বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ২১ আগস্ট ২০২৫ ১১ : ৪৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: টানা কয়েক দিনের বৃষ্টির পর রোদের দেখা মিলল মুম্বইয়ে। শহরের অলিগলিতে জমা জল অবশেষে নেমেছে। আগের ছন্দে চালু হল বাস পরিষেবাও। তবে স্বস্তি বেশিক্ষণ টিকবে না। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবারও মুম্বই–সহ উত্তর কোঙ্কণের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তবে তাতে নতুন করে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা নেই।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, মুম্বইয়ের পাশাপাশি রাজ্যের দুর্যোগ পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্যের যে সব এলাকায় ভারী বৃষ্টি চলছে, সেখানে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানদের মোতায়েন করে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সব রকম প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ফড়নবিস বলেন, ‘জলাধারগুলি থেকে জল ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে, সে জন্য প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগও করেছে রাজ্য সরকার। মুম্বই এবং মহারাষ্ট্রের অন্যান্য অংশে সামগ্রিক বৃষ্টিপাতের পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। তবে কিছু এলাকায় এখনও ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।’ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই ক’দিনের বৃষ্টিতে মহারাষ্ট্র জুড়ে ১৪ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। পরিস্থিতি মূল্যায়নের পর ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য।
প্রসঙ্গত, গোটা আগস্ট মাস জুড়ে যা বৃষ্টি হওয়ার কথা মুম্বইয়ে, তা গত কয়েক দিনেই হয়ে গিয়েছে। শহরের কোনও কোনও অংশে সোমবার ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছিল। টানা দুর্যোগে কোথাও থমকে গিয়েছিল রেল পরিষেবা। কোথাও আবার সাবওয়েতে ডুবে গিয়েছিল গাড়ি। শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় ব্যাহত হয়েছিল সড়ক পরিবহণও। বিমান পরিষেবাও ছিল বিপর্যস্ত। তার মাঝে মঙ্গলবার সন্ধেয় মুম্বইয়ে অন্তত দু’টি মনোরেল মাঝপথে বিকল হয়ে যায়। দুই ট্রেনে আটকে থাকা প্রায় ৮০০ জন যাত্রীকে উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে। এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে অতিবৃষ্টির জেরে দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামল দিতে দিনরাত কাজ করছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল।
তবে বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের আকাশ পরিষ্কার হয়েছে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, রাতভর বৃষ্টিও হয়নি শহরে। আগামী তিন দিনে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে।
এদিকে, শুধু মুম্বই নয়, বৃষ্টিতে ভেসেছিল রাজধানী দিল্লিও। আর দেশের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক রাজ্যে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং শত শত মানুষ আটকে পড়েছেন। মহারাষ্ট্র সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির একটি। জানা গেছে, হিমাচল প্রদেশে একাধিক ভূমিধসের কারণে প্রায় ৪০০টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এর পাশাপাশি জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় মেঘভাঙা বৃষ্টিতে একটি গ্রাম প্রায় তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বহু। প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই দেশ জুড়ে চলছে বৃষ্টি। বাংলাও তার ব্যতিক্রম নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?