মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২১ আগস্ট ২০২৫ ১৯ : ৩৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দিওয়ালি ও ছট পুজোয়, উৎসবের মরশুমের জন্য বিরাট ঘোষণা রেলের। রেল মন্ত্রক জানিয়েছে, উৎসবের মরশুমে সাধারণের জন্য বারো হাজার বিশেষ ট্রেন চালাবে রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, সাংসদ ডঃ সঞ্জয় জয়সওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং এবং সাংসদ সঞ্জয় কুমার ঝা-এর সঙ্গে আলোচনার পর, আসন্ন দীপাবলি এবং ছট উৎসবের জন্য বিশেষ ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীপাবলি এবং ছট পুজোর সময় দেশ জুড়ে রেলে ভিড় বাড়ে। একই ছবি ফি বছরের। বেশিরভাগ মানুষ উৎসবের মরশুমে ঘরে ফেরেন কর্মক্ষেত্র থেকে। স্বাভাবিক আভবে যাতায়াতের জন্য চাহিদা বাড়ে রেলের। যানজট কমানো,এবং যাত্রীদের নিরাপদে এবং সময়মতো বাড়িতে পৌঁছনোর লক্ষ্যে, ভারতীয় রেল এবার উৎসবের মরশুমে বিশেষ ব্যবস্থা নিয়েছে। দিল্লি থেকে গয়া বা মুজাফফরপুর থেকে হায়দরাবাদ পর্যন্ত দেশজুড়ে বাড়ানো হবে ট্রেন সংখ্যা।
আরও পড়ুন: মেট্রোর তিন রুটের উদ্বোধনে শুক্রে শহরে মোদি, তার আগে লিখলেন, 'কলকাতার মানুষের সঙ্গে থাকতে পারা...'
বিশেষ ট্রেনের পাশাপাশি, ভারতীয় রেলওয়ে ভিড়ের সময় গুরুত্বপূর্ণ শহরগুলিকে সংযুক্ত করার জন্য নতুন রুট এবং পরিষেবার পরিকল্পনা করেছে-
অমৃত ভারত ট্রেন এই স্টেশনগুলি সংযুক্ত করবে-
দিল্লির সঙ্গে গয়া
সহরসা এবং অমৃতসর
ছাপড়া এবং দিল্লি
মুজাফফরপুর এবং হায়দরাবাদ।
পূর্ণিয়া-পাটনা রুটে একটি নতুন বন্দে ভারত ট্রেন চলাচল শুরু হবে।
ইতিমধ্যেই 'রাউন্ড ট্রিপ প্যাকেজ' স্কিম চালু করেছে ভারতীয় রেল। এই প্যাকেজে রেলে যাওয়া এবং আসার টিকিট একসঙ্গে কাটলে মিলবে ২০ শতাংশ ছাড়। এছাড়াও মিলবে আরও বিশেষ কিছু সুবিধা। উৎসবের মরসুমে ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে (এই অফার সীমিত সময়ের জন্য। ১৩ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত) এই প্যাকেজ চালু করা হয়েছে।
আগামী ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে যাত্রা করলে এবং ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ফেরত যাত্রা বা 'রিটার্ন জার্নি'তে এই ছাড়ের সুবিধা পাওয়া যাবে। রেল আগেই জানিয়েছিল আগামী ১৪ অগাস্ট থেকে বুকিং শুরু হবে এই প্যাকেজের। ২৬ অক্টোবর পর্যন্ত এই টিকিট বুক করা যাবে। সেই হিসেবে আজই ১৪ আগস্ট। অর্থাৎ আজ, বৃহস্পতিবার থেকেই ওই ছাড়ের টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
কী নিয়মে এই টিকিট কাটা হবে? টিকিট কাটার আগেই, নজর থাক সেদিকে-
টিকিট বুক করতে হবে 'ট্রেন' মেনুর ভিতরে সাব-মেনু 'ফেস্টিভাল রাউন্ড ট্রিপ স্কিম' থেকে।
সেখানেই লেখা থাকবে নিয়মাবলী। সেসব পড়ে 'ওকে' প্রেস করতে হবে।
প্রয়োজন অনুসারে কোন স্টেশন থেকে কোন স্টেশন যাত্রা, যাত্রার তারিখ, ক্লাস, সব তথ্য উল্লেখ করে বুকিং প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে।
বুকিং প্রক্রিয়া সম্পন্ন করার পরে, ব্যবহারকারীদের বুকিং নিশ্চিতকরণ পাতা দেওয়া হবে, পিএনআর এই উল্লেখ থাকবে সেখানে।
বুকিং নিশ্চিতকরণ পাতায়, 'বুক রিটার্ন টিকিট (২০% ছাড়)' অপশনটি দেখতে হবে।
ফিরতি ভ্রমণের তারিখ- ১৭ নভেম্বর - ১ ডিসেম্বর ২০২৫।
বুকিং কনফার্মেশন-এর জায়গা থেকে 'বুক রিটার্ন টিকিট (২০% ছাড়)' বোতাম অথবা অনওয়ার্ড জার্নি টিকিটের “বুক করা টিকিটের ইতিহাস” ব্যবহার করে ফিরতি ভ্রমণ বুকিং শুরু করতে হবে।
অনওয়ার্ড জার্নি টিকিট বুক করার পরে, ব্যবহারকারী 'বুক রিটার্ন টিকিট (২০% ছাড়)'-এ ক্লিক করে “বুকিং কনফার্মেশন পৃষ্ঠা” অথবা অনওয়ার্ড জার্নি টিকিটের “বুক করা টিকিটের ইতিহাস” থেকে রিটার্ন জার্নি টিকিটের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
নির্দিষ্ট অংশে ক্লিক করার পর, সমস্ত তথ্য এবং বিস্তারিত শর্তাবলী পড়ে 'ওকে' করতে হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?