বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | পুষ্টিকর হলেও এঁদের পেয়ারা খেলেই সাড়ে সর্বনাশ! শরীরে কোন রোগ থাকলে ভুলেও ছোঁবেন না এই ফল?

নিজস্ব সংবাদদাতা | ২১ আগস্ট ২০২৫ ১৮ : ৫০Soma Majumder

পুষ্টির দিক থেকে পেয়ারার জুড়ি মেলা ভার। পেয়ারা এমন এক ফল যা ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর। নিয়মিত এই ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হজমে ক্ষমতা বাড়াতে এবং শরীরে প্রয়োজনীয় ফাইবার সরবরাহ করতেও পেয়ারা দারুণ কার্যকরী। কিন্তু যতই পুষ্টিকর হোক, পেয়ারা সকলের জন্য উপযুক্ত নয়। শরীরে বেশ কিছু সমস্যা থাকলে উপকারের চেয়ে ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে। তাহলে কোন কোন সমস্যা থাকলে পেয়ারা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন, জেনে নিন-  

•    ডায়াবেটিস থাকলে সাবধানঃ ডায়াবিটিসের রোগীরাও নিশ্চিতে খেতে পারেন পেয়ারা। কারণ, এতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। ফলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে দেয় না পেয়ারা। তবে ডায়াবিটিসের রোগীরা পেয়ারা খেলে কতটা খাবেন সেটা পুষ্টিবিদের থেকে জেনে নেওয়াই ভাল। পেয়ারা স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। তাই যেসব ডায়াবেটিস রোগী নিয়মিত ওষুধ বা ইনসুলিন নেন করছেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত পেয়ারা খাওয়া হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

 

আরও পড়ুনঃ নিমেষে দাঁতের গোড়া হবে পরিষ্কার, খুঁচিয়ে বেরবে প্লাক! এই বীজ চিবিয়ে ফেলে দিলেই মিলবে ঝকঝকে দাঁত


•    পাচন সমস্যায় ভুগলে ঝুঁকি বাড়েঃ পেয়ারায় ফাইবার ও ফ্রুকটোজের পরিমাণ বেশি। যাদের অন্ত্র সংবেদনশীল বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) রয়েছে, তাদের ক্ষেত্রে এটি ডায়রিয়া, ফোলাভাব ও পেট ব্যথার কারণ হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, ফ্রুকটোজ সহ্য হয় না এমন ব্যক্তিদের এই ফল খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্ক হওয়া উচিত। অতিরিক্ত পেয়ারা খেলে হজমের সমস্যা বেড়ে যেতে পারে।


•    ত্বকের সমস্যা থাকলেঃ পেয়ারার পাতা থেকে তৈরি নির্যাস অনেক সময় ত্বকের যত্নে ব্যবহার করা হয়। কিন্তু যাদের একজিমা বা চামড়ায় সংবেদনশীলতা আছে, তাদের ক্ষেত্রে এটি চুলকানি, জ্বালা বা সংক্রমণের সমস্যা বাড়াতে পারে।

•    কিডনির সমস্যা থাকলেঃ পেয়ারায় পটাশিয়ামের মাত্রা বেশি। যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলেও কিডনির সমস্যা বাড়িয়ে দিতে পারে। কিডনিতে পাথর জমার সমস্যা থাকলেও পেয়ারা খেতে নিষেধ করা হয়। 

•    গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের সতর্কতাঃ সাধারণত ফল হিসেবে পেয়ারা খাওয়া নিরাপদ, তবে এই ফলের পাতার নির্যাস বা সাপ্লিমেন্ট নিয়ে গবেষণা সীমিত রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলো ব্যবহার করা উচিত নয়।

আরও পড়ুনঃ রান্নাঘরের নীরব ঘাতক! প্রতিদিনের খাবারেই ঢুকে পড়ছে ক্যানসারের বিষ! কোন ৩ বাসনে বিপদ

•    খালি পেটে না খাওয়াই ভালঃ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকলে খালি পেটে পেয়ারা খাওয়া এড়িয়ে চলা উচিত। এতে অস্বস্তি, পেটে জ্বালা বা গ্যাসের সমস্যা হতে পারে। এর জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, খাওয়ার পর বা স্ন্যাকস হিসেবে পেয়ারা খাওয়া শ্রেয়। 


পেয়ারা খাওয়ার পর কোনও রকম সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া