মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পুনরায় ভোটার তালিকায় নাম তোলা যাবে আধার কার্ড দিয়েই, নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত

সুমিত চক্রবর্তী | ২২ আগস্ট ২০২৫ ১৪ : ৫৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বিহারে এই বছরের শেষের দিকে নির্বাচন হওয়ার আগে যেসব ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তারা পুনরায় অন্তর্ভুক্তির আবেদন করার সময় বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন। শুক্রবার দুপুরে সুপ্রিম কোর্ট এমনই নির্দেশ দিল নির্বাচন কমিশনকে। আদালত নির্বাচন কমিশনকে আধারকে আরও ১১টি নথির তালিকার সঙ্গে যুক্ত করতে বলেছে।


এদিন ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’-এর বিরুদ্ধে দাখিল হওয়া শুনানির সময় জানায়, পুনরায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে গেলে ওই ১১টি নথির যেকোনও একটি অথবা আধার জমা দেওয়া যাবে।

আরও পড়ুন: ভারতীয় রেলে নতুন লাগেজ নীতি, কী বললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী


আদালত রাজনৈতিক দলগুলোকেও তীব্র ভর্ৎসনা করেছে। আদালত প্রশ্ন তুলেছে, কেন তারা— যারা এই সংশোধনের বিরোধিতা করছে এই যুক্তিতে যে, এটি নাকি ঐতিহ্যগতভাবে তাদের পক্ষে ভোট দেওয়া সম্প্রদায়গুলিকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য করা হচ্ছে— সেই ৬৫ লক্ষাধিক বাদ যাওয়া ভোটারদের সাহায্যে এগিয়ে আসেনি।


স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজনৈতিক দলগুলি ৷ শুক্রবার বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধন সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের নামের নথিভুক্তি নিয়ে কোনও পদক্ষেপ করছে না রাজনৈতিক দলগুলি ৷ আদালতের কাছে এই উদাসীনতা আশ্চর্যের !


সুপ্রিম কোর্ট এদিন নির্দেশ দিয়েছে, বাদ যাওয়া ব্যক্তিরা অনলাইনে আবেদন জানাতে পারবেন ৷ তাঁরা আধার কার্ড বা অন্য কোনও গ্রহণযোগ্য নথিও জমা দিতে পারবেন ৷ নির্বাচন কমিশনকে সেই সমস্ত নথি গ্রহণ করতে হবে ৷ তাদের দেখতে হবে যাতে পুরো এসআইআর প্রক্রিয়াটি ভোটার-বান্ধব হয় ৷ এর জন্য রাজনৈতিক দলগুলিকে এগিয়ে আসার বার্তা দিয়েছে সর্বোচ্চ আদালত ৷


গত শুনানিতে দেওয়া আদালতের নির্দেশ মেনে এদিন হলফনামা জমা দিয়েছে কমিশন ৷ দেশে ভোট পরিচালনের নিয়ামক সংস্থা জানিয়েছে, "বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের পর প্রথম দফায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ৷ ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ ব্যক্তির নাম বাদ গিয়েছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বুথ অনুযায়ী ওই বাদ যাওয়া ব্যক্তিদের নাম বিহারের ৩৮ জন জেলা নির্বাচনী আধিকারিকরা তাঁদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করেছেন ৷ কেন তাঁদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি সেই কারণও জানানো হয়েছে ৷"

 

শীর্ষ আদালত শুধু সমালোচনায় থামেনি, সরাসরি ১২টি রাজনৈতিক দলকে মামলায় অন্তর্ভুক্ত করেছে। আদালতের নির্দেশ, প্রতিটি রাজনৈতিক দলকে তাদের কর্মীদের স্পষ্ট নির্দেশ দিতে হবে যেন তাঁরা মানুষের অভিযোগ জানাতে সাহায্য করেন। নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ১১টি নথির যে কোনও একটি, কিংবা আধার কার্ড ব্যবহার করে মানুষ অভিযোগ জানাতে পারবেন। রাজনৈতিক দলগুলির দায়িত্ব থাকবে সেই প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সহযোগিতা করার। বিহারে ভোটের আগে এই নির্দেশ ও মন্তব্য নিঃসন্দেহে চাপ বাড়াবে সব রাজনৈতিক দলের উপরেই। কারণ সুপ্রিম কোর্টের চোখে এখন শুধু নির্বাচন কমিশন নয়, বরং রাজনৈতিক দলগুলোরও সমান ভূমিকা রয়েছে যেন প্রতিটি প্রকৃত ভোটার তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া