রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২১ আগস্ট ২০২৫ ১৩ : ৪৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: তরতরিয়ে এগোচ্ছে ভারতের অর্থনীতি। এসবিআই ভারতের অর্থনীতি বৃদ্ধি নিয়ে যে আপডেট দিয়েছে, তা নাকি হার মানাচ্ছে আরবিআই-এর গণনাকেও। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তথ্য, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ ২০২৬-এর প্রথম তিনমাসে ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির হার প্রায় ৬.৮ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত হতে পারে। যা ছাড়িয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্কের গণনাকেও। কী জানিয়েছে আরবিআই? আরবিআই-এর বক্তব্য ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির হার প্রায় ৬.৫ শতাংশ হতে পারে। অর্থাৎ গততে এগোবে ভারতের অর্থনীতি। স্বাভভিক ভাবেই প্রশ্ন সাধারণের, কী লাভ হবে এতে? সাধারণের উপর বোঝা কমবে না কি সুবিধা হবে? হলেও কোন কোন বিষয়ে, কীভাবে?
সূত্রের খবর, এসবিআই জানিয়েছে, বিশ্লেষণের ফলাফলে দেখা গেছে যে ত্রৈমাসিকে জিডিপি প্রবৃদ্ধি ৬.৯ শতাংশ, মোট মূল্য সংযোজন (জিভিএ) আনুমানিক ৬.৫ শতাংশ হতে পারে। এই মডেলের উপর ভিত্তি করে, এসবিআই রেফারেন্স ত্রৈমাসিকে বার্ষিক ভিত্তিতে ৬.৯ শতাংশ প্রকৃত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস পাওয়া গিয়েছে এখনই। বলা হয়েছে, প্রাথমিক অনুমান অনুসারে, ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে জিডিপি প্রায় ৬.৮ শতাংশ-৭.০ শতাংশ হতে পারে।
আরও পড়ুন: হোম লোনের সুদের হারে বড় বদল, দেখে নিন প্রথম সারির ব্যাঙ্কগুলির খতিয়ান
জানা যাচ্ছে, এই ধারণা করা হচ্ছে চলতি আর্থিক বছরের পরিস্থিতি দেখে। পূর্বাভাসটি পরিসংখ্যানগতভাবে পূর্ববর্তী প্রান্তিকে পর্যবেক্ষণ করা গতিপথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবেই করা হয়েছে। তবে এই প্রসঙ্গে উল্লেখ্য, এই পূর্বাভাস কেবল আর্থিক বর্ষ ২০২৬-এর প্রথম তিনমাসের জন্য। সমগ্র বর্ষ ২০২৬-এর ক্ষেত্রে এই পরিমাণ জিডিপি বৃদ্ধির উল্লেখ করেনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ধারণা সামগ্রিক অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি ৬.৩ শতাংশ হতে পারে। তা যদিও আরবিআই-এর লক্ষ্যমাত্রার চেয়ে কম আবার। আরবিআই সমগ্র অর্থবর্ষ ২০২৬-এর জন্য ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির হার প্রায় ৬.৫ শতাংশ হতে পারে বলেই জানিয়েছে। এসবিআই জানাচ্ছে, তারা আর্থিক বর্ষ ২০২৬-এর দ্বিতীয় থেকে চতুর্থ প্রান্তিকের জন্য জিডিপি প্রবৃদ্ধির হার আরবিআই-এর ভাবনার থেকে ০.২ শতাংশ পয়েন্ট কমিয়েছে।
তথ্য, ভারতের অর্থনীতি ২০২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকে ৭.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে গত অর্থবছরের একই ত্রৈমাসিকে ৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। উল্লেখ্য, আর্থিক বর্ষ ২০২৫-এর চতুর্থ ত্রৈমাসিকে প্রায় সকল ক্ষেত্রেই প্রবৃদ্ধির হার যা, তাকে বিশেষজ্ঞরা ভাল, ইতিবাচক বলেই মনে করছেন। শিল্প খাতের প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ, অন্যদিকে পরিষেবা খাতের প্রবৃদ্ধি ৭.৩। তথ্য, আর্থিক বর্ষ ২০২৫-এর বছরভর রপ্তানির চাহিদা ছিল ভাল। তবে আমদানি কিছুটা হ্রাস পেয়েছে বলে জানা গিয়েছে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?