রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কমবে বাজার খরচ, স্বাদ বাড়বে দ্বিগুণ! বর্ষায় ব্যালকনি-ছাদ বাগানে সহজেই লাগান এই সব সবজির গাছ

সোমা মজুমদার | ২১ আগস্ট ২০২৫ ১৭ : ২৫Soma Majumder

বর্ষা মানেই প্রকৃতির নতুন প্রাণ। চারদিকে সবুজের ছোঁয়া আর টানা বৃষ্টির জন্য এই মরশুমকে কৃষিকাজের জন্য আদর্শ সময় বলা হয়। তবে শুধু মাঠ কিংবা মাঠে নয়, নিজের বাড়ির বারান্দা বা ছাদের ছোট্ট বাগানেও বর্ষাকালে খুব সহজে নানা ধরনের সবজি চাষ করা যায়। এমনিতেও বাজারে দিন দিন সবজির দাম বেড়েই চলেছে। সঙ্গে নানা ধরনের রাসায়নিকের ব্যবহার তো রয়েইছে! তাই পকেট ও স্বাস্থ্য বাঁচাতে বাড়িতেই লাগাতে পারেন বিভিন্ন সবজির গাছ। বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে কয়েকটি নির্দিষ্ট সবজি চাষ করলে সহজে ও স্বল্প সময়ে ভাল ফলন পাওয়া সম্ভব। যা বাজারের সবজির চেয়ে স্বাদেও অন্যরকম হবে। 

ঢেঁড়শঃ বর্ষায় ঢেঁড়শ চাষের জন্য খুব ভাল সময়। বৃষ্টি হওয়ার পর সরাসরি মাটিতে ঢেঁড়শ বীজ বপন করা যায়। খুব দ্রুত গাছ বেড়ে ওঠে এবং ফলনও প্রচুর হয়। ঢেঁড়স পুষ্টিগুণেও ভরপুর—এতে থাকে ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।

পালং শাকঃ বর্ষার ঠান্ডা ও আর্দ্র পরিবেশে পালং শাক খুব সহজেই জন্মায়। আয়রন, ভিটামিন এ, সি ও কে-তে সমৃদ্ধ এই শাক । গামলায় মাটি ফেলে এই শাক দিব্যি ফলন হতে পারে। খুব বেশি রোদ লাগে না। মাত্র এক মাসের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যায়। 

আরও পড়ুনঃ বয়স অনুযায়ী লম্বা হচ্ছে না সন্তান? সুষম খাবার ছাড়াও রোজ ১ চামচ খাওয়ান এই পাউডার, তরতরিয়ে বাড়বে শিশুর উচ্চতা

বেগুনঃ বেগুন বর্ষার আবহাওয়ায় দ্রুত বেড়ে ওঠে। পর্যাপ্ত সূর্যালোক ও নিয়মিত জল পেলে এই গাছ ভাল ফলন দেয়। বড় পাত্র বা টবেও সহজেই বেগুন চাষ করা যায়। এতে থাকে প্রচুর ফাইবার ও নানা ধরনের খনিজ যা স্বাস্থ্যের জন্য উপকারী।

শসাঃ বর্ষাকালে শসা চাষ সবচেয়ে লাভজনক। প্রচুর জল পেলে শসা দ্রুত বেড়ে ওঠে। লতা জাতীয় এই সবজিটি টকটকে সবুজ হয়ে ওঠে এবং দ্রুত ফলন দেয়। গরমে শরীর ঠান্ডা রাখতে শসার জুড়ি মেলা ভার।

শিমঃ শিম বর্ষাকালে খুব সহজেই জন্মায়। আর্দ্র মাটিতে শিমের চারা দ্রুত বাড়ে এবং নিয়মিত ফলন দেয়। বাড়ির ছোট্ট জায়গাতেও শিম চাষ সম্ভব। এতে থাকে ভিটামিন, প্রোটিন ও ফাইবার যা শরীরের পুষ্টি জোগায়।

বর্ষাকালে মাটির আর্দ্রতা ও প্রাকৃতিক পরিবেশের কারণে চাষ করা সহজ হয়। তাই এই পাঁচটি সবজি ঢেঁড়শ, পালং শাক, বেগুন, শসা ও শিম-আপনার গাছ বাগানকে করে তুলতে পারে সবুজে ভরপুর। শুধু পুষ্টিকর খাবারই নয়, বাড়ির পরিবেশও হয়ে উঠবে সজীব ও স্বাস্থ্যকর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া