মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দুটি বাইকের তুমুল প্রেম! কোনওভাবেই আলাদা করতে পারলেননা স্থানীয়রা, তারপর যা হল জানলে চোখ কপালে উঠবে

আর্যা ঘটক | ২১ আগস্ট ২০২৫ ২৩ : ২২Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: জয়পুরের মানসরোবর এলাকায় সম্প্রতি এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়েছেন সাধারণ পথচারি সহ অন্যান্য যাত্রীরা। রাস্তায় প্রকাশ্যে এক ব্যতিক্রমী ‘জোড়া নৃত্যের’ ঘটনা ঘটেছে। তবে সেটা কোনও মানুষের নয়, বরং দুটি বাইকের! ঘটনাটি এতটাই অভিনব যে অনেকেই একে সিনেমার দৃশ্য মনে করেছিলেন।

ভিডিওতে দেখা যায়, দুটি বাইক মাটিতে পড়ে থাকা অবস্থায় একে অপরকে জড়িয়ে গোল গোল করে ঘুরছে। এই দৃশ্য দেখে স্থানীয় পথচারীদের ভিড় জমে যায়। বাইকদুটির আরোহীরা তখন কিছুটা দূরে দাঁড়িয়ে হাতে লাঠি নিয়ে চেষ্টা করছেন সেগুলো আলাদা করতে। জানা গিয়েছে, এই অদ্ভুত ঘটনাটি আসলে একটি ব্যর্থ স্টান্টের ফলাফল। এই ঘটনার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করা হয় 'সাইয়ারা মুভি সাইড এফেক্ট' (Saiyaara movie side effect) ক্যাপশন দিয়ে।

প্রসঙ্গত, এই 'সাইয়ারা' সিনেমাটি পরিচালনা করেছেন মোহিত সুরি। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আহান পাণ্ডে ও অনীত পেড্ডা। ছবিটি এই বছর মুক্তি পেয়েছে এবং তা দারুণ সুপারহিট হয়েছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজছিল 'সাইয়ারা' শিরোনামের গানটি, যা পুরো দৃশ্যকে আরো নাটকীয় করে তোলে।

ভিডিওর শেষ অংশে দেখা গিয়েছে, এক ব্যক্তি লাঠির সাহায্যে অবশেষে দুটি বাইককে আলাদা করতে সক্ষম হন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। ঘটনার জেরে নেটিজেনদের নানা মজার প্রতিক্রিয়া উঠে আসে। অনেকে বাইকদুটিকে 'রোমান্টিক কাপল' হিসেবে তুলনা করেছেন এবং ' বিউটি অ্যান্ড দ্য বিস্ট' ("Beauty and the Beast"), এমনকী সিন্ড্রেলা'র ("Cinderella") নৃত্যের দৃশ্যের জিফ শেয়ার করেছেন।

একজন মন্তব্য করে বলেছেন, 'গাড়িরও আমার থেকে ভালো লাভ লাইফ আছে।' আরও একজন লিখেছেন, 'স্বর্গে বানানো জুটি।' আবার কেউ একজন বলেন, 'অপ্টিমাস প্রাইম ও মেগাট্রন।' 'এটাই সম্ভবত ইতিহাসের সবচেয়ে লম্বা এক্সিডেন্ট,' বলে মন্তব্য করেন এক ব্যবহারকারী। 'লাঠি হাতে প্রেমিক জোড়া আলাদা করতে যারা আসে, তাদের আগে দেখেছি'- এক ব্যবহারকারী এমনভাবে কটাক্ষ করে লিখেছে। ভিডিওতে অন্য একজন যোগ করেন, 'এরাই সেই চারজন যারা প্রেমিক জোড়াকে আলাদা করে দেয়। হায়ে নিষ্ঠুর দুনিয়া।'

এটি ছিল বাইক স্টান্টের মজার ভিডিওর একটি নিদারুণ নিদর্শন। এমনই আরও একটি ভিডিও কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি এক অভিনব যানবাহন তৈরী করেছেন- যা অর্ধেক গাড়ি, অর্ধেক মোটরবাইক। ভিডিওটি 'চিংচি' নামে পরিচিত মোটরসাইকেল-রিকশার এক অভিনব রূপ। পিছনের অংশ দেখতে গাড়ির মতো হলেও সামনের অংশটি খানিকটা মোটরসাইকেলের আকার। দেখা যায়, এই গাড়ি ব্যক্তিটি চালাচ্ছেন এবং তাঁর পেছনে কয়েকজন যাত্রী বসে আছেন।

এহেন ঘটনার ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে। অনেকে এই দৃশ্যকে সালমান খানের 'কিক' সিনেমার একটি দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন। একজন মন্তব্য করেছেন, 'কিক সিনেমা থেকে কপি।' অন্য একজন বলেন, 'জিনিয়াস!'

সম্প্রতি ভাইরাল হওয়া এইসব ভিডিও শুধু বিনোদনের উপাদান নয়, বরং মানুষের সৃজনশীলতা ও কল্পনাশক্তির অনন্য প্রকাশ। এহেন হাস্যরস ও অবাক করে দেওয়া মুহূর্তগুলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে অচিরেই এক ঝলক আনন্দ এনে দেয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া