মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২১ আগস্ট ২০২৫ ১৯ : ১৮Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব নেতারা যে যাই বলুন, থামার নাম নেই রুশ ইউক্রেন যুদ্ধের। পশ্চিমী দুনিয়ার চাপ নিয়ে যে রাশিয়া একেবারেই ভাবিত নয়, ফের একবার জানান দিলেন পুতিন। ইউক্রেনের উপর চলতি বছরের সবচেয়ে বড় ড্রোন এবং মিসাইল হামলা চালাল রাশিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর আজ ৫৭৪ টি ড্রোন এবং ৪৪ টি ব্যালেস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালায় রাশিয়া।
ইউক্রেনের দাবি, এই হামলার মূল লক্ষ্য ছিল তাঁদের অস্ত্র ভান্ডার। মূলত যে অঞ্চলে ইউরোপ এবং আমেরিকা থেকে প্রাপ্ত অস্ত্র জমা রাখা হয় সেখানেই এই হামলা চালানো হয়। সরকারি ভাবে ইউক্রেন এক জনের মৃত্যুর খবর স্বীকার করলেও বেসরকারি ভাবে জানা যাচ্ছে ক্ষয় ক্ষতির পরিমাণ বহুগুণ বেশি। ড্রোন এবং মিসাইলের সংখ্যার নিরিখে এটিই ২০২৫ সালে করা রাশিয়ার সবচেয়ে বড় হামলা।
এই হামলা ইউক্রেনকে তো বটেই, গোটা বিশ্বের উদ্দেশ্যেই রাশিয়ার বড় বার্তা হিসাবে দেখছে সংশ্লিষ্ট মহল। কারণ কিছুদিন আগেই রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাস্কায় বৈঠক করলেন ট্রাম্প-পুতিন। আশা করা হয়েছিল বৈঠকের পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ স্তিমিত হয়ে আসবে। একই ভাবে পুতিনের সঙ্গে দেখা করার পর ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেন ট্রাম্প। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের কোনও প্রচেষ্টাই যেন আর সফল হচ্ছে না। রফাসূত্র তো দূর, রুশ সংবাদমাধ্যমে স্পষ্ট দাবি করা হয় যে, ইউক্রেন কোনও ভাবেই ন্যাটোর অংশ হবে না এবং রুশ অধিকৃত ক্রিমিয়া ফেরত দেবে না রাশিয়া, কেবল এই শর্তেই যুদ্ধবিরতিতে যেতে পারেন পুতিন।

নেপথ্যে স্পষ্ট বেশ কিছু কারণ। ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মিলিত নিষেধাজ্ঞার পরেও রুশ অর্থনীতি খুব একটা দুর্বল হয়নি। ইউক্রেনকে ঘুঁটি বানিয়ে ক্রমাগত অর্থ এবং অস্ত্র সাহায্য করে গিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ বিপুল অর্থ এবং অস্ত্র সরবরাহ করার পরও ক্রমাগত কোণঠাসা হয়ে পড়েছেন জেলেনস্কি। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এখন রাশিয়ার ইউক্রেন দখল কেবলমাত্র সময়ের অপেক্ষা। পাশাপাশি দীর্ঘদিন যুদ্ধকালীন অবস্থায় সরকার চালানোর ফলে জনসমর্থনও কমছে প্রেসিডেন্ট জেলেনস্কির।
পরিস্থিতি নিয়ন্ত্রণের তো দূর, উল্টে ভারত, চীন-সহ একাধিক দেশের সঙ্গে শুল্কযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প। ফলে আরো জটিল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থনৈতিক পরিস্থিতি। এই অবস্থায় কতদিন এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে সংশয়ে রয়েছে বিভিন্ন ইউরোপীয় দেশগুলির রাষ্ট্র নেতাদের মধ্যেও।
এ অবস্থায় নতুন করে ইউক্রেনে এমন তীব্র হামলা চালানোর মধ্যে দিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করল মস্কো, এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের। হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেকেনস্কি। উল্টোদিকে হামলার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর। বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনের সেনা ছাউনি এবং কারখানা লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। পাশাপাশি এই হামলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে। ইউক্রেনের পশ্চিম প্রান্তে অবস্থিত মার্কিন কারখানাতেও আক্রমণ করা হয়েছে বলে খবর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?