বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | অল্প বয়সের ভুল, ছেলেকে ছেড়ে পালিয়েছিলেন! ১৩ হাজার দিন পর সেই পুত্রই এ কী করল মায়ের সঙ্গে

পল্লবী ঘোষ | ২১ আগস্ট ২০২৫ ১৮ : ০৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: জীবন কখন কোন দিকে মোড় নেয়, কখন কাকে কীভাবে চমকে, তা আগে থেকে কেউ টের পান না। যেমন পিটসবার্গের এক প্রৌঢ়া। জীবন তাঁকে আবারও চমকে দিল। কিশোরী বেলায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। কিন্তু সন্তানটিকে আর নিজের কাছে রাখেননি। দত্তক নেওয়ার জন্য দিয়েছিলেন। সেই সন্তান কয়েক দশক পর চমকে দিল তাঁকে। 

 

জানা গেছে, ম্যারাথনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন প্রৌঢ়া। অ্যাথলেটের পোশাক পরেছিলেন। ম্যারাথনে অংশ নেওয়ার আগে ওয়ার্ম আপ করছিলেন। সেই সময় তাঁর সন্তান মুখোমুখি দাঁড়ান। যে ছেলেকে তিনি ৩০ বছর ছেড়ে রেখে পালিয়ে গিয়েছিলেন, তাঁর মুখোমুখি দাঁড়িয়ে আর চোখে জল ধরে রাখতে পারেননি তিনি। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে আসলে ২০১৮ সালে। পিট্সবার্গে মা ও ছেলের এমন মিলনের কাহিনিতে শোরগোল পড়েছিল গোটা শহরে। জানা গেছে, যুবতীর নাম স্টেসি ফিক্স। জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত তাঁকে নিতে হয়েছিল কিশোরীবেলায়। তখন স্টেসির বয়স ছিল ১৫ বছর। হঠাৎ একদিন টের পান তিনি অন্তঃসত্ত্বা। গর্ভপাত করার সাহস এবং সময় কোনওটাই ছিল না তাঁর কাছে। 

 

আরও পড়ুন: ফেসবুকে আলাপ, ভালবাসার টানে ১০০ কিমি পাড়ি, বান্ধবীর বাড়ির উঠোনেই রক্তারক্তি কাণ্ড, ১৩ ঘণ্টা যুবককে পেটানো হল!

 

তাই সন্তানের জন্ম দেওয়ার পরেই, সদ্যোজাতকে দত্তক নিতে কাউকে দিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। সেই সময় সন্তানকে বড় করে তোলার মতো ক্ষমতাও ছিল না‌ তাঁর। সেই সময় ওহিওর এক দম্পতি তাঁর সন্তানকে দত্তক নেন। সন্তানের নাম দেন, স্টিফেন স্ট্রন। ধীরে ধীরে সেই পরিবারেই বেড়ে ওঠেন স্টিফেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দেন। দীর্ঘদিন সেখানে কাজ করেন। 

 

পরিবারের সঙ্গে সখ্য থাকলেও, তাঁর জন্মদাত্রী কে তার সবসময় জানতে চাইতেন স্টিফেন। বছরের পর বছর তিনি আসল মাকে খুঁজে যান। কিন্তু প্রতিবার বিফল হন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গেছে, স্টিফেনের বার্থ সার্টিফিকেট বন্যার জলে ভেসে গিয়েছিল। ২০১৭ সালে দেশে একটি নতুন আইন চালু হয়। যে আইন অনুযায়ী, দত্তক নেওয়া সন্তানরা নতুন করে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। তবে আসল মায়ের নাম উল্লেখ করতে হবে। 

 

এরপরই জন্মদাত্রীর খোঁজ পান স্টিফেন। ২০১৮ সালের ১৬ এপ্রিল স্টেসির খোঁজ পান তিনি। কিন্তু স্বাভাবিকভাবে মায়ের যেতে চাননি। বরং আসল মাকে চমকে দিতে চেয়েছিলেন। খোঁজখবর নিয়ে জানতে পারেন, স্টেসি রেড হোয়াইট ব্লুর সদস্য। স্টেসি ওই দলের হয়ে হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন। স্টিফেন ওহিওর এক দলের সংগঠন ছিলেন। সেই পরিচয় দিয়ে মায়ের দলের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেন। 

 

বিষয়টি তিনি ওই দলের প্রেসিডেন্টকে জানান। এও জানান, মাকে তিনি চমকে দিতে চান। এমনকী তাঁর বোন এই বিষয়ে তাঁকে সাহায্য করেন। জানা গেছে, সেদিন ম্যারাথনে স্টেসিকে ঘিরে ধরেন উপস্থিত দর্শকরা। তখন তাঁর হাতে একটি চিঠি তুলে দেওয়া হয়। 

 

ওই চিঠিতে লেখা ছিল, ১৩ হাজার ৭৫ দিন আগে তিনি শেষবার তাঁকে দেখেছেন। তখন এককোণে লুকিয়ে ছিলেন স্টিফেন। চিঠি পড়তে পড়তেই কেঁদে ফেলেন স্টেসি। মাঠের আশেপাশে খুঁজতে থাকেন ছেলেকে। তখনই স্টিফেনকে সেই কোণে দাঁড়িয়ে থাকতে দেখেন। ৩৫ বছর পর ছেলেকে প্রথমবার জড়িয়ে ধরেন স্টেসি। উপস্থিত দর্শকেরাও আবেগপ্রবণ হয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া