বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ২১ আগস্ট ২০২৫ ১৩ : ৩৫Soma Majumder
বর্ষা এলেই অনেক আর্থ্রাইটিস রোগীর পুরনো ব্যথা মাথাচাড়া দিয়ে ওঠে। বিশেষ করে সারা বছর যাঁরা পেশির ব্যথায় ভোগেন, বৃষ্টির মরশুমে যন্ত্রণা যেন আরও বেড়ে যায়। এই সময়ে আবহাওয়ার আর্দ্রতা, তাপমাত্রার হঠাৎ পরিবর্তন এবং কম শারীরিক নড়াচড়া- সব মিলিয়ে জয়েন্টে ব্যথা ও কঠিনভাব বেড়ে যায়। বেশ কয়েক বছর আগেও বয়স হলেই এই সমস্যা দেখা যেত। কিন্তু এখন কম বয়সিদের মধ্যেও আর্থ্রাইটিসের সমস্যা প্রকট। বয়স ২০ বা ৩০-এর ঘরে থাকাকালীনও এই রোগের কোপ পড়লে ব্যথায় কাবু হতে হয়। আর্থরাইটিসের সমস্যা থাকলে বর্ষায় সাবধানে থাকা জরুরি। কোন নিয়মগুলি মেনে চললে ব্যথা নিয়ন্ত্রণে থাকবে, জেনে নিন-
• গরম সেঁক আর গরম জলে স্নানঃ বিশেষজ্ঞদের মতে, জয়েন্টের ব্যথা ও শক্তভাব কমাতে হট ওয়াটার ব্যাগ বা গরম কম্প্রেস খুব কার্যকর। অনেক ক্ষেত্রে ইপসম সল্ট মিশিয়ে গরম জলে স্নান করলে মাংসপেশি শিথিল হয়, প্রদাহ কমে এবং চলাফেরায় স্বস্তি আসে।
• উষ্ণ এবং শুষ্ক থাকুনঃ আর্দ্রতা শরীরে প্রবেশ করে পেশির শক্তভাব বাড়িয়ে দিতে পারে। তাই বর্ষাকালে গরম পোশাক পরুন, বিশেষ করে হাঁটু এবং পিঠের চারপাশে উষ্ণ রাখুন। ভেজা পোশাক বা জুতার পরে দীর্ঘক্ষণ থাকা এড়িয়ে চলুন।
আরও পড়ুনঃ যতই উপকারী হোক, ডাবের জলে লুকিয়ে 'মারাত্মক বিপদ'! কারা ভুলেও খাবেন না এই পানীয়?
• শরীরে পর্যাপ্ত জল থাকা জরুরিঃ বৃষ্টির দিনে অনেকে জল খাওয়ার পরিমাণ কমিয়ে দেন। অথচ পর্যাপ্ত জল না খেলে জয়েন্টের লুব্রিকেশন কমে যায়, ফলে ব্যথা বাড়তে পারে। জয়েন্টের ব্যথা নিয়ন্ত্রণে রাখতে বিশেষজ্ঞরা নিয়মিত পর্যাপ্ত জল খাওয়ার পরামর্শ দিয়েছেন।
• ভঙ্গি ও চলাফেরায় সচেতনতাঃ বর্ষার সময় ঘরে দীর্ঘক্ষণ বসে থাকলে জয়েন্ট শক্ত হয়ে যায়। তাই প্রতি ৪৫ মিনিট অন্তর দাঁড়িয়ে হালকা স্ট্রেচ করা উচিত। চেয়ার ব্যবহারে সঠিক ব্যাক সাপোর্ট থাকা প্রয়োজন, নাহলে কোমর ও হাঁটুর ব্যথা বাড়তে পারে।
• ভেজা মেঝেতে সাবধানতাঃ বর্ষার দিনে ভেজা মেঝে ও পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে ফ্র্যাকচারের ঝুঁকি বেড়ে যায়। তাই নন-স্লিপ জুতা ব্যবহার করতে হবে এবং ভেজা স্থানে হাঁটার সময় সতর্ক থাকুন। প্রয়োজনে ঘরের বাথরুমে বা সিঁড়িতে সেফটি রেলিং লাগানো যেতে পারে।
• ওজন নিয়ন্ত্রণঃ অতিরিক্ত ওজন জয়েন্টে বাড়তি চাপ সৃষ্টি করে। হাঁটু ও হিপ জয়েন্টের ক্ষয় দ্রুত হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সামান্য ওজন কমালেও জয়েন্টের ওপর চাপ কমে যায় এবং ব্যথা অনেকটা নিয়ন্ত্রণে আসে।

• পুষ্টিকর খাবার ও ব্যায়ামঃ বর্ষার সময় অ্যান্টি-ইনফ্ল্যামেটরি খাবার যেমন আদা, হলুদ, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ, বাদাম ও সবুজ শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একইসঙ্গে যোগব্যায়াম, স্ট্রেচিং বা ঘরে হালকা হাঁটাচলা জয়েন্টকে সক্রিয় রাখতে সাহায্য করে।
• পর্যাপ্ত ভিটামিন ডি এবং ক্যালশিয়ামঃ বর্ষাকালে সীমিত সূর্যালোক ভিটামিন ডি উৎপাদন কমিয়ে দেয়। তাই হাড় এবং জয়েন্টের স্বাস্থ্য বজায় রাখার জন্য ভিটামিন ডি এবং ক্যালশিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ, পনির এবং শাকসবজি খান।
যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয় বা তীব্র হয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে তা দীর্ঘমেয়াদি ক্ষতি রোধ করতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?