বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রান্নাঘরের নীরব ঘাতক! প্রতিদিনের খাবারেই ঢুকে পড়ছে ক্যানসারের বিষ! কোন ৩ বাসনে বিপদ

নিজস্ব সংবাদদাতা | ২১ আগস্ট ২০২৫ ১৮ : ৩১Sanchari Kar

রান্নাঘরের আসল স্বাদ শুধু উপকরণে নয়, লুকিয়ে আছে বাসনপত্রের সঠিক ব্যবহারে। কিন্তু সব রান্নার বাসন সমান নিরাপদ নয়। বিশেষজ্ঞরা সতর্ক করছেন—কিছু বাসন তাপে গরম হলে বা দীর্ঘদিন ব্যবহারে শরীরে ক্ষতিকর রাসায়নিক ছড়াতে পারে। শুরুতে এর প্রভাব বোঝা না গেলেও, ধীরে ধীরে তা শরীরে জমে ক্যানসারের মতো গুরুতর রোগের ঝুঁকি বাড়ায়। অর্থাৎ, প্রতিদিনের রান্নার সঙ্গেই অজান্তে জুড়ে যেতে পারে বড়সড় বিপদ।

ক্যানসার বিশেষজ্ঞ ডা. তরঙ্গ কৃষ্ণ সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, আমাদের রান্নাঘরে প্রতিদিন ব্যবহার করা কিছু পাত্র-প্রসাধনই অজান্তে ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। তিনি তিন ধরনের ক্ষতিকর কিচেনওয়্যারের নাম উল্লেখ করে সতর্ক করেছেন। পাশাপাশি নিরাপদ বিকল্প এবং সহজ কৌশলও বাতলে দিয়েছেন, যেগুলি মেনে চললে পরিবারের সুস্থ এবং ক্যানসারমুক্ত ভবিষ্যৎ গড়া সম্ভব।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “অ্যালুমিনিয়ামের পাত্র রান্নাঘর থেকে সরিয়ে ফেলুন।” রান্নার হাঁড়ি-পাতিল থেকে শুরু করে ফয়েল র‍্যাপ—অ্যালুমিনিয়াম আমাদের রান্নাঘরে সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতুগুলির একটি। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে, অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করলে এক থেকে দু’মিলিগ্রাম ধাতু খাবারের সঙ্গে মিশে যায়, যা নিয়মিত খাওয়ার ফলে শরীরে জমে বিষক্রিয়া বাড়াতে পারে। দীর্ঘমেয়াদে এর প্রভাবে কোষের পরিবর্তন ঘটে এবং ক্যানসার সেল তৈরি হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

টেফলন দিয়ে কোট করা হাঁড়ি-পাতিল বা ফ্রাইপ্যান অনেকেই ব্যবহার করেন, কিন্তু এগুলোর যত্ন না নিলে তা বিষে পরিণত হতে পারে। ডা. তরঙ্গ কৃষ্ণা বলছেন, “টেফলনের পাত্রে যদি স্টিল বা অ্যালুমিনিয়ামের স্ক্রাবার দিয়ে ঘষা হয়, তা হলে সেটি বিষের সমান হয়ে ওঠে।” কারণ টেফলনের আস্তরণ উঠে গেলে ক্ষতিকর রাসায়নিক খাবারে মিশে যায়। দীর্ঘদিন খেলে শরীরে বিষক্রিয়া জমে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। শুধু তাই নয়, বেশি তাপে রান্না করলে এসব পাত্র থেকে ক্ষতিকর ধোঁয়া বেরোয়, যা ফ্লুর মতো লক্ষণ তৈরি করে— জ্বর, ঠান্ডা লাগা, মাথাব্যথা ইত্যাদি।

চিকিৎসক সতর্ক করে বললেন, “প্লাস্টিকের বাসনপত্র ফেলে দিন।” কারণ অনেক ধরনের প্লাস্টিক—বিশেষ করে কালো রঙের প্লাস্টিকের ভিতরে থাকে ফ্লেম রিটারড্যান্টস নামক ক্ষতিকর রাসায়নিক। এগুলো পাত্রকে আগুনে টেকসই করতে ব্যবহার করা হয়। কিন্তু যখন গরম খাবার তাতে রাখা হয় বা রান্না করা হয়, তখন এই বিষাক্ত উপাদান খাবারের সঙ্গে মিশে যায়। ফলে শরীরে তৈরি হতে পারে হরমোনের ভারসাম্যহীনতা তৈরি, স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে। এমনকি ক্যানসারের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে।

ডা. কৃষ্ণা  পিতল, কাস্ট আয়রন আর লোহার কড়াই ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, “যতই আমরা আধুনিক জীবনের দিকে দৌড়াই, সমস্যাও ততই বাড়ে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া