শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে দেহ, পঞ্চসায়রের বৃদ্ধার মত্যুতে ঘনাচ্ছে রহস্য, তদন্তে পুলিশ

Reporter: গোপাল সাহা | লেখক: কৌশিক রয় ২২ আগস্ট ২০২৫ ১৩ : ৩৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কলকাতার পঞ্চসায়র থানা এলাকায় এক বহুতল আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম বিজয়া দাস (৭৫)। শুক্রবার সকালে স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। এরপর পঞ্চসায়র থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবাসনের ওই ফ্ল্যাটের ঘর থেকে বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘরের মেঝেতে ওই বৃদ্ধার মৃতদেহ পড়েছিল। আর তাঁর হাত-পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়। বিজয়া দেবী ওই ফ্ল্যাটে একাই থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাঁর পরিবারের কেউ শহরে আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই আবাসনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করেছে এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে।

পাশাপাশি মৃতার ফোন রেকর্ড ও ব্যক্তিগত সম্পর্কও খুঁটিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। আপাতত আত্মহত্যা নাকি খুন—সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কীভাবে একটি আবাসনের ফ্ল্যাটের ভিতর এমন মৃত্যু ঘটল, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। এখন নজর ময়নাতদন্তের রিপোর্টের দিকেই। উল্লেখ্য, বৃহস্পতিবারই দক্ষিণ-পশ্চিম কলকাতার বেহালার পর্ণশ্রী থানার অন্তর্গত পারুই পাকা রোড এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল এক বৃদ্ধার জ্বলন্ত দেহ। নিজের বাড়ির ব্যালকনিতে অগ্নিদগ্ধ অবস্থায় ওই বয়স্ক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতার নাম সর্বাণী পাল। ঘটনার তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল প্রায় ৭টা ৩৫ মিনিট নাগাদ লালবাজার কন্ট্রোল রুমে ফোন আসে যে, ২০/১, পারুই পাকা রোডের একটি বাড়িতে আগুনে পুড়ে গিয়েছেন এক মহিলা।

আরও পড়ুন: দরজা ঠেলে ঘরে ঢুকতেই চমকে উঠলেন সহপাঠীরা, ভয়ঙ্কর ঘটনা সরকারি এঞ্জিনিয়ারিং কলেজে

খবর পেয়ে পর্ণশ্রী থানার আধিকারিক এসআই দেবপ্রসাদ মণ্ডল-সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টা নাগাদ সর্বাণী দেবীকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশকে মৃতার স্বামী মৃণাল কান্তি পাল জানান, তিনি সকালে ঘুম থেকে উঠে বাড়ির মূল দরজার তালা খুলে উপরে যান। কিন্তু প্রথম তলার ঘরে স্ত্রী সর্বাণী পাল ওরফে বীণাকে খুঁজে পাননি। এরপর কেরোসিনের গন্ধ পেয়ে ব্যালকনির দিকে এগিয়ে যান এবং স্ত্রীর দগ্ধ ও নিস্তেজ দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে একটি সবুজ রঙের কেরোসিন বোতল ও একটি গ্যাস লাইটার উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি, শোওয়ার ঘরের টেবিল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে স্পষ্টভাবে লেখা ছিল যে, দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, থাইরয়েড, ব্লাড সুগার, সায়াটিকা ও কিডনির সমস্যায় ভুগছিলেন সর্বাণী দেবী। শারীরিক যন্ত্রণায় জর্জরিত হয়ে তিনি নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। নোটে তিনি উল্লেখ করেছেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। স্থানীয় সূত্রে খবর, মৃতার ছেলে বর্তমানে বিদেশে কর্মরত। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তদন্ত চলছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখে সমস্ত প্রমাণ সংগ্রহ করেছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া