মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | হামাগুড়ি দিতে দিতেই বাঁশির সুরে নেচে উঠল ছোট্ট কানাই! পুনে মেট্রোতে এ যেন সাক্ষাৎ নাড়ু গোপাল

আর্যা ঘটক | ২২ আগস্ট ২০২৫ ১১ : ২৪Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি পুনের মেট্রোর দৈনন্দিন যাত্রা এক হৃদয়স্পর্শী মুহূর্তে পরিণত হয়। দেখা যায় এক বাঁশির বাদক হঠাৎই এক শিশুর উদ্দেশে সুরের মুগ্ধতা ছড়িয়ে দেন। এই আবেগঘন দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন স্বয়ং সংগীতশিল্পী তনিষ্ক ঘোড়কে। ভিডিওতে দেখা যায়, তিনি পুনে মেট্রোর একটি কোচে বসে ছোট কৃষ্ণের একটি সুর বাজাচ্ছেন। তার বাঁশির সুর মুহূর্তেই আশেপাশের যাত্রীদের মন কেড়ে নেয়। আর এহেন পরিস্থিতিতে সবচেয়ে বেশি আকৃষ্ট হয় এক ছোট্ট শিশু।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, শিশুটি তার মায়ের কোলে বসে ছিল তনিষ্কের সামনের আসনে। বাঁশির সুরে এতটাই মুগ্ধ হয়ে যায় সে যে ধীরে ধীরে মায়ের কোলে থেকে নেমে আসে। এরপর এগিয়ে যায় তনিষ্কের দিকে। শিশুটি এগিয়ে যেতেই যা ঘটে তা সত্যিই মনোমুগ্ধকর। দেখা যায়, শিশুটি তার ছোট ছোট হাতে তনিষ্কের বাঁশির বাক্সে তাল দেওয়া শুরু করে। এই আকস্মিক যুগল পরিবেশনা দেখে অন্যান্য যাত্রীরাও অভিভূত হয়ে পড়েন। পরবর্তীতে তনিষ্ক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'আমার জীবনের অন্যতম সেরা মধুর মুহূর্ত।'

আরও পড়ুনঃ দুই সন্তানের বাবা প্রেমিক! তবুও বিয়ে করতে জোরাজুরি প্রেমিকার, চাপ সামলাতে না পেরে প্রেমিকার দেহ সাত টুকরো করলেন

ভিডিওটি ছাড়ার পর দ্রুত সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা লাভ করেছে। এক জন ব্যবহারকারী মন্তব্যে লেখেন, 'ছোট কৃষ্ণটা খুবই মিষ্টি ছিল,' আরেক জন মন্তব্য করে বলেন, 'যেভাবে ছোট ছেলেটি তার দিকে তাকাচ্ছিল, অসাধারণ।' আরেক জন লেখেন, 'ছোট কানহা তালে তালে হাত দিচ্ছিল।' মন্তব্য বিভাগ ভালোবাসার ইমোজিতে ভরে যায়, যা প্রমাণ করে ঘটনাটি কতটা মানুষের হৃদয় ছুঁয়েছে।

আরও পড়ুনঃ মায়ের সঙ্গে স্কুল যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কিশোরী, মেয়ের মৃতদেহের পাশে মায়ের অসহায় গোঙানি,

প্রসঙ্গত, এর আগেও এক বাঁশিবাদকের পরিবেশনা মানুষের মন জয় করে নিয়েছিল। জানা গিয়েছে তিনি একজন রাজস্থানের সংগীতশিল্পী। মেহবুব নাম তাঁর। তিনি মূলত সুফি-বলিউড ফিউশন ব্যান্ড ‘জয়পুরি ব্রাদার্স’-এর প্রধান বাঁশিবাদক। খবর অনুযায়ী, রায়পুর এয়ারপোর্টে বিমানের নিরাপত্তা চেকের সময় কর্মীদের অনুরোধে বাজাতে শুরু করেন বিখ্যাত গান ‘তেরি মিট্টি’। ২০১৯ সালের ‘কেসরি’ সিনেমার এই গানটি মূলত গেয়েছেন বিখ্যাত গায়ক বি প্রাক। মেহবুব সেই সুরটি বাঁশিতে পরিবেশন করলে এয়ারপোর্টের কর্মীরা করতালিতে অভিবাদন জানান সংগীতশিল্পীকে।

ব্যান্ডটি এই আবেগঘন মুহূর্তের ভিডিও তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে লেখে, 'রায়পুর এয়ারপোর্টে নিরাপত্তা কর্মীদের অনুরোধে একটি ছোট পারফর্মেন্স দিলাম! এয়ারলাইন স্টাফদের সঙ্গে মিউজিকপ্রেমীদের মধ্যে মজার মুহূর্ত, সংগীতের মাধ্যমে সংযোগ করতে পেরে খুশি।' ভিডিওতে দেখা যায়, মেহবুবের মধুর বাঁশির সুর শুনে অনেক যাত্রী থেমে যান, কেউ কেউ আবার তাঁদের মোবাইলে ভিডিও ধারণ করেন। তাঁর দেশাত্মবোধক সুর সবার মনে এক আবেগঘন ছাপ ফেলে।

আরও পড়ুনঃ দুটি বাইকের তুমুল প্রেম! কোনওভাবেই আলাদা করতে পারলেননা স্থানীয়রা, তারপর যা হল জানলে চোখ কপালে উঠবে ...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া