বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২৩ আগস্ট ২০২৫ ১৪ : ২৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ধর্মস্থলে "গণ-কবর" মামলায় অপ্রত্যাশিত মোড়, কর্ণাটকের একটি গ্রামে গণ-ধর্ষণ ও হত্যার অভিযোগে নিজেকে হুইসেলব্লোয়ার দাবি করা অভিযোগকারীকেই গ্রেপ্তার করল পুলিশ। এই প্রথম সামনে এসেছে অভিযোগকারীর নাম। পুলিশ জানিয়েছে অভিযোগকারী প্রাক্তন সাফাইকর্মী সিএন চিন্নায়া ওরফে চেন্না। পুলিশের দাবি, মিথ্যা বলায় সিএন চিন্নায়াকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগকারী ও এই মামলায় প্রধান সাক্ষদাতা সিএন চিন্নায়া-কে আগে 'মুখোশধারী' হিসাবে তুলে ধরা হচ্ছিল। কারণ তিনি কর্ণাটকে ধর্মস্থানে 'গণ-কবর' মামলায় সাক্ষী হিসাবে সুরক্ষা চেয়েছিলেন।
তদন্তের সময়, সিএন চিন্নায়া ম্যাজিস্ট্রেটের কাছে নিজের বক্তব্য রেকর্ড করেছিলেন, কিন্তু তাতে সন্তুষ্ট ছিল না বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) গোয়েন্দারা। তাঁরা ফের চিন্নায়া-কে জেরা করে। এতেই অসঙ্গতি ধরা পড়ে। এসআইটি জানতে পারে যে, অভিযোগকারী প্রাক্তন ওই সাফাইকর্মী মিথ্যা কথা বলেছিলেন। গোয়েন্দারা চিন্নায়া-কে সাক্ষীর সুরক্ষা বাতিল করে এবং মিথ্যা বলার জন্য তাঁকে গ্রেপ্তার করেছে।
আজ সকালে প্রকাশিত ভিডিও-তে দেখা যায়, চেন্নায়া-কে আদালতে হাজির করার আগে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
এখানেই শেষ নয়। এই মামলার সঙ্গে সম্পর্কিত আরেকটি ঘটনাতেও নয়া মোড়। সুজাতা ভাট নামে একজন মহিলা দাবি করেছিলেন যে, তাঁর মেয়ে এমবিবিএস ছাত্রী অনন্যা ভাট নিখোঁজ ছিলেন। ওই ধর্মস্থলে সে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করা হয়। স্থানীয় ইউটিউব চ্যানেলে সুজাতা বলেছিলেন যে, অনন্যার কখনও কোনও অস্তিত্ব ছিল না! তিনি দাবি করেছেন যে, তাঁকে এই ধরনের মিথ্যা বক্তব্য দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল।
গত জুলাইয়ে ঘটনার সূত্রপাত। প্রাক্তন সাফাইকর্মী সিএন চিন্নায়া ওরফে চেন্না একটি খুলি নিয়ে থানায় হাজির হয়েছিলেন। দাবি করেছিলেন, তিনি শতাধিক দেহ গ্রামে মাটিচাপা দিতে সাহায্য করেছিলেন। মৃতদের মধ্যে ধর্ষিতা তরুণীও ছিলেন। তিনি বলেন, তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। অপরাধবোধ থেকেই তিনি পুলিশকে সাহায্য করতে চেয়েছিলেন। এই ঘটনায় মন্দিরের নাম জড়িয়ে পড়ে, অভিযোগ ওঠে যে, মন্দিরের নির্দেশেই ওখানে মাটি চাপা দিয়ে দেহ লোপাট করা হত। মন্দিরের প্রধান সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানান সংবাদমাধ্যমকে।
এই ঘটনার জেরে প্রবল রাজনৈতিক চাপানউতর শুরু হয়। বিজেপির অভিযোগ, কংগ্রেস সরকার ইচ্ছে করে ধর্মস্থলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। বিজেপি দাবি করে, এই ঘটনার মাধ্যমে রাজনৈতিক লাভ তুলতে চাইছে শাসকদল।
এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে কর্ণাটকের বিজেপির সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র এই ঘটনাকে "বড় ষড়যন্ত্র" বলে অভিযোগ করেন। বলেন পুরোটাই "হিন্দুত্ববিরোধী"। তিনি বলেন, "এটি একটি বিশাল ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্র এবং এর পিছনে যারা আছে তাঁদের প্রকাশ করা দরকার। আজ, এটি ধর্মস্থল; আগামীকাল, এটি আরেকটি মন্দির হবে। পুরো এজেন্ডা হিন্দুত্ববিরোধী। এটার নেপথ্যে বামপন্থী এবং কমিউনিস্টদের হাত আছে।"
বিজেপি বিধায়ক ভরত শেঠি দাবি করেছেন যে "মুখোশধারী" এবং সুজাতা ভাট অন্য কারোর নির্দেশে এইসব করেছেন। স্থানীয় পুলিশ অভিযোগকারীর নারকো-বিশ্লেষণের দাবি করার পরপরই তিনি এসআইটি গঠন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ধর্মস্থলে মৃতদেহ পাওয়া যাওয়ার মতো মিথ্যা দাবির পিছনে তিনি প্রচুর আর্থিক লেনদেনের অভিযোগ করেছেন।
উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, "ধর্মস্থল পরিবার নিজেরাই মুখ্যমন্ত্রীকে বলেছেন যে তদন্ত ভালভাবে এগোচ্ছে। সরকার কারও পক্ষ নেয় না, শুধু চাই ধর্ম নিয়ে রাজনীতি না হোক।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?