রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ২১ আগস্ট ২০২৫ ১৬ : ০৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: স্বাধীনতা দিবসের ভাষণ থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল জিএসটি কর-কাঠামোয় সংস্কার হবে। নড়েচড়ে বসেছিল প্রশাসন। এবার শুরু হল পদক্ষেপ। জিএসটি কর-কাঠামোয় ১২ ও ২৮ শতাংশ স্ল্যাব বাতিলের অনুমোদন দিল সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠী। ফলে দীর্ঘ্য প্রতীক্ষিত জিএসটি পুনর্গঠন প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে বলে মনে করা হচ্ছে।
এ দিনের এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে জিএসটি-তে কেবল ৫ শতাংশ এবং ১৮ শতাংশ স্ল্যাব থাকার সম্ভাবনা রয়েছে। এই পদক্ষেপটি জিএসটি ২.০ নামে পরিচিত একটি পদক্ষেপের সূচনা করল। এর লক্ষ্য কর ব্যবস্থাকে সহজ করা। যাতে সাধারণ মানুষ ও ব্যবসার ওপর বোঝা কমানো যায়।
বৃহস্পতিবার জিএসটি সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর সভাপতিত্ব করেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না, রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কর্ণাটকের রাজস্বমন্ত্রী কৃষ্ণ বাইরে গৌড়া এবং কেরলের অর্থমন্ত্রী কে এন বালগোপাল। অর্থমন্ত্রকের বিস্তারিত প্রস্তাব পর্যালোচনা করে মন্ত্রিগোষ্ঠীর সদস্যরা ঐকমত্যে পৌঁছন।
জানা গিয়েছে, এ দিনের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে- তামাক ও কিছু বিলাসবহুল পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি চালু থাকবে। মন্ত্রীদের প্যানেল বিলাসবহুল গাড়িকে ৪০ শতাংশ কর স্ল্যাবের আওতায় আনারও সুপারিশ করেছে। পরিকল্পনা অনুসারে, ৯৯ শতাংশ পণ্য, যার ওপরে আগে ১২ শতাংশ কর ধার্য ছিল, এখন সেগুলির উপর ৫ শতাংশ জিএসটি কর ধার্য করা হবে। একইভাবে, ২৮ শতাংশ কর ধার্য থাকা প্রায় ৯০ শতাংশ পণ্যে ১৮ শতাংশ কর ধার্য করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে আগামী সেপ্টেম্বর মাসে জিএসটি কাউন্সিলের বৈঠকে সুপারিশগুলি পেশ করা হবে বলে খবর।
কেন্দ্র জানিয়েছে যে, নতুন কাঠামোটি দৈনন্দিন জিনিসপত্রের উপর জিএসটি হার কমালে দেশের আম আদমি, কৃষকদের জন্য তা অত্যন্ত স্বস্তির হবে। ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্য, পোশাক, জুতো এবং বেশ কিছু গৃহস্থালী পণ্যের উপর জিএসটি কর কমে মাত্র ৫ শতাংশ হবে। বৃহৎ গৃহস্থালী যন্ত্রপাতি, টেলিভিশন এবং অন্যান্য টেকসই পণ্যের উপর বর্তামানে ২৮ শতাংশ হারে জিএসটি নেওয়া হয়। সেগুলি ১৮ শতাংশ হারের আওতায় আসবে
এ দিনের বৈঠকে মন্ত্রিগোষ্ঠীর সদস্যরা স্বাস্থ্য ও জীবন বিমাকে জিএসটি থেকে অব্যাহতি দেওয়া সংক্রান্ত কেন্দ্রীয় পরিকল্পনা নিয়েও আলোচনা করেছে। অনুমোদিত হলে, এর অর্থ হবে পলিসিধারকদের আর প্রিমিয়ামের উপর জিএসটি দিতে হবে না বা হলেও তা ৫ শতাংশ হারে।
আরও পড়ুন- স্বস্তি, স্বাস্থ্য ও মেয়াদি বিমার উপর জিএসটি বাতিল বা কমে ৫ শতাংশ হতে পারে
সরকারি আধিকারিকদের অনুমান যে এই ধরনের ছাড় প্রতি বছর সরকারি রাজস্ব প্রায় ৯,৭০০ কোটি টাকা কমাতে পারে। যদিও বেশিরভাগ রাজ্য এই ধারণাকে সমর্থন করেছে। তারা এমন একটি ব্যবস্থাও তৈরি করার জন্য অনুরোধ করেছে- যাতে বিমাকারীরা প্রিমিয়াম অপরিবর্তিত রাখার পরিবর্তে গ্রাহকদের কাছে সুবিধা পৌঁছে দেয়।
মন্ত্রিগোষ্ঠীর সুপারিশগুলি এখন জিএসটি কাউন্সিলের কাছে পাঠানো হবে, যার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং এতে সমস্ত রাজ্যের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত। কাউন্সিল তার আসন্ন সভায় প্রস্তাবগুলি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।
অনুমোদিত হলে, ২০১৭ সালে জিএসটি চালু হওয়ার পরে এই পরিবর্তন সবচেয়ে বড় সংস্কারগুলির মধ্যে একটি হবে। সরকার বিশ্বাস করে যে, সহজ দুই-স্তর ব্যবস্থা ব্যবসার ক্ষেত্রে সুবিধাজনক এবং গ্রাহকদেরও করের বোঝা কমাবে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?