বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতকে অপমান না করে কেবল 'পাকিস্তান জিন্দাবাদ' বললেই রাষ্ট্রদ্রোহিতা নয়: হিমাচল হাইকোর্ট

রজিত দাস | ২২ আগস্ট ২০২৫ ২০ : ২৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতের নিন্দা না করে অন্য কোনও দেশের প্রশংসা করা রাষ্ট্রদ্রোহিতা নয়। এমনই পর্যবেক্ষণ হিমাচল প্রদেশ হাইকোর্ট। আদালত জানিয়েছে, অন্য দেশের প্রশংসা মানেই তা বিচ্ছিন্নতাবাদী অনুভূতি বা ধ্বংসাত্মক কার্যকলাপকে উস্কে দেওয়া নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে "পাকিস্তান জিন্দাবাদ" (পাকিস্তান দীর্ঘজীবী হোক) শব্দযুক্ত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ভিডিও পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলার শুনানিতে বিচারপতি রাকেশ কাইন্থলা অভিযুক্তকে জামিন দিয়েছেন।

বিচারপতি রাকেশ কাইন্থলার বেঞ্চ বলেছে যে, পোস্টটি ভারত সরকারের বিরুদ্ধে ঘৃণা বা অসন্তোষ তৈরি করেছে এমন কোনও অভিযোগ নেই। আদালত উল্লেখ করেছে, "মাতৃভূমির নিন্দা না করে অন্য কোনও দেশের প্রশংসা করা রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ নয়। কারণ এটি সশস্ত্র বিদ্রোহ, ধ্বংসাত্মক কার্যকলাপকে উস্কে দেয় না বা বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের অনুভূতিকে উৎসাহিত করে না। অতএব প্রাথমিকভাবে, আবেদনকারীকে অপরাধ সংঘটনের সঙ্গে যুক্ত করার জন্য পর্যাপ্ত তথ্য নেই।"

মামলাটি কী ছিল?
চলতিু বছরে মে মাসে সিরমোর জেলার পাওন্তা সাহিবের পুলিশ অভিযুক্ত সুলেমানকে নতুন ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৫২ ধারার অধীনে অভিযুক্ত করে মামলা দায়ের করে। পুলিশের যুক্তি ছিল, সুলেমানের কার্যকলাপ ভারতের ঐক্য ও অখণ্ডতাকে বিপন্ন করেছে। ফলে এমন কার্যকলাপকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করে। এই বিধানটি ভারতীয় দণ্ডবিধির বাতিলকৃত ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারার মধ্যে নিহিত, যা রাষ্ট্রদ্রোহকে অন্তর্ভুক্ত করে। সুলেমান ৮ জুলাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তদন্তকারীরা বলেছেন যে, পোস্টটি উস্কানিমূলক, বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে।

সুলেমানের আইনজীবী আদালতকে বলেছেন যে, তাতাঁর মক্কেলকে মিথ্যাভাবে জড়িয়ে দেওয়া হয়েছে এবং চার্জশিট দাখিলের অর্থ হেফাজতে রাখার অর্থ আর কোনও উদ্দেশ্য সাধন করা হয়নি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে, পাকিস্তানের সমর্থনে স্লোগান তোলা দেশবিরোধী আচরণের সমান। আদালত উল্লেখ করেছে যে, পুলিশ ইতিমধ্যেই পোস্টে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসটি বাজেয়াপ্ত করেছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, "পুলিশ চার্জশিট দাখিল করেছে, এবং আবেদনকারীকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে এমন কিছু দেখানোর নেই। অতএব, আবেদনকারীকে হেফাজতে রেখে কোনও ফলপ্রসূ উদ্দেশ্য সাধিত হবে না।"

আরও পড়ুন- ১০০ নেতার সঙ্গে আলোচনা, তাতেও হিমশিম অবস্থা! জাতীয় সভাপতি খুঁজতে ল্যাজেগোবরে বিজেপি


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া