শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | হেলমেট ছাড়াই চলন্ত বাইকে উথাল-পাথাল প্রেম যুগলের, দৃশ্য দেখে গাড়ির যাত্রীদের মাথায় হাত, ভিডিও ভাইরালে উত্তাল নেটপাড়া

আর্যা ঘটক | ২১ আগস্ট ২০২৫ ১৬ : ২৬Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: বাইকে স্টান্ট দেখিয়ে নেটিজেনদের নজর কাড়ার চেষ্টা করেন অনেকেই। ধরা পড়লেই যদিও মোটা অঙ্কের জরিমানাও দিতে হয়। কিন্তু পুলিশের নজর এড়িয়ে, এমন স্টান্টের ভিডিও শেয়ার করে জনপ্রিয় হতে চান কেউ কেউ। তাতেই ঘটে বিপত্তি। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের মাথায় হাত। 

ছত্তিশগড়ে এই চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে। দুর্গ জেলার ভিলাই টাউনশিপের সেক্টর ১০-এর এক 'বাইক রোম্যান্স' এর ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, এক প্রেমিক যুগল চলন্ত বাইকে সিনেমার স্টাইলে রোম্যান্সের স্টান্ট করছেন। ভিডিওতে দেখা যায়, এক তরুণী বাইকের পেট্রোল ট্যাংকের ওপর বসে রয়েছেন এবং বাইক চালক অর্থাৎ তাঁর প্রেমিককে জড়িয়ে ধরে আছেন। দুজনের কারোরই মাথায় হেলমেট ছিল না।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার দৃশ্য বাইকের পেছনে আসা একটি চলন্ত গাড়ি থেকে মোবাইল ক্যামেরায় ধারণ করেন এক যাত্রী। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এটি৷ একইসঙ্গে ঘটনার জেরে  জনসাধারণের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

এই ঘটনার খবর স্থানীয় পুলিশের কাছে পৌঁছয়৷ খবর পেয়ে ভিলাই নগর পুলিশ তাঁদের শনাক্ত করে। এরপর পুলিশি তৎপরতায় অভিযুক্ত বাইকচালক মানীশকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে যে, তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই মোটর যান আইনের অধীনে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে ঘটনার বাকি দিকও পর্যবেক্ষণ করছে পুলিশ। 

এই ঘটনাটি জুন মাসে ঘটে যাওয়া আরেকটি ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। ঘটনাটি নয়ডায় ঘটেছে। গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে এক যুগলের ভালবাসাময় স্টান্ট ভাইরাল হয়েছিল। খবর অনুযায়ী সেক্ষেত্রে বাইকচালককে একাধিক ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য কমপক্ষে ৫৩,৫০০ টাকা জরিমানা করা হয়েছিল।

ঘটনার প্রেক্ষিতে পুলিশ সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তাঁরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার জন্য নিজেদের ও অন্যদের জীবন ঝুঁকিতে না ফেলেন। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা এবং রাস্তার নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরেই আরও একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনাটি জানুয়ারী মাসে কানপুরে ঘটে৷ ভিডিওতে দেখা যায়, দ্রুত গতিতে ছুটছে বাইক। তাতে মুখোমুখি বসে উদ্দাম রোমান্সে মত্ত প্রেমিক যুগল। 

আরও পড়ুনঃ টানতে টানতেও বেরোচ্ছিল না, 'ওইটা'র জন্য ইউটিউবের শরণাপন্ন যুবতী! ভিডিও ভাইরাল হতেই চোখ ছানাবড়া ...

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যুগল কানপুরের বাসিন্দা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রেমিকার হাত ধরে প্রথমে বাইকে চড়ে বসেন যুবক। এরপর দ্রুত গতিতে বাইক চালাতে শুরু করেন। সে সময় যুবকের কোলের উপরে বসেছিলেন তাঁর প্রেমিকা। দু'জনের কারও মাথায় হেলমেট ছিল না। 

পুলিশ জানিয়েছে, কানপুরের গঙ্গা ব্যারেজের কাছে ভিডিওটি তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পুলিশের নজরে পড়ে ভিডিওটি। শনিবারেই যুগলকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এর আগেও ওই যুবকের বিরুদ্ধে আইন ভেঙে বাইক চালানোর অভিযোগ উঠেছিল। অন্ততপক্ষে দশবার আইন ভাঙার জন্য জরিমানাও দিয়েছিলেন যুবক। তারপরও স্টান্ট দেখাতে থামেননি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া