বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২২ আগস্ট ২০২৫ ১৩ : ৫৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: হামাস যদি ইজরায়েলের শর্ত মেনে না নেয় তাহলে গাজা শহরকে ধ্বংস করে দেওয়া হবে। শুক্রবার ঠিক এই সুরেই হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। হামাস নিরস্ত্রীকরণ, প্যালেস্তাইনের ভূখণ্ডে অবশিষ্ট সকল বন্দিকে মুক্তি এবং তেল আভিভের শর্ত মেনে যুদ্ধ বন্ধ করতে রাজি নয়। ইজরায়েল গাজায় তাদের আক্রমণাত্মক কার্যক্রম সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময়ই এই হুমকি।
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, “শীঘ্রই, গাজায় হামাসের খুনি এবং ধর্ষকদের মাথার উপর নরকের দরজা খুলে যাবে- যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইজরায়েলের শর্তে সম্মত হয়, প্রধানত সমস্ত বন্দিদের মুক্তি এবং তাদের নিরস্ত্রীকরণ।”
তিনি আরও বলেন, “যদি তারা একমত না হয়, তাহলে রাফা এবং বেইত হানুনের মতো দশা হয়ে যাবে হামাসের রাজধানী গাজা।” পূর্ববর্তী ইজরায়েলি অভিযানে গাজার এই দু’টি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে।
আরও পড়ুন: হামাগুড়ি দিতে দিতেই বাঁশির সুরে নেচে উঠল ছোট্ট কানাই! পুনে মেট্রোতে এ যেন সাক্ষাৎ নাড়ু গোপাল
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা শহর দখলের জন্য সেনাবাহিনীকে ক্ষমতা প্রদানের কথা বলার একদিন পরই কাটজের এই মন্তব্য। নেতানিয়াহু গাজার বাকি সকল বন্দিকে মুক্ত করার লক্ষ্যে আলোচনারও নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু বলেছেন যে গাজা শহরের নিয়ন্ত্রণ এবং হামাসের শক্ত ঘাঁটি ধ্বংস করার অভিযানের পাশাপাশি বন্দিদের মুক্তির প্রচেষ্টাও জারি থাকবে।
এই সপ্তাহের শুরুতে, ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক গাজা শহর দখলে করার জন্য প্রায় ৬০ হাজার রিজার্ভ সৈন্য মোতায়েনের অনুমোদন দিয়েছে। নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেছেন, “হামাসকে পরাজিত করা এবং আমাদের সকল বন্দিকে মুক্তি দেওয়া- এই দু’টি বিষয় একসঙ্গে এগিয়ে যাবে।” পরবর্তী পর্যায়ে আলোচনার কী হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
אישרנו אתמול את תוכניות צה"ל להכרעת החמאס בעזה - באש עצימה, בפינוי תושבים ובתמרון.
— ישראל כ”ץ Israel Katz (@Israel_katz) August 22, 2025
בקרוב ייפתחו שערי הגיהנום על ראשם של מרצחי ואנסי החמאס בעזה - עד שיסכימו לתנאי ישראל לסיום המלחמה ובראשם שחרור כל החטופים והתפרקות מנשקם.
אם לא יסכימו - עזה בירת החמאס תהפוך לרפיח ובית חאנון. בדיוק…
অন্যদিকে, হামাস বলেছে যে তারা যুদ্ধ শেষ করার বিনিময়ে বন্দিদের মুক্তি দিতে রাজি। কিন্তু প্যালেস্তাইন রাষ্ট্র গঠন না করে অস্ত্র ত্যাগ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হামাসের মধ্যস্থতাকারীরা ইজরায়েলের প্রতিক্রিয়ার জন্য কয়েকদিন ধরে অপেক্ষা করছেন।
এএফপির একটি প্রতিবেদন অনুযায়ী, নতুন চুক্তিতে পর্যায়ক্রমে বন্দিদের মুক্তির উল্লেখ রয়েছে। অন্যদিকে, ইজরায়েলের দাবি, যে যে কোনও চুক্তিতে সকল বন্দিকে একবারে মুক্তি দিতে হবে। ইসরায়েলের যুদ্ধ সম্প্রসারণ এবং গাজা শহর দখলের পরিকল্পনা আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছে। এর পাশাপাশি দেশের অভ্যন্তরেও তীব্র বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে নেতানিয়াহুকে।
৭ অক্টোবর, ২০২৩ সালে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাসের ইজরায়েলে আক্রমণের পর থেকেই গাজায় ইজরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয়। এই আক্রমণে কয়েক ডজন লোক নিহত এবং বন্দি হয়ে যান। ৭ অক্টোবর, ২০২৩ সালে হামাসের হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে অপহরণ করা হয়, যাদের বেশিরভাগই যুদ্ধবিরতি বা অন্যান্য চুক্তিতে মুক্তি পেয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রক জঙ্গি এবং অসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করে না, বৃহস্পতিবার জানিয়েছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৬২,১৯২ জন প্যালেস্তিনিয় নিহত হয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?