মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২১ আগস্ট ২০২৫ ১১ : ২৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: রোগা ছিপছিপে চেহারা বানাতে নির্মম নির্যাতনের শিকার এক গৃহবধূ। তাঁর অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা করার জন্য বাধ্য করেন স্বামী। শরীরচর্চা না করলেও, খাবার খেতেও দিতেন না স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। কিন্তু এমন চরম শারীরিক নির্যাতনের কারণ কী?
গৃহবধূর অভিযোগ, তাঁর স্বামীর ইচ্ছে বলিউড অভিনেত্রীদের মতোই স্ত্রীর ফিগার হবে। বিশেষত অভিনেত্রী নোহা ফতেহির ফিগার তাঁর সবচেয়ে পছন্দ। নোরার মতো লাস্যময়ী শরীরের জন্যেই স্ত্রীকে টানা কয়েক ঘণ্টা শরীরচর্চা করতে জোর করেন স্বামী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ওই গৃহবধূর আরও অভিযোগ, তাঁর স্বামী মহিলাদের প্রতি আসক্ত। একাধিক মহিলার সঙ্গ পছন্দ করেন। প্রায়ই ফোনে নীল ছবি দেখেন। মহিলাদের অশ্লীল ছবি, ভিডিও দেখার অভ্যাস রয়েছে তাঁর।
শুধুমাত্র শরীরচর্চা নয়, সরু কোমরের জন্য গর্ভপাত করান শ্বশুরবাড়ির সদস্যরা। গৃহবধূকে না জানিয়েই ভ্রুণ নষ্ট করার ওষুধ খাইয়ে দেন। এমন কিছু খাবার খাওয়ান, যার জেরে তাঁর গর্ভপাত হয়। গর্ভবতী হওয়ার পরেও দিনে তিন ঘণ্টা করে শরীরচর্চা করতে জোর করতেন স্বামী।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় সোনার দামে এত বড় চমক! আজ কেনার আগে কলকাতায় কত দর জেনে নিন
জানা গেছে, গত ৬ মার্চ সানু ও শিবমের দেখাশোনা করে বিয়ে হয়। বিয়েতে সানুর পরিবার প্রায় ৭৭ লক্ষ টাকা খরচ করেছিল। এমনকী পণ হিসেবে ১৬ লক্ষ টাকার সোনার গয়না, ২৪ লক্ষ টাকার স্করপিও গাড়ি, নগদ ১০ লক্ষ টাকা দিয়েছে শিবমের পরিবারকে।
২৬ বছর বয়সি সানু জানিয়েছেন, বিয়ের পর তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ায় খুব খুশি ছিলেন। কিন্তু বিয়ের কয়েক সপ্তাহ পরেই দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। স্বামীর সঙ্গে বাইরে বেরোতে দিতেন না শাশুড়ি। সারাদিন বাড়ির কাজেই তাঁকে ব্যস্ত রাখতেন। এমনকী স্বামীর সঙ্গে বাড়িতেও সময় কাটাতে দিতেন না।
শিবম একটি সরকারি স্কুলের ফিজিক্যাল এডুকেশন বিভাগের শিক্ষক। বাড়ির ছোটখাটো বিষয় নিয়ে অকথ্য গালিগালাজ করতেন সানুকে। এমনকী পরিবারের সামনেই তাঁকে মারধর করতেন। গৃহবধূ জানিয়েছেন, শিবমের আশা ছিল নোরা ফতেহির মতো লাস্যময়ী কোনও তরুণী তাঁর জীবনসঙ্গী হবেন। একাধিকবার এও বলেছিলেন, এই বিয়ে করে তিনি পস্তাচ্ছেন।
সানু জানিয়েছেন, 'আমি ফর্সা এবং লম্বা হওয়া সত্ত্বেও শরীর নিয়ে প্রায়ই খোঁটা দিতেন শিবম ও তাঁর পরিবার। একাধিকবার বডি শেমিংয়ের শিকার হয়েছি। মহিলাদের অশ্লীল ভিডিও, ছবি দেখতেন শিবম। ইউটিউব ও ইনস্টাগ্রামে অশ্লীল ভিডিও দেখেই কাটাতেন। আমার চেয়ে অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট ছিলেন তিনি।'
তিনি এও জানিয়েছেন, দিনে তিন ঘণ্টা করে শরীরচর্চা করতে বাধ্য করতেন সানুকে। কোনও একদিন শরীরচর্চা না করলে, বা কম সময় এক্সারসাইজ করলে, পরপর কিছুদিন খেতেও দিতেন না। বেডরুমের দরজা বন্ধ করার অনুমতিও ছিল না। যখন তখন কাউকে না জানিয়েই শ্বশুর ঢুকে পড়তেন ঘরে।
মাহি নামের এক তরুণীর সঙ্গে খোশ গল্প করতেও দেখেছিলেন শিবমকে। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই, কষিয়ে থাপ্পড় মারেন শিবম। এমনকী ননদ তাঁকে গর্ভপাতের জন্য ওষুধ খাইয়ে দেন। গত ১৮ জুন শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান সানু। ৯ জুলাই গর্ভপাত হয় তাঁর। গত ১৪ আগস্ট শিবম ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন সানু। পাশাপাশি ইচ্ছাকৃতভাবে গর্ভপাত, পণের অভিযোগ দায়ের করেছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?