বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ফেসবুকে আলাপ, ভালবাসার টানে ১০০ কিমি পাড়ি, বান্ধবীর বাড়ির উঠোনেই রক্তারক্তি কাণ্ড, ১৩ ঘণ্টা যুবককে পেটানো হল!

পল্লবী ঘোষ | ২১ আগস্ট ২০২৫ ১৫ : ৪১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ভালবাসার টানে ভিন রাজ্যে পাড়ি। সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া বান্ধবীর সঙ্গে খানিকটা সময় একান্তে কাটাতে চেয়েছিলেন যুবক। কিন্তু হিতে বিপরীত হল। ভিন রাজ্যে বান্ধবীর বাড়ি পৌঁছেই চরম নির্যাতনের শিকার হলেন তিনি। ওই বান্ধবীর পরিবারের সদস্যরা কয়েক ঘণ্টা ধরে বেধড়ক মারধর করলেন যুবককে। 

 

বান্ধবীর বাড়ির উঠোনেই অত্যাচার শিকার হয় ওই যুবক। তাঁকে একটি খুঁটিতে বেঁধে কয়েক ঘণ্টা ধরে বেধড়ক মারতে থাকে পরিবার। যে ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশের মৌগঞ্জে। সেখানকারই পিপরাহি গ্রামে শনিবার নির্যাতনের শিকার হন যুবক। আদতে রেওয়া জেলার বাসিন্দা তিনি। ১০০ কিলোমিটার পথ অতিক্রম করে পিপরাহি গ্রামে এক বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। 

 

আরও পড়ুন: এই তো জীবন... প্রবল বৃষ্টিতে বাড়ির সামনেই 'সুইমিং পুল', হাঁটু ডোবা জলে বসেই দেদার মদ্যপান! হেসে লুটোপুটি নেটিজেনরা

 

জানা গেছে, রেওয়া থেকে মৌগঞ্জের ওই গ্রামের দূরত্ব ১০০ কিলোমিটার। সেখানে পৌঁছতেই যুবককে হাতেনাতে ধরে তাঁর বান্ধবীর পরিবার। এরপর বেধড়ক মারধর শুরু করে। শনিবার রাত ৯টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত যুবককে ব্যাপক মারধর করেন তাঁরা। টানা ১৩ ঘণ্টা ধরে এই খুঁটিতে যুবককে বেঁধে উত্তম মধ্যম পেটায় তারা। 

 

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, যুবকের থেকে তাঁর বান্ধবী বয়সে অনেক ছোট। আদতে সে এখন নাবালিকা। ওই নাবালিকার সঙ্গে যুবকের ফেসবুকে আলাপ হয়েছিল। কিছুদিনের মধ্যেই বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। শেষমেশ নাবালিকার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন যুবক। বান্ধবীকে সামনাসামনি দেখতেই ওই গ্রামে পৌঁছেছিলেন। ঘটনাটি ঘিরে শোরগোল পড়লেও, থানায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে পুলিশ বিষয়টি আরও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা শুরু করবে বলে জানিয়েছে। 

 

প্রসঙ্গত, দুই সপ্তাহ আগেই মধ্যপ্রদেশের সিধি জেলায় ২০ বছরের এক দলিত তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। পুলিশ জানিয়েছে, হবু বরের সঙ্গে বাইরে ঘুরতে বেরিয়ে এই নারকীয় ঘটনার শিকার হন ওই তরুণী। অভিযোগ, চার যুবক তাঁদের ঘিরে ধরে তরুণীর হবু বরের উপর চড়াও হয়। তাঁকে মারধর করে এলাকা ছেড়ে পালাতে বাধ্য করে। এরপর গণধর্ষণ করা হয় ওই তরুণীকে। 

 

আরও পড়ুন: খাস কলকাতায় বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে মারধর! আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক পড়ুয়া, ভর্তি হাসপাতালে

 

ঘটনার সঙ্গে জড়িত চার জনের মধ্যে তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তের খোঁজে পাঁচটি পুলিশ টিম গঠন করে তল্লাশি চলছে। তিনি আরও বলেন, ওই তরুণী চুরহাট থানা এলাকার বাসিন্দা। ধর্ষণের পর সেখান থেকে কোনও মতে পালিয়ে এসে ওই তরুণী তাঁর হবু বরের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাঁকে সঙ্গে নিয়েই সেমারিয়া থানায় পৌঁছন। পুলিশ তাঁদের কথা শুনে একটি মামলা দায়ের করে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। চিকিৎসার জন্য সেমারিয়া কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয় তাঁদের। এর দিন কয়েকের মধ্যেই আরও একটি নৃশংস ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া