বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এই তো জীবন... প্রবল বৃষ্টিতে বাড়ির সামনেই 'সুইমিং পুল', হাঁটু ডোবা জলে বসেই দেদার মদ্যপান! হেসে লুটোপুটি নেটিজেনরা

পল্লবী ঘোষ | ২১ আগস্ট ২০২৫ ১৪ : ৪১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: একটানা প্রবল বৃষ্টি। থমকে স্বাভাবিক জনজীবন। জলমগ্ন বাণিজ্য নগরী সহ গোটা রাজ্য। বাড়ছে মৃত্যুমিছিলও। তবে এই পরিস্থিতিতেও তাপ-উত্তাপহীন দুই প্রৌঢ়। আবাসনের সামনে বসেই দেদার মদ্যপানে মগ্ন তাঁরা। দুজনের কীর্তি দেখে আর হাসি চেপে রাখতে পারলেন না প্রতিবেশীরাও। 

 

জানা গেছে, ওই দুই প্রৌঢ়ের আবাসনের সামনের জলমগ্ন রাস্তা। প্রবল বৃষ্টির জেরে জল থামার লক্ষণ নেই। সেই রাস্তার একপাশে বসেই মদ্যপান করেন তাঁরা। তাও আবার রীতিমতো খোশ মেজাজে। যেন, প্রবল বৃষ্টি, জল জমা রাস্তাঘাট নিয়ে কোনও দুশ্চিন্তা নেই তাঁরা। বরং মেঘলা, ভিজে আবহাওয়ায় মদ্যপানেই সুখ পাচ্ছেন দুই প্রৌঢ়। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। তবে কোন এলাকায় তা জানা যায়নি। মুম্বইয়ের একটি আবাসনের বাইরে দুই প্রৌঢ়ের কীর্তি লুকিয়ে লুকিয়ে ফোন বন্দি করেন স্থানীয়রা। যে ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হু হু করে ছড়িয়ে পড়েছে। 

 

ভিডিওতে দেখা গেছে, আবাসনের বাইরের রাস্তাটি জলমগ্ন। সেখানেই হাঁটু ডোবা জল। এই পরিস্থিতিতে সকলেই ঘরবন্দি। রাস্তায় হাতেগোনা কয়েকজন লোক। সেই হাঁটু ডোবা জলের চেয়ার, টেবিল নিয়ে বসে রয়েছেন দুই প্রৌঢ়। একেবারে ছাপোষা, ঘরোয়া পোশাকে। ওই টেবিলের উপরে সাজানো মদের গ্লাস, বোতল। দুইজনেই খোশ গল্পে মেতে রয়েছেন। 

 

আরও পড়ুন: আর ২ ঘণ্টা, এই জেলাগুলি ভাসবে প্রবল বৃষ্টিতে, কমলা সতর্কতা একাধিক জেলায়, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

 

প্রবল দুর্যোগের মধ্যে ভ্রুক্ষেপ নেই দুই প্রৌঢ়ের। বরং বৃষ্টিতে মদ্যপান তারিয়ে তারিয়ে উপভোগ করেন তাঁরা। দুইজনের কাণ্ড দেখে পাশের আবাসনের কয়েকজন লুকিয়ে ভিডিওটি তুলে নেন। তারপরেই ছড়িয়ে দেন সর্বত্র। ভিডিওটি দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। 

 

একজন লিখেছেন, 'এই তো জীবন...'! আবার একজন লিখেছেন, 'এটাই মুম্বইয়ের স্পিরিট। কোনও পরিস্থিতিতেই দমে যেতে পারে না।' আরেকজন লিখেছেন, 'বৃষ্টির এত ভাল উদযাপন এর আগে কখনও দেখিনি।' 

 

প্রসঙ্গত, প্রবল বৃষ্টিতে এখনও লাল সতর্কতা জারি রয়েছে মুম্বই সহ একাধিক জেলায়। বাড়ছে মৃত্যুমিছিলও। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবারও মুম্বই–সহ উত্তর কোঙ্কণের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, মুম্বইয়ের পাশাপাশি রাজ্যের দুর্যোগ পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্যের যে সব এলাকায় ভারী বৃষ্টি চলছে, সেখানে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানদের মোতায়েন করে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সব রকম প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ফড়নবিস বলেন, ‘জলাধারগুলি থেকে জল ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে, সে জন্য প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগও করেছে রাজ্য সরকার। মুম্বই এবং মহারাষ্ট্রের অন্যান্য অংশে সামগ্রিক বৃষ্টিপাতের পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। তবে কিছু এলাকায় এখনও ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।’ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই ক’দিনের বৃষ্টিতে মহারাষ্ট্র জুড়ে ১৪ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। পরিস্থিতি মূল্যায়নের পর ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য। 

 

গোটা আগস্ট মাস জুড়ে যা বৃষ্টি হওয়ার কথা মুম্বইয়ে, তা গত কয়েক দিনেই হয়ে গিয়েছে। শহরের কোনও কোনও অংশে সোমবার ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছিল। টানা দুর্যোগে কোথাও থমকে গিয়েছিল রেল পরিষেবা। কোথাও আবার সাবওয়েতে ডুবে গিয়েছিল গাড়ি। শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় ব্যাহত হয়েছিল সড়ক পরিবহণও। বিমান পরিষেবাও ছিল বিপর্যস্ত। তার মাঝে মঙ্গলবার সন্ধেয় মুম্বইয়ে অন্তত দু’টি মনোরেল মাঝপথে বিকল হয়ে যায়। দুই ট্রেনে আটকে থাকা প্রায় ৮০০ জন যাত্রীকে উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে। এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে অতিবৃষ্টির জেরে দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া