রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | বিগত ৫ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ডগুলি, বিনিয়োগেই মিলবে সুফল

সুমিত চক্রবর্তী | ২২ আগস্ট ২০২৫ ১২ : ৪৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারতে ঋণভিত্তিক মিউচুয়াল ফান্ডগুলি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। যেখানে বিনিয়োগকারীরা ইকুইটির তুলনায় অপেক্ষাকৃত কম ঝুঁকিতে নিরাপদ রিটার্ন পাওয়ার বিকল্প খুঁজছেন। এই ফান্ডগুলি গত ৫ বছরের এসআইপি এক্সআইআরআর রিটার্নে তাদের বেঞ্চমার্ক সূচককে অতিক্রম করেছে। ক্রেডিট রিস্ক, ডাইনামিক বন্ড, মিডিয়াম টার্ম এবং আর্বিট্রাজ ফান্ড। এই পাঁচটি শীর্ষ মিউচুয়াল ফান্ডের প্রত্যেকটির ব্যয় অনুপাত, ফান্ড সাইজ এবং বিনিয়োগ কৌশল ভিন্ন, যা বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগ লক্ষ্যের সঙ্গে মিলিয়ে বিভিন্ন বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেয়।


ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট রিস্ক ফান্ড 
৫ বছরের এসআইপি রয়েছে ২২.০১%
এইউএম: ১০৫.৬ কোটি 
এক্সপেন্স রেশিও রয়েছে ১.১ শতাংশ
এনএভি রয়েছে ১২.৫৮ 
মিনিমাম লাম্প সাম রয়েছে ৫ হাজার
মিনিমাম এসআইপি রয়েছে ১ হাজার
এই ফান্ডটি নিম্নমানের সিকিউরিটিজে বিনিয়োগ করে, তবে উচ্চ সুদের হারের কারণে তুলনামূলকভাবে বেশি রিটার্নের সম্ভাবনা থাকে। বর্তমানে এটি ঋণভিত্তিক ফান্ডের মধ্যে সর্বোচ্চ ৫ বছরের SIP রিটার্ন দিচ্ছে, যদিও ঝুঁকিও তুলনামূলকভাবে বেশি।


বরোদা বিএনপি প্যারিবাস ডাইনামিক বন্ড ফান্ড 
৫ বছরের এসআইপি ১৮.৪০ শতাংশ 
এইউএম রয়ছে ২২৮ কোটি 
এক্সপেন্স রেশিও রয়েছে ০.৭ শতাংশ
এনএভি রয়েছে ৫০.৬০
মিনিমাম লাম্প সাম রয়েছে ৫ হাজার
মিনিমাম এসআইপি রয়েছে ৫০০ 
ডাইনামিক বন্ড ফান্ডটি তার নমনীয় মেয়াদী কৌশলের মাধ্যমে স্থিতিশীলতা ও নিয়মিত রিটার্ন প্রদান করে, যা রক্ষণশীল বিনিয়োগকারীদের জন্য একটি ভাল বিকল্প।


ডিএসপি ক্রেডিট রিস্ক ফান্ড 
৫ বছরের এসআইপি রয়েছে ১৫.১৮ শতাংশ 
এইউএম রয়েছে ২০৮.৩৬ কোটি
এক্সপেন্স রেশিও রয়েছে ০.৪ শতাংশ
এনএভি রয়েছে ৫৪.৫৯ 
মিনিমাম লাম্প সাম রয়েছে ১০০
মিনিমাম এসআইপি রয়েছে ১০০ 
ডিএসপি একটি কম খরচের ক্রেডিট রিস্ক ফান্ড, যার ব্যয় অনুপাত কম এবং ন্যূনতম বিনিয়োগও অনেক কম, ফলে এটি অনেকটাই সহজলভ্য। পাশাপাশি এটি ভাল আয়ও দেয়।


আদিত্য বিড়লা সান লাইফ মিডিয়াম টার্ম ফান্ড 
৫ বছরের এসআইপি রয়েছে ১২.৮১ শতাংশ 
এইউএম রয়েছে ২ হাজার ৭৪৪ কোটি 
এক্সপেন্স রেশিও রয়েছে ০.৮৩ শতাংশ
এনএভি রয়েছে ৪৩.৮০ শতাংশ
মিনিমাম লাম্প সাম ১ হাজার 
মিনিমাম এসআইপি ১ হাজার 
এই মিডিয়াম টার্ম ঋণভিত্তিক ফান্ডটি মানসম্মত সিকিউরিটিজে বিনিয়োগ করে এবং বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীলতা আনে। যারা মাঝারি ঝুঁকিতে নির্দিষ্ট আয়ের সুযোগ চান, তাদের জন্য উপযুক্ত।

আরও পড়ুন:  এক বছরের ফিক্সড ডিপোজিটে দুর্দান্ত সুদ দেবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন এখনই


এইচডিএফসি ইনকাম প্লাস আর্বিট্রাজ অ্যাকটিভ 
৫ বছরের এসআইপি ১২.৭০ শতাংশ 
এইউএম রয়েছে ১৩৮৪ কোটি
এক্সপেন্স রেশিও রয়েছে ০.০৭ শতাংশ
এনএভি রয়েছে ৪৩.১৪ 
মিনিমাম লাম্প সাম রয়েছে ১০০
মিনিমাম এসআইপি ১০০ 
তালিকার মধ্যে সবচেয়ে কম ব্যয় অনুপাত রয়েছে এই ফান্ডটির। এটি একটি হাইব্রিড ফান্ড, যেখানে আর্বিট্রাজ ও ঋণ— দু’ধরনের বিনিয়োগের মিশ্রণ রয়েছে। ঝুঁকিহীন বিনিয়োগকারীদের জন্য এটি একটি সাশ্রয়ী বিকল্প।


ঋণভিত্তিক মিউচুয়াল ফান্ড একটি ভারসাম্যপূর্ণ পোর্টফোলিও গড়তে মূল্যবান ভূমিকা রাখতে পারে। কারণ এই ধরনের ফান্ড তুলনামূলকভাবে স্থিতিশীল এবং নিয়মিত রিটার্ন দেয়। বিনিয়োগকারীদের জন্য রয়েছে বিভিন্ন বিকল্প। বেশি আয় ও ঝুঁকিসহ ক্রেডিট রিস্ক ফান্ড, অথবা নিরাপদ ও কম খরচের মিডিয়াম টার্ম ও আর্বিট্রাজ ফান্ড। শেষ পর্যন্ত, সঠিক ফান্ডের নির্বাচন নির্ভর করবে বিনিয়োগকারীর ঝুঁকি গ্রহণের ক্ষমতা এবং তাদের বিনিয়োগ লক্ষ্যের ওপর।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া