বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৩ আগস্ট ২০২৫ ১৫ : ০১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ‘যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে’ এই বাক্যের এর চেয়ে ভাল উদাহরণ বোধহয় আর হতেই পারে না। জীবন মোটেই ভালো চলছিল না। ছিল না চাকরি, কিছুদিন আগেই ডিভোর্স দিয়ে ছেড়ে চলে গিয়েছিলেন স্ত্রী। কিন্তু এমন কুক্ষনেও যে ভাগ্য দেবতা মুচকি হাসছেন তা হয়তো বুঝতে পারেননি মাইকেল উইয়ারস্কি। ৫৪ বছর বয়সি মাইকেলের বরাবরের স্বভাব অল্প কিছু টাকার লটারি কেনার। সপ্তাহে প্রায় কুড়ি ডলারের মতো লটারির টিকিট কিনতেন তিনি। তবে কোনওদিনই সেই টিকিটে বিশেষ কিছু কপালে জোটেনি তাঁর। সপ্তাহ শেষে তেমনই অভ্যাসবশত দু’টি দু’ডলারের টিকিট কেটেছিলেন তিনি। মাইকেল জয়লাভ করেন ২৭৩ মিলিয়ন ডলারের জ্যাকপট।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
ঘটনাটি ২০১৯ সালের। তবে ইন্টারনেটের দৌলাতে এই ঘটনা ফের একবার উঠে এসেছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পাতায়। ঠিক কী হয়েছিল সেদিন? মাইকেল জানিয়েছেন, অভ্যাসবশতই টিকিট দু’টি কিনেছিলেন তিনি। কার্যত ভুলেই গিয়েছিলেন সেই টিকিটের কথা। পরদিন ফোনে কথা বলতে বলতে টেলিভিশন দেখার সময় হঠাৎ করেই তিনি লক্ষ্য করেন বিজয়ের তালিকায় তাঁর নাম। প্রথমে নিজের সৌভাগ্যের কথা বিশ্বাসই করতে পারেনি মাইকেল। শেষমেষ যখন তার হুঁশ ফেরে তখন ছুটে গিয়ে প্যান্টের পকেটে টিকিট দু’টি খুঁজতে জান তিনি। কিন্তু টিকিট খুঁজতে গিয়ে মাথায় হাত। মাইকেল দেখেন টিকিট দু’টি নেই সেখানে। যে টিকিটে তিনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন হারিয়ে গিয়েছে সেগুলোই।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
তৎক্ষণাৎ টিকিটের দোকানে ছুটে যান তিনি। সৌভাগ্যবশত আগের দিন যে দোকানদারের কাছ থেকে তিনি টিকিটটি কিনেছিলেন তিনি সেখানে ডিউটি করছিলেন। মাইকেল তাঁকে গোটা ঘটনা খুলে বলেন, অভূতপূর্ব সততার পরিচয় দেন সেই ক্যাশিয়ারও। দু’জনে মিলে দোকান তন্নতন্ন করে খুঁজে বার করেন টিকিট দু’টি।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেল বলেন, “আমি তো নিজের ভাগ্যে বিশ্বাসই করতে পারছিলাম না। বহু বছর ধরেই আমি লটারি কিনছি। কিন্তু আজ পর্যন্ত দুই ডলারের বেশি ১ পয়সাও কোনওদিন জিতিনি।” পাশাপাশি ওই দোকানের ক্যাশিয়ার কেউ ধন্যবাদ দিয়ে তিনি বলেন, “আমার সৌভাগ্য যে দোকানদার একজন অত্যন্ত সৎ ব্যক্তি। আমি টিকিটগুলি হারিয়ে ফেলেছিলাম। তিনি যদি আমাকে সাহায্য না করতেন তাহলে এই লটারি আমি জিততে পারতাম না।” পাশাপাশি নিজের জয় করা অর্থের একটি অংশ তিনি ওই ব্যক্তিকে দেবেন বলেও প্রতিজ্ঞা করেন।
২৭৩ মিলিয়ন ডলার মানে ঠিক কত টাকা? এখনকার হিসাবে ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ২৩৮৪ কোটি টাকা। কী করবে না এত টাকা দিয়ে? মাইকেল জানান তার দুঃসময় অনেকেই ছেড়ে চলে গিয়েছে। প্রাক্তন স্ত্রীও তার মধ্যে একজন। এই কঠিন সময়ে পরিবারের যে মানুষরা তাঁর পাশে ছিলেন তাঁদের নিয়েই একটি পারিবারিক ব্যবসা গড়ে তুলতে চান তিনি।
যে দোকানদার টিকিট দু’টি খুঁজে দিতে সাহায্য করেছিলেন তার নাম ফিল ক্যামপুলো। তিনি তো চাইলেই সেই টিকিট দু’টি নিজে নিয়ে পুরো অর্থই দাবি করতে পারতেন। কেন করলেন না? কেন এই বিপুল অর্থ ফিরিয়ে দিলেন? মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফিল বলেন, “আমার বাবা-মা আমাকে একজন সৎ নিষ্ঠাবান মানুষ হতে শিখিয়েছেন। আমি যা করেছি সেটা নৈতিকভাবে সঠিক কাজ এবং ভবিষ্যতেও এমন ঘটলে আমি এটাই করব।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?