মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সুপ্রিম কোর্ট এবং পশুপ্রেমীদের মতভেদের মাঝেই বিরাট দুর্ঘটনা, ছাত্রীর মুখ খুবলে খেল পথকুকুরের দল, পড়ল ১৭টি সেলাই

কৌশিক রয় | ২৩ আগস্ট ২০২৫ ০৯ : ৪১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: কানপুরের শ্যামনগরে ভয়াবহ ঘটনা। কলেজ থেকে বাড়ি ফেরার পথে পথকুকুরের হামলায় গুরুতর জখম হলেন ২১ বছরের এক ছাত্রী। গালে এবং নাকে গভীর ক্ষত নিয়ে এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। ঘটনাটি ঘটেছে গত ২০ আগস্ট। জানা গিয়েছে, ওই ছাত্রী যে রাস্তা দিয়ে বাড়ি ফেরেন সেখানে তখন এলাকায় কুকুর ও হনুমানের মধ্যে লড়াই চলছিল। সেই সময় আচমকাই তিনটি পথকুকুর ওই কলেজপড়ুয়া বৈষ্ণবী সাহুকে অতর্কিতে আক্রমণ করে বসে। জানা গিয়েছে, বৈষ্ণবী অ্যালেন হাউস রুমা কলেজের ফাইনাল ইয়ারের বি-বি-এ ছাত্রী। কুকুরগুলি তাঁকে মাটিতে ফেলে দেয় ও মুখ ও শরীরে একাধিকবার কামড়ায়। বৈষ্ণবীর ডান গাল ছিঁড়ে দু’ভাগ হয়ে যায়, নাকেও মারাত্মক ক্ষত তৈরি হয়েছে। প্রাণ বাঁচাতে ছুটে পালালেও কুকুরগুলি ফের তাঁকে তাড়া করে রাস্তায় ফেলে দেয়।

স্থানীয়রা চিৎকার শুনে লাঠি নিয়ে ছুটে গিয়ে কুকুরগুলিকে তাড়ান। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। কামড় খেয়ে রক্তে ভেসে যাচ্ছিলেন বৈষ্ণবী। পরে পরিবার ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে কানশিরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর গাল ও নাকে ১৭টি সেলাই করে দেন। তাঁর কাকা অশুতোষ জানিয়েছেন, ‘বৈষ্ণবী কলেজ থেকে ফেরার পথে এই ভয়াবহ ঘটনায় পড়েছে’। পরিবার জানিয়েছে, বর্তমানে গালের চোটের জন্য মেয়েটি খাওয়া-দাওয়া করতে পারছে না। তাঁদের কথায়, ‘বৈষ্ণবী মুখ নাড়াতে পারছেন না। কোনও রকমে স্ট্র দিয়ে তরল খাবার দেওয়া হচ্ছে’। পথ কুকুরদের নিয়ে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন তাঁরা। পরিবার জানিয়েছে, ‘সরকারকে কিছু করতে হবে। হয় এই কুকুরগুলিকে ধরে নিয়ে যাক বা আশ্রয়কেন্দ্রে রাখুক। কিন্তু রাস্তা থেকে সরাতে হবে। যেন আর কারও মেয়ের সঙ্গে এরকম না হয়’।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন সুপ্রিম কোর্টের নির্দেশে পথকুকুরদের আশ্রয়কেন্দ্রে পাঠানোর বিষয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। উল্লেখ্য, গত ১১ আগস্ট পথকুকুরদের নিয়ে দেশের শীর্ষ আদালত যে রায় দিয়েছিল, দেশজুড়ে প্রবল আলোচনা-সমালোচনা হয় তার। দেশের কোনায় কোনায় বিক্ষোভে ফেটে পড়েন মানুষ। নজর ছিল ২২ আগস্টের শুনানির দিকে। ২২ আগস্ট শীর্ষ আদালত ১১ আগস্টের রায় স্থগিত করেছে। বদল করা হয়েছে নির্দেশাবলীতে। কী জানা গেল পথকুকুর মামলা প্রসঙ্গে? প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১১ আগস্টের নির্দেশাবলীতে বদল করেছে শীর্ষ আদালত। আগের রায়ে বলা হয়েছিল, দিল্লি এনসিআর এলাকায়, পথকুকুর আর রাস্তায় থাকতে পারবে না। তাদের সরিয়ে নেওয়া হবে অন্যত্র। তারপর থেকে দেশজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ, পশুপ্রেমীরা।

শুক্রবার শীর্ষ আদালত ওই রায়ের পরিবর্তন করেছে। এদিন জোর দেওয়া হয়েছে পথকুকুরদের জীবাণুমুক্ত করার এবং টিকা দেওয়ার বিষয়ে। শুক্রবার আদালত জানায়, পথকুকুরদের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে জীবাণুকরণ প্রতিষেধক এবং বন্ধ্যাত্বকরণ টিকা দেওয়ার পর, আবার যে জায়গার কুকুর, সেই এলাকাতেই ছেড়ে দেওয়া হবে। ব্যতিক্রম হিসেবে, হালমা চালাতে পারে, অর্থাৎ হিংস্র কিংবা জলাতঙ্ক ঘটাতে পারে, এমন কুকুরদের ছাড়া যাবে না বলেও জানানো হয়েছে বলে খবর সূত্রের। একই সঙ্গে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রকাশ্য রাস্তায় আর পথকুকুরদের খাওয়ানো যাবে না। পথকুকুরদের খাওয়ানোর জন্য আলাদা, নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া