রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | কলকাতার গণ পরিবহণ প্রকৃতপক্ষে আধুনিক হল, নতুন মেট্রো পথের  উদ্বোধনের পর জানালেন প্রধানমন্ত্রী

কৌশিক রয় | ২২ আগস্ট ২০২৫ ১৮ : ২৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের উন্নয়নে গতি দেওয়ার সুযোগ হল। প্রকৃতপক্ষে আধুনিক হল কলকাতার গণ পরিবহন ব্যবস্থা।  শুক্রবার কলকাতায় মেট্রোর সম্প্রসারিত তিনটি রুটের উদ্বোধনের পর একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন যশোর রোড স্টেশন থেকে তিনি উদ্বোধন করেন সম্প্রসারিত তিনটি মেট্রো রুটের। এই রুটগুলি হল নোয়াপাড়া থেকে জয়হিন্দ পর্যন্ত নবনির্মিত ইয়েলো লাইন, হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাঝের পথটুকু। উদ্বোধনের পর তিনি মেট্রো পথেই যশোর রোড থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত আসেন।

এরপর দমদমে সেন্ট্রাল জেলের পাশের একটি মাঠে স্বল্প সময়ের একটি সভা করেন। সেখানেই তিনি বিভিন্ন প্রকল্পের কথা তুলে দাবি করেন, কীভাবে কলকাতা এবং এরাজ্যের উন্নয়নে তিনি এবং তাঁর সরকার সচেষ্ট।‌ এপ্রসঙ্গে তিনি বলেন, আজ থেকে বিভিন্ন দূরবর্তী এলাকার বাসিন্দারাও দ্রুত বিমানবন্দরে পৌঁছে যেতে পারবেন।‌ তাঁর কথায়, লোক যাতে সহজে এবং বাধাহীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যে রেলপথের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, রেলের বাজেট আগের সরকারের থেকে তিনগুন বৃদ্ধি করা হয়েছে। নয়টি বন্দে ভারত এক্সপ্রেস আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে চলছে।‌

আরও পড়ুন:  দুই নাবালক ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা শিক্ষিকার, আড়াল থেকে দাঁড়িয়ে দেখল তৃতীয় ছাত্র, তারপরেই  যা ঘটল, দেশে ছিঃ ছিক্কার

পাশাপাশি সড়কপথের উন্নয়ন নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ছয় লেনের কোনা এক্সপ্রেস তৈরি হয়ে যাওয়ার পর যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। তাঁর কথায়, কলকাতা ভারতের ইতিহাস এবং দেশের সমৃদ্ধির সঙ্গে জড়িয়ে। কার্যত তৈরি হয়ে যাওয়ার পরেও কবে এই প্রকল্পের উদ্বোধন হবে এবং কে করবেন সেই নিয়ে একটা জল্পনা ছিল। শেষপর্যন্ত জানা যায়, প্রধানমন্ত্রী নিজে এই পথের উদ্বোধন করতে চলেছেন। শুক্রবার সকালে তিনি প্রথমে বিহার যান এবং সেখান থেকে তিনি আসেন এরাজ্যে। জানা গিয়েছে, উদ্বোধনের পরে শুক্রবার থেকেই বাণিজ্যিকভাবে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে যাতায়াত করা যাবে। এর ফলে আগের মতো আর সল্টলেক পর্যন্ত আসতে যাত্রীদের অতিরিক্ত সময় লাগবে না।‌

দ্রুত তাঁরা হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাতায়াত করতে পারবেন এবং এই যাত্রা যথেষ্টই আরামদায়ক।‌কারণ, এই পথে ট্রেন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।‌ এর আগে সল্টলেক আসতে গেলে অনেকেই ট্রেনে উল্টাডাঙা বা দমদম স্টেশন পর্যন্ত এসে সেখান থেকে বাস বা অন্য কোনো গাড়ি করে বাকি পথ পার হতেন। যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় জন্য এরফলে এই দুটি স্টেশনের উপর চাপ বাড়ত। কিন্তু শুক্রবার বিকেলের পর থেকেই বিষয়টি পাল্টে যাবে বলে মনে করছে রেল। রেলের এক আধিকারিকের মতে, যেহেতু হাওড়া থেকে সল্টলেক পর্যন্ত সরাসরি যাতায়াত করা যাবে সেজন্য বহু লোক এই পথেই যাতায়াত করবেন বলে আমরা মনে করছি। যার জন্য এই দুটি স্টেশনের উপর চাপও কমে যাবে।

আরও পড়ুন: ফের সুনামিতে তছনছ হবে সবকিছু? দক্ষিণ আমেরিকায় অতি শক্তিশালী ভূমিকম্প, সঙ্গে সঙ্গে জারি চরম সতর্কতা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া