মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

What does your horoscope and zodiac sign says about Kaushiki Amabashya

লাইফস্টাইল | কৌশিকী অমাবস্যায় সাবধান! কাম-ক্রোধ-লোভ সর্বনাশ ডেকে আনতে পারে এই রাশিগুলির! কোন কোন কাজ থেকে দূরে থাকবেন

নিজস্ব সংবাদদাতা | ২২ আগস্ট ২০২৫ ০৯ : ৫০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আজ কৌশিকী অমাবস্যা। পুরাণ অনুসারে দৈত্য শুম্ভ নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা দেবী পার্বতীর শরণাপন্ন হন। তখন দেবী নিজের দেহ থেকেই তৈরি করেন তাঁরই ভয়ঙ্কর এক প্রতিমূর্তি, তিনিই বধ করেন অসুরদ্বয়কে। সেই দেবীর নামই কৌশিকী। আর সেই থেকেই এই দিনটি কৌশিকী অমাবস্যা রূপে পালিত হয়ে আসছে। প্রচলিত বিশ্বাস এই তিথিতেই সাধক বামাক্ষ্যাপা সিদ্ধি লাভ করেন। কাজেই এই দিনটির গুরুত্ব অসীম। শুভ শক্তির জয় এবং অশুভ শক্তির বিনাশের এই দিনে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চন্দ্র আজ কর্কট ত্যাগ করে সিংহ রাশিতে গোচর করবেন। আর সূর্য ইতিমধ্যেই সিংহ রাশিতে অবস্থান করছেন। ফলে আজকের দিনটি বিশেষ কিছু রাশির জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। আজ কিছু কিছু রাশিকে একটু সংযম অবলম্বন করতে হবে।

আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
মেষ

আজ মেষ রাশির জীবনে দাম্পত্য কলহের আভাস রয়েছে। প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে অল্প কথাতেই দ্বন্দ্ব শুরু হতে পারে। বিশেষ করে সন্ধ্যার পর সঙ্গীর সঙ্গে কোনও রকম তর্ক বিতর্কে না জড়ানোই সমীচীন। অন্যের কথায় প্রভাবিত হয়ে কারও উপর কোনও অভিযোগ আনবেন না। আগে ভাল করে যাচাই করে দেখুন, অন্যথায় বিশ্বস্ত বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।

মিথুন

পুরোনো শত্রুরা মাথাচাড়া দিতে পারে, তাই বাড়ির বাইরে বেরোনোর হলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। অচেনা কোনও জায়গা থেকে অর্থ সংক্রান্ত লোভনীয় প্রস্তাব এলেও পা না দেওয়াই মঙ্গল, অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে। স্ত্রী ব্যতীত অন্য কোনও নারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা বিপদ ডেকে আনতে পারে। দূরযাত্রায় বিলম্ব হতে পারে।

আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
বৃশ্চিক

পেটের সমস্যায় ভুগতে হতে পারে। প্রাণঘাতী না হলেও খাদ্যে বিষক্রিয়ার ফলে চরম ভোগান্তি হতে পারে। অতিরিক্ত তেল মশলা কিংবা বাইরের খাবার থেকে সাবধান। খেয়াল রাখবেন বাড়ির বড়দের যেন চোট আঘাত না লাগে। আত্মীয়ের ভগ্ন স্বাস্থ্যে অর্থব্যয়ের যোগ রয়েছে। রাস্তাঘাটে কোনও মতেই বচসায় জড়াবেন না ইন্দ্রিয়ে আঘাত লাগতে পারে। সব মিলিয়ে সতর্ক না থাকলে স্বাস্থ্যহানির আশঙ্কা প্রবল।

ধনু

কোনও অন্যায্য কাজ থেকে শতহস্ত দূরে থাকুন। অন্যথায় আজকে লাভ হলেও সারাজীবন অনুশোচনার আগুনে দগ্ধ হতে হবে। পুরোনো কোনও শারীরিক সমস্যা নতুন করে ভোগাতে পারে। সামান্য সমস্যাও অবহেলা করবেন না, চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুদের বিষয়ে সতর্ক থাকুন। অসৎ সঙ্গে সর্বনাশ হতে পারে। বন্ধুদের পাল্লায় পড়ে কোনও কাজ করবেন না যার দায় আপনার ঘাড়ে এসে পড়বে। সন্তানকে নিয়ে বাড়িতে কলহ বিবাদ হতে পারে। স্বামী স্ত্রী দুজনে মিলে বিষয়টি সামলাতে হবে। ব্যক্তিগত কথা বাইরের লোকের সামনে আলোচনা না করাই ভাল। তবে অর্থভাগ্য আজ মন্দ নয়।

আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
মকর

তৃতীয় ব্যক্তির কারণে সংসারে অশান্তি, মনোমালিন্য হতে পারে। তাড়াহুড়ো করে সমাধান করতে গেলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা বেশি। রক্তপাত থেকে সাবধান থাকতে হবে। যানবাহন ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করা জরুরি। যাঁরা মোটরবাইক চালান, অবশ্যই হেলমেট পরবেন। আজ চামড়ার জিনিস ব্যবহার না করাই ভাল।  

 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া