শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মরা ভেবে হেলাফেলা করবেন না, হঠাৎ করে ঘটতে পারে এই ঘটনাও

সুমিত চক্রবর্তী | ২১ আগস্ট ২০২৫ ১৫ : ১২Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: একটি নতুন গবেষণায় প্রকাশ পেয়েছে যে ভারতের কিছু প্রাণঘাতী সাপ যেমন কোবরা এবং ক্রাইট মৃত্যুর পরও বিষ ছড়াতে সক্ষম। আগে ধারণা করা হত যে এই ক্ষমতা মূলত র্যা টলস্নেক বা স্পিটিং কোবরা জাতীয় কয়েকটি বিশেষ প্রজাতির মধ্যে সীমাবদ্ধ। তবে অসমের গবেষকরা দেখেছেন, ইন্ডিয়ান মনোকলড কোবরা এবং ব্ল্যাক ক্রাইট মৃত্যুর কয়েক ঘণ্টা পরেও বিষ প্রয়োগ করতে পারে। 


অসমের নামরূপ কলেজের গবেষক সুস্মিতা ঠাকুর-এর নেতৃত্বে গবেষক দল তিনটি ঘটনার তথ্য নথিভুক্ত করেছেন। এর মধ্যে দুটি ছিল মনোকলড কোবরা এবং একটি ছিল ব্ল্যাক ক্রাইট সংক্রান্ত। এই ঘটনাগুলি রিপোর্ট হয়েছিল অসমের বিভিন্ন গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে।

আরও পড়ুন: হতে পারে বড়সড় সাইবার হামলা, সকলকেই সতর্ক করল গুগল


প্রথম ঘটনা: এক ৪৫ বছর বয়সী ব্যক্তি নিজের বাড়িতে মুরগির ওপর হামলা করা একটি সাপকে হত্যা করতে তার মাথা কেটে দেন। কিন্তু যখন তিনি মৃত সাপটিকে সরিয়ে ফেলতে যান তখন বিচ্ছিন্ন মাথাটি তার বুড়ো আঙুলে কামড় দেয়। সঙ্গে সঙ্গে প্রবল যন্ত্রণা শুরু হয় যা আঙুল থেকে কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়ে। হাসপাতালে তিনি বমি, তীব্র ব্যথা এবং কামড়ের স্থানে কালচে দাগ পড়ার অভিযোগ জানান। সাপের ছবির মাধ্যমে চিকিৎসকরা নিশ্চিত হন এটি মনোকলড কোবরা। চিকিৎসকরা তাকে শিরার মাধ্যমে অ্যান্টিভেনম ও ব্যথানাশক ওষুধ দেন। প্রায় ২০ দিন হাসপাতালে থেকে তিনি পরে সুস্থ হয়ে ওঠেন। গবেষকরা উল্লেখ করেছেন, চিকিৎসার পর ব্যথা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং রোগীর মধ্যে নিউরোটক্সিসিটির কোনও লক্ষণ দেখা যায়নি।


দ্বিতীয় ঘটনা: এক কৃষক ধানক্ষেতে ট্র্যাক্টর চালানোর সময় দুর্ঘটনাক্রমে একটি মনোকলড কোবরার ওপর দিয়ে যান। পরে নেমে আসতেই মৃত ভেবে রাখা সাপটি তার পায়ে কামড় দেয়। রোগীর পায়ে প্রচণ্ড ব্যথা, ফোলা, রঙ পরিবর্তন এবং হাসপাতালে ভর্তি হওয়ার পর দু’বার বমি হয়, যা বিষক্রিয়ার লক্ষণ। যদিও নিউরোটক্সিসিটির উপসর্গ দেখা যায়নি, তবে ক্ষতস্থানে একটি আলসার তৈরি হয়। গবেষকরা লেখেন, চূর্ণবিচূর্ণ হয়ে কয়েক ঘণ্টা মৃত অবস্থায় থাকার পরও সাপটি বিষাক্ত কামড় দিতে সক্ষম হয়েছিল যার ফলে রোগীকে অ্যান্টিভেনমসহ দীর্ঘমেয়াদি ক্ষত চিকিৎসার প্রয়োজন হয়।


তৃতীয় ঘটনা: একটি ব্ল্যাক সাপ একটি বাড়িতে প্রবেশ করলে সেটিকে মেরে ফেলে বাড়ির আঙিনায় ফেলে দেওয়া হয়। পরে এক প্রতিবেশী সাপের মাথা হাতে নিলে সেটি তার আঙুলে কামড় দেয়। কয়েক ঘণ্টার মধ্যেই ওই ব্যক্তি গিলতে অসুবিধা এবং চোখের পাতা ঝুলে পড়ার মতো উপসর্গে ভুগতে থাকেন। চিকিৎসকেরা নিশ্চিত হন এটি ব্ল্যাক ক্রাইটের কামড়, যা ঘটেছিল সাপ মারা যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর। রোগীর অবস্থার অবনতি হতে থাকে, যদিও তাকে ২০ ভায়াল পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল। তিনি চতুর্দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। তবে ৪৩ ঘণ্টা শ্বাস-প্রশ্বাস যন্ত্রের সহায়তা নেওয়ার পর অবস্থার উন্নতি হয় এবং ছয় দিন পর সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছাড়া পান।


গবেষকরা সতর্ক করেছেন মারাত্মক আঘাত পাওয়ার পরও সাপ বিষ প্রয়োগ করতে পারে এবং এতে গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তারা জানান, সাপের বিষগ্রন্থি ও দাঁতের গঠন এমনভাবে তৈরি যে মৃত্যুর পরও এটি সক্রিয় থাকতে পারে। বিষগ্রন্থি ফাঁপা দাঁতের সঙ্গে যুক্ত থাকায়, মৃত সাপের মাথা ধরার সময় অনিচ্ছাকৃত চাপ পড়লে বিষ বেরিয়ে যেতে পারে। এর ফলে জীবিত সাপের কামড়ের মতোই তীব্র উপসর্গ দেখা দিতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া