বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২১ আগস্ট ২০২৫ ১৫ : ০৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন পূর্ব পাকিস্তানকে ফিরে পেতে চায় পাকিস্তান। ‘বাংলাদেশের উন্নয়নের স্বার্থেই’ নাকি দুই পাকিস্তানের পুনর্মিলন জরুরি। এমনই নিবন্ধ প্রকাশিত হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর ঘণিষ্ট বলে পরিচিত ইসলামাবাদের পত্রিকা ‘দ্য ক্যাচলাইন’-এ। সাংবাদিক তাবাসসুম মোয়াজ্জাম খান লিখেছেন ‘পূর্ব পাকিস্তানকে’ নিয়ে ৫৪ বছর পর হিসেব নিকেশের সময় এসেছে। তাঁর সাফ কথা, ‘পূর্ব পাকিস্তান’কে ফিরে আনতে হবে। এই নিবন্ধ প্রকাশের পরই আওয়ামী লিগ পাকিস্তানিদের এধরনের মনোভাবের কড়া সমালোচনা করেছে। তাদের মতে, মহম্মদ ইউনূসের আমলে বাংলাদেশ মোটেই সুরক্ষিত নয়। ইউনূস বিদেশিদের কাছে দেশ বিক্রি করছেন বলেও অভিযোগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে ঘণিষ্ঠতা বাড়ছে বাংলাদেশের। মঙ্গলবারই ঢাকায় নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে নিজের পরিচয় পত্র পেশ করেছেন। চলতি মাসেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশে আসছেন। নতুন করে সখ্যতার মাঝেই পাকিস্তানি পত্রিকায় ‘বাংলাদেশ দখলের’ খবর অনেকের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। একাত্তরে পরাজয় এখনও মেনে নিতে পারেনি পাকিস্তান। তাই তাঁরা বাংলাদেশকে অশান্ত করতে চাইছে বলে অভিযোগ। এদিকে, বাংলাদেশে অশান্তি বাড়ছে। সাম্প্রতিক সময়ে বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রন্থাগারে আগুন লাগায় বিএনপি ও জামায়াতের সমর্থকরা, স্থানীয় সূত্রের খবর তেমনটাই। এই লাইব্রেরিতে আওয়ামী লিগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রচুর বই ছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, ইউনূসের প্রচ্ছন্ন মদতে মুক্তিযুদ্ধের ইতিহাসকেই ধ্বংস করছে এনসিপি ও জামায়াত। পাকিস্তানপন্থীরাও বেশ সক্রিয়। আওয়ামী লিগের তরফে-এর বদলা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরে তিনি এর বিচার করবেন। সব মিলিয়ে টালমাটাল ওপার বাংলার পরিস্থিতি।
আরও পড়ুন: ভারতকে সতর্ক করতে গিয়ে মুখ পুড়ল ইউনূস সরকারের! আওয়ামী লিগ ইস্যুতে মোক্ষম জবাব এদেশের
নিজেদের টালমাটাল পরিস্থিতিতে আবার ভারতকে সতর্কবার্তা পাঠিয়েছিল ইউনূস সরকার। বুধবার বাংলাদেশের বিদেশ মন্ত্রক দাবি করেছে, ভারতের শহরগুলিতে আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে। আর এই ঘটনা ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ঝুঁকি তৈরি করছে। কয়েকঘণ্টাতেই জবাব দিয়েছে ভারত। ভারত সরকার জানিয়েছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের সদস্যদের এদেশে কোনও বাংলাদেশ বিরোধী কার্যকলাপের বিষয়ে তারা অবগত ছিল না।
বুধবার ভারতের বিদেশমন্ত্রক জানায়, 'ভারতে আওয়ামী লিগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনও কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনও কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয়। সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না।বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস বিবৃতি তাই ভুল। ভারত আশা করে, জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে।'
বুধবারের এক বিবৃতিতে বাংলাদেশ বিদেশ মন্ত্রক দাবি করে কলকাতায় এবং দিল্লিতে অফিস খুলেছে সে দেশে নিষিদ্ধ আওয়ামী লিগ। বিবৃতিতে লেখা হয়, 'এই ঘটনা ভারতের সঙ্গে পারস্পরিক বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার দ্বারা পরিচালিত সু-প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখার ঝুঁকিও তৈরি করবে এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি রূপান্তরেও গুরুতর প্রভাব ফেলবে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?