিত্তরদুর্গ, বেঙ্গালুরু, হুবলি, যোধপুর, মুম্বই ও গোয়া-তে। গোয়ার পাঁচটি বড় ক্যাসিনোতেও হানা দেওয়া হয়—Puppy’s Casino Gold, Ocean Rivers Casino, Puppy’s Casino Pride, Ocean 7 Casino, এবং  Big Daddy Casino।


তদন্তে জানা গেছে, সম্প্রতি ভীরেন্দ্র ও তার সহযোগীরা বাগডোগরা হয়ে গ্যাংটকে যান, যেখানে একটি ক্যাসিনোর জন্য জমি লিজ নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছিলেন। ইডির হাতে আসা নথি ও ডিজিটাল প্রমাণে ধরা পড়েছে যে, বেআইনি আয়ের টাকা গোপন রাখতে জটিল আর্থিক লেনদেন ও মানি লন্ডারিং-এর চেষ্টা করা হয়েছিল।প্রমাণ হাতে আসার পর ২৩ আগস্ট, ২০২৫ তারিখে ইডি গ্যাংটক থেকে ভীরেন্দ্রকে গ্রেপ্তার করে। তাকে সিকিমের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় এবং বেঙ্গালুরুর আদালতে পেশ করার জন্য ট্রানজিট রিমান্ড নেওয়া হয়।


ভারতবর্ষে এবার নিষিদ্ধ হতে চলেছে আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত সমস্ত অনলাইন গেম। বুধবার, এই বিষয়ক একটি বিল পাশ হয়েছে লোকসভায়। ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ নামের এই বিলে আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত সমস্ত অনলাইন গেমের প্রচারের উপর জরিমানা বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, এদিন ১৩০ তম সংবিধান সংশোধনী বিল নিয়ে বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার মাঝেই ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রথমে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারপর ধ্বনিভোটে পাশ হয় অনলাইন গেমিং সংক্রান্ত এই বিলটি। বিজ্ঞাপন নিষিদ্ধ করার পাশাপাশি ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিকেও আর্থিক লেনদেনে যুক্ত অনলাইন গেমের জন্য ফান্ড ট্রান্সফার বা সহায়তা করার উপর বিধিনিষেধ জারির প্রস্তাব রয়েছে নতুন এই বিলে।  গত কয়েক বছর ধরেই ভারতে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিকে একটি উদীয়মান বিজনেস সেক্টর হিসাবে দেখা হচ্ছে। জানা যাচ্ছে, অনলাইন গেমিং-এর ক্ষেত্রে বাজি ধরার পিছনে প্রত্যেক মাসে ভারতে গড়ে ১০ হাজার কোটি টাকার লেনদেন হয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া