বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গাছ বেয়ে, পাঁচিল টপকে সংসদে ঢুকে পড়লেন যুবক, দিল্লিতে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন

রিয়া পাত্র | ২২ আগস্ট ২০২৫ ১২ : ০৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: এর আগেও সংসদে অনুপ্রবেশের চেষ্টা ঘটেছে। অতি সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রীর ঘরে, তাঁর উপর হামলা চালায় একজন। ঠিক তার পরেই ফের বড় প্রশ্নচিহ্ন দিল্লির নিরাপত্তা নিয়ে। অনুপ্রবেশকারীর এবার লক্ষ্য সংসদ। শুক্রবার সকালে সংসদে ঢুকে পড়েন এক যুবক, সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই। 

 

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, শুক্রবার, ২২ আগস্ট, সকাল ছ' টার দিকে সংসদে এক যুবক ঢুকে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাছ বেয়ে, পাঁচিল টপকে নতুন সংসদ ভবনের গরুড় দরজা পর্যন্ত পৌঁছে যান ওই যুবক। তবে নিরাপত্তারক্ষীরা তাঁকে সেখানেই ধরে ফেলেন। শুরু হয় জিজ্ঞাসাবাদ। 

 

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই যুবকের নাম রমা। বয়স বছর ২০। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা বলেও জানা গিয়েছে। ঘটনার ফের দিল্লির নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে সাধারণের মনে। 

বুধবার সকালে মুখ্যমন্ত্রী রেখার বাড়িতেই চলছিল জনশুনানি। সাধারণ মানুষের অভাব, অভিযোগ শোনার জন্য সপ্তাহে একদিন এই জনশুনানি চলে তাঁর বাড়িতে।  তখনই তাঁর চুল টেনে, কষিয়ে থাপ্পড় মারে এক যুবক। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয় হামলাকারীকেও। 

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলাকারীর কী উদ্দেশ্য ছিল? ঘটনার ঘণ্টাখানেক পর, প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, মুখ্যমন্ত্রীর উপর হামলাকারীর নাম, রাজেশ সাকারিয়া। ৪১ বছর বয়সি যুবক আদতে গুজরাটের রাজকোটের বাসিন্দা। দিল্লি পুলিশকে হামলাকারীর মা জানিয়েছেন, রাজেশ কুকুর ভালবাসে খুব। সম্প্রতি পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজেশ সকালবেলায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাড়িতে হাজির হয়েছিল। সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। রাজেশের কোনও এক আত্মীয় বর্তমানে জেলবন্দি। সেই আত্মীয়কে জেল থেকে ছাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে কাকুতিমিনতি করছিল। মুখ্যমন্ত্রীর কাজে আর্জি জানানোর সময় হঠাৎ সে চিৎকার করে ওঠে। তারপরেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার চুল টেনে থাপ্পড় মারে। অনেকেই আবার জানিয়েছিলেন, রাজেশ মত্ত অবস্থায় মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিল।

 

হামলার পর রেখা গুপ্ত জানান, 'আজ সকালে জন শুনানির সময় আমার উপর যে আক্রমণ করা হয়েছে তা কেবল আমার উপরই নয়, দিল্লির সেবা এবং জনগণের কল্যাণের জন্য আমাদের সংকল্পের উপরও কাপুরুষোচিত প্রচেষ্টা। স্বাভাবিকভাবেই, এই হামলার পর আমি হতবাক হয়েছিলাম। তবে এখন আমি ভাল আছি। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি, দয়া করে আমার সঙ্গে দেখা করার জন্য উতলা হবে না। খুব শীঘ্রই আমাকে আপনাদের মাঝে কাজ করতে দেখবেন। এই ধরণের আক্রমণ কখনওই আমার মনোবল এবং জনগণের সেবা করার সংকল্পকে ভেঙে দিতে পারবে না। এখন আমি আগের চেয়েও বেশি শক্তি এবং নিষ্ঠা নিয়ে আপনাদের মাঝে থাকব। জন শুনাই এবং জনসাধারণের সমস্যার সমাধান আগের মতোই গুরুত্ব এবং প্রতিশ্রুতির সঙ্গে অব্যাহত থাকবে। আপনাদের আস্থা এবং সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের অপরিসীম ভালবাসা, আশীর্বাদ এবং শুভকামনার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।' তাঁর বাড়িতে হামলায় বড় প্রশ্ন উঠেছিল দিল্লির নিরাপত্তা নিয়ে। ফের প্রশ্ন উঠল সংসদে যুবকের প্রবেশে। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া