বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | নিমেষে দাঁতের গোড়া হবে পরিষ্কার, খুঁচিয়ে বেরবে প্লাক! এই বীজ চিবিয়ে ফেলে দিলেই মিলবে ঝকঝকে দাঁত

সোমা মজুমদার | ২১ আগস্ট ২০২৫ ১৭ : ৫০Soma Majumder

শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, দাঁতের স্বাস্থ্য ঠিক রাখাও জরুরি। দাঁতের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে উল্লেখযোগ্য হল পাথর পড়া অর্থাৎ ইংরেজিতে যাকে বলে টার্টার বা ক্যালকুলাস। আসলে আমাদের মুখের ভিতর জীবাণু, খাদ্য কণা আর থুতুর মধ্যে থাকা প্রোটিন একসঙ্গে মিলে তৈরি করে প্লাক। এই প্লাকই ঠিকমতো পরিষ্কার না করলে মিনারেলসের সঙ্গে মিশে স্তরের উপর স্তর তৈরি করে। যা শক্ত হয়ে দাঁতে এক ধরনের হলুদ বা বাদামি রঙের প্রলেপ দেখা যায়। এই সমস্যা সমাধানে খুব বেশি খরচ নয়, সাদা তিলের সাহায্যে করতে পারেন।

এক মুঠো সাদা তিল নিয়ে কয়েক মিনিট ধরে চিবিয়ে ফেলে দিন। এই সহজ উপায়েই দাঁত হবে ঝকঝকে পরিষ্কার এবং প্লাক ও ব্যাকটেরিয়াও দূর হবে। এছাড়াও সাদা তিল রুটি বা অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়েও খাওয়া যেতে পারে। সাদা তিল তেল দিয়ে মুখ কুলকুচি করলেও উপকার পাওয়া যায়। এছাড়া, দাঁত ব্যথা করলে হিং বা কালোজিরে পিষে নিয়ে তিলের তেল মিশিয়ে তা গরম করে কুলকুচি করত পারেন। এতেও আরাম পাওয়া যায়।

আরও পড়ুনঃ কমবে বাজার খরচ, স্বাদ বাড়বে দ্বিগুণ! বর্ষায় ব্যালকনি-ছাদ বাগানে সহজেই লাগান এই সব সবজির গাছ

মুখের স্বাস্থ্যের জন্য উপকারী সাদা তিল। মুখের ভিতরে যে কোনও ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে সাদা তিন সুরক্ষা দেয়। এতে থাকা ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান দাঁত ও মাড়ি মজবুত করতে সাহায্য করে। সাদা তিল দাঁতের এনামেল গঠনেও সাহায্য করে এবং মুখের স্বাস্থ্য ভালো রাখে। সাদা তিল থেকে দাঁতের কী কী উপকারিতা পাবেন:

* ক্যালশিয়ামের উৎস: সাদা তিলে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম থাকে যা দাঁত ও হাড়ের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। 
* দাঁতের এনামেল রক্ষা করে: সাদা তিল দাঁতের এনামেল তৈরিতে সাহায্য করে এবং দাঁতকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করে। 
* প্লাক ও ব্যাকটেরিয়া কমায়: মুখের ভেতরে প্লাক এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া কমাতেও সাহায্য করে সাদা তিল।
* হাড় ও মাড়ি মজবুত করে: সাদা তিল দাঁতের পাশাপাশি মাড়ি এবং চোয়ালের হাড়কেও শক্তিশালী করে।

এছাড়াও দাঁতের দাগ তুলতে কয়েকটি উপায় প্রয়োগ করতে পারেন। যেমন- বেকিং সোডা দাঁতের দাগ তোলার ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করতে পারে। যার জন্য প্রথমে সামান্য বেকিং সোডার সঙ্গে অল্প জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর সেই পেস্ট দিয়ে ২-৩ মিনিট ধরে দাঁত ঘষুন। পরিষ্কার জল দিয়ে মুখ ভালভাবে কুলকুচি করে নিন। এই মিশ্রণ সপ্তাহে এক বা দু’বার ব্যবহার করলেই যথেষ্ট। লেবুর রসও দাঁতের দাগ তুলতে সাহায্য করে। সরাসরি একটি লেবুর রস বার করে তা দিয়ে দাঁত ঘষতে পারেন অথবা লেবুর রসের সঙ্গে অল্প জল মিশিয়ে কুলকুচি করতে পারেন। দাঁতের দাগ তুলতে এবং মুখের ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে নারকেল তেল। প্রতিদিন সকালে নারকেল তেল দিয়ে কুলকুচি করতে পারেন। নারকেল তেল কিছুটা প্রাকৃতিক মাউথ ওয়াশ-এর মতো কাজ করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া