বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Japanese man offers seed Donation including physical Intimacy for women to get pregnant

লাইফস্টাইল | ‘শুধু শুক্রাণু দিয়ে নয়, সরাসরি সঙ্গমের মাধ্যমেও অন্তঃসত্ত্বা করা হয়!’ যুবকের দ্বারা মা হতে লম্বা লাইন মহিলাদের

নিজস্ব সংবাদদাতা | ২১ আগস্ট ২০২৫ ১৩ : ৫৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে বহু মানুষ এখন সন্তানধারণের জন্য কৃত্রিম প্রজনন পদ্ধতির উপর ভরসা রাখছেন। কিন্তু এবার এক যুবক এমন দাবি করলেন যা চমকে দিয়েছে গোটা বিশ্বের নেটিজেনদের। জাপানের ৩৮ বছর বয়সি যুবক হাজিমের দাবি, তিনি যে কোনও নারীকে সন্তানধারনে সাহায্য করতে প্রস্তুত। এমনকী শুধু শুক্রাণু দিয়ে কৃত্রিম উপায়ে নয়, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে অর্থাৎ সঙ্গমের মাধ্যমে সন্তান দিতেও আপত্তি নেই তাঁর।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
জাপানের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, হাজিমে জাপানের হনসু দ্বীপের বাসিন্দা। জাপানের বন্দরনগর ওসাকাতে একটি অফিসে চাকরি করেন তিনি। সন্তানধারণের বিষয়ে তাঁর এই আগ্রহের সূচনা বছর পাঁচেক আগে। সে সময় তাঁর এক বন্ধু তাঁকে জানান, তিনি সন্তানধারণে অক্ষম। সেই শুরু। ওই বন্ধুকে সন্তান দিতে প্রথমবার শুক্রাণু দান করেন হাজিমে। একটি সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়েছেন যুবক। হাজিমে বলেন, “ও আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। আমায় জানায় ওর শুক্রাণুর পরিমাণ খুবই কম। তাই ওরা কোনও ভাবেই সন্তান নিতে পারছে না। তারপরই ও আমাকে প্রস্তাব দেয় ওর স্ত্রীর সঙ্গে সহবাস করার। যাতে ওর সন্তানের চাহিদা পূরণ হয়।”
হাজিমের দাবি, প্রস্তাব শুনে তিনি একেবারেই চমকে গিয়েছিলেন। কিন্তু কিছুদিন বন্ধ্যাত্ব নিয়ে পড়াশোনা করার পর তিনি বুঝতে পারেন সত্যিই কতটা গুরুতর এই সমস্যা। তার পর তিনি বন্ধুর প্রস্তাবে রাজি হন। তবে বন্ধু টাকা পয়সা দিতে চাইলেও এই কাজের জন্য কোনো অর্থ নেননি তিনি। শেষ পর্যন্ত এক বছর পর সন্তান লাভ করেন ওই দম্পতি। এবং সন্তানের মা বাবার সমস্ত দায়িত্ব তাঁরাই পালন করার অঙ্গীকার করেন
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
হাজিমে জানান, নিজের সন্তানকে অন্যের হাতে দেখে প্রথমে তাঁর মনে কিছুটা সংশয় কাজ করছিল। কিন্তু যখন তিনি দেখেন শিশুটিকে নিয়ে তাঁরা কতটা খুশি তখন তিনি চিন্তামুক্ত হন। হাজিমের এই নিঃস্বার্থ কাজের জন্য বারংবার তাঁকে ধন্যবাদ দেন তাঁর বন্ধু। আর এর পরেই বিষয়টি নিয়ে তাঁর মনোভাব বদলে যায়। তিনি স্থির করেন এভাবে আরও বহু মানুষকে সহায়তা করবেন তিনি। সেই লক্ষ্যে একটি সোশ্যাল মিডিয়া প্রোফাইল খোলেন। সেখানে নিজেকে শুক্রাণু দাতা হিসাবে পরিচয়ও দেন। স্বাস্থ্য সচেতনতার সঙ্গে কোনও রকম আপোস করেন না তিনি। যাতে গ্রহীতারা নিশ্চিন্ত থাকতে পারেন তার জন্য তিনি নিয়মিত নিজের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আপলোড করেন। এই কাজে তাঁর মাসে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয়।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
বর্তমানে হাজিমে শুক্রাণু দাতা হিসাবে বেশ পরিচিত। তিনি শুক্রাণু দানের জন্য কোনও টাকা নেন না। শুধু যেখানে যেতে হবে তার ভাড়া দিলেই তিনি খুশি। হাজিমে জানিয়েছেন বহু মহিলা তাঁর শরণাপন্ন হয়েছেন সন্তান লাভের আশায়। কাউকেই হতাশ করেননি তিনি। তাঁর আরও দাবি প্রথম দিকে তাঁর সঙ্গে বন্ধ্যত্বের সমস্যায় ভোগা দম্পতিরাই যোগাযোগ করতেন। কিন্তু ক্রমেই বাড়তে থাকে সেই বৃত্ত। ক্রমে মহিলা সমকামী দম্পতিরাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে থাকেন। এছাড়াও যে মহিলারা সারাজীবন একা থাকতে চান, বিয়ে করতে চান না, তাঁরাও তাঁর সাহায্য নেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া