বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ড্রোন প্রযুক্তি, বিশেষ মহড়ার আয়োজন করল ত্রিপুরার ২১ আসাম রাইফেলস

কৌশিক রয় | ২৩ আগস্ট ২০২৫ ১০ : ১৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আধুনিক যুদ্ধ কৌশলের অংশ হিসেবে শত্রুপক্ষের ড্রোন মোকাবিলা ও সন্ত্রাসবাদ দমনে ড্রোন প্রযুক্তির কার্যকর ব্যবহারকে সামনে রেখে শুক্রবার বিশেষ মহড়ার আয়োজন করল ২১ আসাম রাইফেলস ত্রিপুরা সেক্টর। জওয়ানরা নিজেদের প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেন ড্রোন থেকে সরাসরি ফায়ারিং, শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও ধ্বংস করার প্রক্রিয়া এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আঘাত হানার কৌশল। এই মহড়ায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, রাজ্য পুলিশের মহা-নির্দেশক অনুরাগ ধ্যানকর, মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ চক্রবর্তী এবং উত্তর-পূর্বাঞ্চলের আইজি আসাম রাইফেলস। স্কুলের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষও প্রদর্শনীতে অংশ নেন।

মহড়া শেষে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে দেশ সুরক্ষিত। অপারেশন সিঁদুর আমরা এর প্রমাণ পেয়েছি। ত্রিপুরায় আসাম রাইফেলস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ড্রোন প্রদর্শনী তাদের দক্ষতা ও পারদর্শিতার প্রতিফলন’। তিনি আরও জানান, ভবিষ্যতে ত্রিপুরা পুলিশ ও টিএসআর জওয়ানদেরও এই ড্রোন প্রযুক্তির আওতায় আনা হবে। মুখ্যমন্ত্রী আসাম রাইফেলসকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ফোর্স অতীত থেকে বর্তমান পর্যন্ত ত্রিপুরার সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দিনের শেষে বিকেলে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আসাম রাইফেলস ময়দানে ড্রোন শো পরিদর্শন করেন।

আরও পড়ুন: পাঁচ বছর পর টিকটক ফিরছে ভারতে?‌ জানুন মোদি সরকার কী বলছে

সেখানে তিনি ২১ সেক্টর আসাম রাইফেলস এবং ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর দেশজুড়ে অসামরিক মহড়ার আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়।৫৪ বছর পর এই ধরণের মক ড্রিলের ঘোষণা করে ভারত। ব্ল্যাক আউটও হয় দেশের বিভিন্ন জায়গায়। ব্ল্যাক আউট হল শত্রুর বিমান এসে যদি হামলা করে তাহলে সেখানে যাতে কম ক্ষতি হয় সেদিকে নজর রাখা। শত্রুর বিমান যাতে রাতের বেলা কোনও আলো দেখতে না পারে সেজন্য করে দেওয়া হতে পারে ব্ল্যাক আউট। এই পরিস্থিতিতে রাস্তার আলো, বিভিন্ন কারখানার আলো, যানবাহনের আলো বন্ধ করে দেওয়া হবে।

সেখানে দেশের প্রধান শহরগুলি এবং বড় বাজারগুলিতে এই নির্দেশিকা সবার আগে কার্যকর করা হবে। রাতের বেলা যাতে শত্রুর বিমান হামলা চালিয়ে কোনও ক্ষতি না করতে পারে সেজন্য ব্ল্যাক আউট করা হতে পারে বলেই খবর। এই সময় বেশকিছু নিয়ম সকলকে মেনে চলতে হবে। রাতের বেলা যদি বাড়িতে আলো জ্বলে তাহলে তার পাওয়া বে ২৫ ওয়াট। সেই আলো যেন ২০ ফুটের বেশি দূর থেকে না দেখা যায়। রাতের বেলা বিভিন্ন উঁচু বাড়ির আলো জ্বালানো যাবে না। যদি বাড়ির ছাদে কোনও আলো জ্বলে তাহলে তাকেও বন্ধ রাখতে হবে। রাতের বেলা কোনও গাড়ির আলো জ্বলবে না।

সেখানে গাড়ির আলোর ওপর ব্লাউন পেপার দেওয়া থাকবে। গাড়ির আলোর ওপরের দিক সেখানে ঢাকা থাকবে। নিচের দিকে খোলা থাকবে। যে সময় কোনও শত্রুর বিমান প্রবেশ করবে তখনই সেটা আগে থেকে জানিয়ে দেওয়া হবে। এরপরই ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে যে বার্তা দেওয়া হবে। তারপরই গোটা এলাকায় ব্ল্যাক আউট করে দেওয়া হবে। চার ধরনের এয়ার রেড করা হবে। প্রথমত, হলুদ এয়ার রেড। দ্বিতীয়ত লাল এয়ার রেড, তৃতীয়ত গ্রিন এয়ার রেড এবং চতুর্থত হোয়াইট এয়ার রেড। শত্রুর বিমানের গতিবিধি লক্ষ্য করে এগুলি দেওয়া হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া