বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | যোগীরাজ্যে নৃশংসতার চরম নজির, মৃত সন্তানকে ব্যাগে নিয়ে ঘুরলেন বাবা

সুমিত চক্রবর্তী | ২৩ আগস্ট ২০২৫ ১৩ : ২৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: যোগীরাজ্যে ফের একবার তোলপাড় করা ঘটনা। এর জেরে শিউরে উঠেছেন প্রশাসনের কর্তারা। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় জেলা ম্যাজিস্ট্রেট একটি বেসরকারি হাসপাতাল সিল করে দিলেন। ঘটনাটি সামনে আসে যখন মৃত নবজাতককে নিয়ে তার বাবা জেলা ম্যাজিস্ট্রেটের দফতরে পৌঁছান।


নবজাতকের বাবা বিপিন গুপ্তা, অভিযোগ করেন যে হাসপাতাল বারবার খরচ বাড়াচ্ছিল এবং প্রসব বিলম্বিত করছিল। শুক্রবার এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে জেলা ম্যাজিস্ট্রেট লেখেন, “নবজাতকের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন গোল্ডার হাসপাতাল সিল করেছে। ভর্তি রোগীদের জেলা মহিলা হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। ডিএম-এর নির্দেশে এডিএম একে রাস্তোগি সৃজন হাসপাতালে গিয়ে গর্ভবতী মহিলার অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং উন্নত চিকিৎসার নির্দেশ দেন। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে।”

 

বিপিন গুপ্তা জানান, হাসপাতাল প্রথমে ‘নরমাল ডেলিভারি’র জন্য ১০ হাজার টাকা এবং সিজারিয়ান ডেলিভারির জন্য ১২ হাজার টাকা দাবি করেছিল। তবে, প্রসব বেদনা বাড়তে থাকায় হাসপাতাল বারবার খরচ বাড়াতে থাকে। তিনি আরও অভিযোগ করেন, আমি আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করি। তখন ওরা বলে নরমাল ডেলিভারির খরচ ১০ হাজার এবং সিজারিয়ান ডেলিভারির খরচ ১২ হাজার টাকা। কিন্তু আমার স্ত্রীর প্রসব বেদনা বাড়তেই থাকে আর ওরা বারবার খরচ বাড়িয়ে চলতে থাকে। গুপ্তা জানান, রাত ২টা ৩০ মিনিট নাগাদ তিনি কিছু টাকা জোগাড় করেন। কিন্তু তাতেও হাসপাতাল আরও টাকা দাবি করে এবং টাকা না পাওয়া পর্যন্ত অস্ত্রোপচার করতে অস্বীকার করে।


তিনি আরও বলেন, আমি রাত ২টা ৩০ মিনিটে টাকা জোগাড় করি এবং ওদের বলি, যদি আপনারা না পারেন তবে আমি স্ত্রীকে অন্য হাসপাতালে নিয়ে যাব। ওরা আরও খরচ বাড়াতে থাকে। আমি অনুরোধ করি প্রসব প্রক্রিয়া শুরু করতে, এবং বলি আমি বাকিটা জোগাড় করব। কিন্তু ওরা জোর করে বলে আগে টাকা দিন, তারপরই অস্ত্রোপচার হবে।

আরও পড়ুন: মানুষের জীবনের জোয়ার-ভাঁটার সঙ্গে চাঁদের সম্পর্ক কী, রইল বৈজ্ঞানিক তথ্য

বিপিন আরও অভিযোগ করেন, নবজাতকের মৃত্যুর পর তার স্ত্রীকে রাস্তায় ফেলে দেওয়া হয়। তিনি বলেন, আমার নবজাতক সন্তান মারা গেল। এরপর ওরা আমার স্ত্রীকে রাস্তায় ফেলে দিল। তারপর আমরা এক সার্জনের কাছে যাই। তিনি যোগ করেন, এরপর আমি ডিএম-এর কাছে যাই। আমি একটি ব্যাগে আমার মৃত সন্তানকে নিয়ে ডিএম-এর কাছে পৌঁছাই। তারপর উনি আমার সঙ্গে হাসপাতালে আসেন।


এরপর আর দেরি না করেই অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে এই ঘটনার জেরে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কীভাবে এই ধরণের একটি ঘটনা যোগীরাজ্যে ঘটে গেল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সকলেই অভিযুক্ত হাসপাতাল এবং চিকিৎসদের কঠোর শাস্তির দাবি করেছেন। এই ঘটনা ফের একবার যোগীরাজ্যে চরম অরাজকতার প্রমাণ সামনে এল দিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া