মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২২ আগস্ট ২০২৫ ১৪ : ৫২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী যদি টানা ৩০ দিন হেফাজতে থাকেন, তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। গত বুধবার লোকসভায় এই বিল পেশ করেছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার প্রস্তাবিত বিলগুলির প্রয়োজনীয়তা তুলে ধরলেন। তাঁর দাবি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য এই আইন চালু করা হয়েছে। একজন সাধারণ সরকারি কর্মীর গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই চাকরি হারানোর উদাহরণ তুলে ধরে মোদির প্রশ্ন, কেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তারের পর পদত্যাগ করতে বাধ্য করা হবে না এবং ৩০ দিনের জন্য জামিন দেওয়া হবে না।
বিহারের গয়াতে একটি জনসভায় বক্তব্য রাখার সময় মোদি বলেন, “আজকাল কেউই আইনের ঊর্ধ্বে থাকা উচিত নয়। কিন্তু এটা কীভাবে সম্ভব যে কিছু মুখ্যমন্ত্রী, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও জেলে থাকা অবস্থায় ক্ষমতা উপভোগ করেন? যদি কোনও সরকারি কর্মচারী ৫০ ঘণ্টার জন্য কারাদণ্ডপ্রাপ্ত হন, তাহলে তিনি তাঁর চাকরি হারান, সে গাড়িচালক, কেরানি, অথবা পিয়নই যে-ই হোক না কেন। কিন্তু একজন মুখ্যমন্ত্রী, একজন মন্ত্রী, এমনকি একজন প্রধানমন্ত্রীও জেলে থেকেও সরকারি ক্ষমতা উপভোগ করতে পারেন।”
আরও পড়ুন: ‘নরকের দরজা খুলে যাবে’, গাজা দখলের আগে ফের হামাসকে হুমকি ইজরায়েলের
গত বছর ২১ মার্চ, দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে হানা দেন ইডি-র ১২ জন তদন্তকারী আধিকারিক। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর, রাত ন' টা নাগাদ গ্রেপ্তার করা হয় তাঁকে। তার আগে নয় বার তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিহার জেলে থাকা সত্ত্বেও তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বহাল ছিলেন।
কেজরিওয়ালের কথা উল্লেখ করে মোদি বলেন, “কিছুদিন আগেই আমরা দেখেছি কীভাবে জেল থেকে ফাইলে স্বাক্ষর করা হচ্ছিল এবং জেল থেকে সরকারি আদেশ দেওয়া হচ্ছিল। নেতাদের যদি এমন মনোভাব থাকে, তাহলে আমরা কীভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারব... এনডিএ সরকার দুর্নীতির বিরুদ্ধে একটি আইন এনেছে এবং প্রধানমন্ত্রীও এর আওতায় পড়েন।”
#WATCH | PM Narendra Modi says, "... If a government employee is imprisoned for 50 hours, then he loses his job automatically, be it a driver, a clerk or a peon. But a CM, a Minister, or even a PM can enjoy staying in the government even from jail... Some time ago, we saw how… pic.twitter.com/1iY1hXr3Xp
— ANI (@ANI) August 22, 2025
গত বছরের ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জামিন পাওয়ার পরই কেজরিওয়াল তাঁর পদ থেকে পদত্যাগ করেন। তিনি বলেছিলেন যে ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের সময় ‘জনগণের আদালতে’ প্রমাণিত হওয়ার পরেই তিনি আবার এই পদ গ্রহণ করবেন। তিনি নয়াদিল্লি আসন থেকে বিজেপি প্রার্থী পরবেশ বর্মার কাছে নির্বাচনে হেরে যান।
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতা স্বরাষ্ট্রমন্ত্রী-কর্তৃক লোকসভায় পেশ করা সংবিধান (১৩০তম সংশোধনী) বিল, কেন্দ্রশাসিত অঞ্চল সরকার (সংশোধনী) বিল এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিলের কথা উল্লেখ করেন।
সংবিধান (১৩০তম সংশোধনী) বিলটিতে প্রস্তাব করা হয়েছে যে, একজন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী যদি টানা ৩০ দিন বিচার বিভাগীয় হেফাজতে থাকেন এবং এই মেয়াদে জামিন পেতে ব্যর্থ হন, তাহলে তাদের নিজ নিজ পদ থেকে অপসারণ করা হবে। তবে শর্ত, মন্ত্রীকে অবশ্যই এমন কোনও অপরাধের জন্য গ্রেপ্তার হতে হবে যার শাস্তি পাঁচ বছর বা তার বেশি।
বিল পেশ হওয়ার আগে থেকেই এর বিরোধিতায় সরব হন বিরোধী দলগুলির নেতারা। লোকসভায় বিল পেশ হতেই অধিবেশন কক্ষের অন্দরেও বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদেরা। এই বিলের মাধ্যমে বিরোধীদের কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছে অবিজেপি রাজনৈতিক দলগুলি। কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ সব বিরোধী দল এককাট্টা হয়ে কেন্দ্রের এই বিলের বিরুদ্ধে সরব হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিলের তীব্র বিরোধিতা করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?