মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ২৩ আগস্ট ২০২৫ ০৯ : ৫৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: পাঁচ বছর পর ভারতে ফিরছে টিকটক? সোশ্যাল মিডিয়ায় এই জল্পনা শুরু হয়েছে। শুক্রবার সোশ্যাল মিডিয়া জুড়ে চলল এই জল্পনা। নেটিজেনদের কেউ কেউ লিখলেন, ‘ওয়েবসাইট খুলছে!’ কেউ বা বললেন, ‘ভিডিও দেখা যাচ্ছে না, কিন্তু সাইট অ্যাক্সেস করা যাচ্ছে।’ কানাঘুষো শুরু হতেই ফুঁসে উঠল কেন্দ্র। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, চিনা শর্ট ভিডিও মেকিং প্ল্যাটফর্ম TikTok, অনলাইন শপিং সাইট AliExpress এবং Shein–এর উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হয়নি।
২০২০ সালে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় ধরার পর থেকেই চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ হয়েছিল ভারতে। শুক্রবার তুমুল জল্পনা রটে যায়, ৫ বছর পর নিষেধাজ্ঞা উঠে ফের ভারতে চালু হতে চলেছে টিকটক। এমনকী সোশ্যাল মিডিয়ায় এটাও রটে যায় যে, বেশ কিছু গ্রাহক ইতিমধ্যেই নিজেদের স্মার্টফোনে টিকটক ব্যবহার করতে পারছেন। তবে হোম পেজ ছাড়া আর কোনও ফিচার খুলছে না। আবার AliExpress এবং Shein সাইট দু’টির ক্ষেত্রেও হোম পেজ দেখা গেলেও শপিং করা যাচ্ছে না। জল্পনায় ইতি টেনে নরেন্দ্র মোদি সরকারের সাফ বক্তব্য, ‘ভারতে টিকটক আনব্লক করার কোনও নির্দেশ দেওয়া হয়নি। এ ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর।’
আরও পড়ুন: মহাকাশে নজির গড়ার পথে আরও একধাপ, ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের মডেল প্রকাশ ইসরো-র...
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ২০২০ সালে দেশে নিষিদ্ধ হওয়া একাধিক চিনা অ্যাপ ফেরানো হয়েছিল। ভারত–চিন কূটনৈতিক সম্পর্কের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই প্লে স্টোরে পাওয়া যাচ্ছিল Xender, TanTan সহ একাধিক চিনা অ্যাপ। তবে এসবের মধ্যেও ভারতীয়দের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল টিকটক। ফলে সেটি ফেরার খবর রটে যেতেই আনন্দে মেতে ওঠেন বহু ভারতীয়। তবে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট বক্তব্য, কোনওমতেই টিকটকের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে না ভারতে।
এদিকে, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০–র বেশি নিষিদ্ধ মোবাইল অ্যাপ অরিজিনালের বদলে ক্লোনড ভার্সন অর্থাৎ নকল নাম নিয়ে পাওয়া যাচ্ছে প্লেস্টোরে। অ্যাপল অ্যাপেও কমপক্ষে এমন ৩৬টি নিষিদ্ধ চিনা অ্যাপের নকল ভার্সন উপলব্ধ রয়েছে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্ট এবং পশুপ্রেমীদের মতভেদের মাঝেই বিরাট দুর্ঘটনা, ছাত্রীর মুখ খুবলে খেল পথকুকুরের দল, পড়ল ১৭টি সেলাই
২০২০ সালের ২৯ জুন নরেন্দ্র মোদি সরকার আচমকাই টিকটক সহ প্রায় ৫৮ টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে। তথ্য চুরির মতো গুরুতর আশঙ্কার বিষয়টিই এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে তুলে ধরা হয়েছিল। ByteDance সংস্থার তৈরি টিকটক অ্যাপের বিরুদ্ধে তথ্য চুরি এবং প্রতারণার অভিযোগ উঠেছিল। প্রকৃত নিয়ন্ত্রণরেখার গালওয়ানে চিন এবং ভারতীয় সেনার মধ্যে সংঘর্ষের সপ্তাহ দু’য়েকের মধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয় এই টিকটিক অ্যাপ। সে বছর জুন মাসের ১৫ তারিখে গালওয়ানে ঘটেছিল রক্তক্ষয়ী সংঘর্ষ। যাতে অন্তত ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন। গত ৪৫ বছরের মধ্যে গালওয়ানের সেই সংঘর্ষ ছিল সবচেয়ে ভয়ঙ্কর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?