বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২০ আগস্ট ২০২৫ ২৩ : ২২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সিভিল জজ পদের জন্য আবেদনকারী এবং আইনজীবী হিসেবে কর্মরত অর্চনা তিওয়ারি। আচমকা খোঁজ মিলছিল না তাঁর। পরে পুলিশ অর্চনাকে মঙ্গলবার গভীর রাতে উত্তর প্রদেশের লখিমপুর খিরিতে ভারত-নেপাল সীমান্তের কাছে উদ্ধার করে এবং বুধবার ভোরে তাঁকে ভোপালে ফিরিয়ে আনা হয়। এতদূর পর্যন্ত সব ঠিক থাকলেও, ঘটনার মোড় অন্য জায়গায়। যুবতীর বুদ্ধি, আইনের খুঁটিনাটি জেনে নিখুঁত বানানো পরিকল্পনা যে পুলিশকে হয়রান করেছে, তা স্পষ্ট। জানা গিয়েছে, বাড়ি থেকে জোর করে বিয়ে ঠিক করার পর, উপায় কী ভাবতে গিয়ে নিজের এক বন্ধুর সঙ্গে পরিকল্পনা করেন অর্চনা। পরিকল্পনা, নিজেকে ভ্যানিশ করে দেওয়ার। যেমন ভাবনা, তেমন কাজ।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে তাঁর। পরে ধীরে ধীরে রহস্যের জট খোলে। জানা যায়, ওই যুবতীর বাড়ি থেকে জোর করেই বিয়ের ঠিক করা হয়েছিল। মনে করা হচ্ছে, আইনের ছাত্রী, আইনজীবী হওয়ার কারণে নিজেকে নিজেই গায়েব করে দেওয়ার বিষয়টি তিনি নিখুঁতভাবে করতে পেরেছিলেন। প্রথমে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। ট্রেনে এক কামরায় উঠে পরে কামরা বদল এবং তেজিন্দর বলে একজনকে নিজের ফোন ফেলে দেওয়ার জন্য দেয়। অন্যদিকে এই সময়ের মধ্যেই দিল্লি পুলিশ তেজিন্দরকে অন্য জালিয়াতি মামলায় আটক করে। তেজিন্দর নিজে একজন গাড়ির চালক। গোটা ঘটনায় যুবতীকে সঙ্গ দিয়েছেন সারাংশ বলে তাঁর এক বন্ধু। তিনি নিজেও তাঁর পুরনো মোবাইল নম্বর মুছে ফেলেন, সিম, ফোন ফেলে দেন। বদলে বাবার নামে অন্য মোবাইল ফোন কেনেন, সিম কার্ডও কেনেন।
আরও পড়ুন: ভারতকে সতর্ক করতে গিয়ে মুখ পুড়ল ইউনূস সরকারের! আওয়ামী লিগ ইস্যুতে মোক্ষম জবাব এদেশের...
একদিকে দু' জনে নানা সিসিটিভি যুক্ত এলাকা এড়িয়ে পালানোর পরিকল্পনা করছিলেন। অন্যদিকে খোঁজ বাড়ছিল তাঁদের। টিভি, মিডিয়া, সংবাদপত্র। সব মিলিয়ে এক সময়ে পরিস্থিতি বিচারে, হায়দরাবাদে চলে যান দু' জনে। তাঁরা তারপর যোধপুর এবং দিল্লি হয়ে নেপালের কাঠমান্ডুতে যান। পরে সরাংশ ইন্দোরে ফিরে আসেন, আর অর্চনা লুকিয়ে থাকেন সেখানেই। সারাংশ ফিরতেই পুলিশ আটক করে তাঁকে। সারাংশের থেকে তথ্য পেয়ে পুলিশ পৌঁছয় অর্চনা পর্যন্ত।
পুলিশ জানিয়েছে, উমারিয়া স্টেশনে অর্চনার ব্যাগ, রাখীর উপহার খুঁজে পাওয়ার পরেই অন্যদিকে মোড় নেয় ঘটনা। জানা গিয়েচেহ, অর্চনার ফোন থেকে শেষ ফোন যায় ৭ আগস্ট, তাঁর এক কাকিমার কাছে। তারপর থেকে ফোন বেজে গেলেও সেই ফোনে কারও সঙ্গে কথা হয়নি। পরে ফোন বন্ধ হয়ে যায়। তদন্তকারীরা তদন্তেই জানতে পারেন, অর্চনা গোয়ালিয়রের ভানওয়ারপুরা থানার একজন কনস্টেবল রাম তোমারের সঙ্গে এই গায়েব হওয়া পর্বে যোগাযোগ করেছিলেন। তিনি তাঁর জন্য ইন্দোর থেকে গোয়ালিয়র যাওয়ার জন্য একটি বাস টিকিট বুক করেছিলেন, যদিও তিনি কখনও এটি ব্যবহার করেননি। ১৮ আগস্ট কনস্টেবলকে আটক করা হয়েছিল এবং তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। অর্চনা এখন ভোপালে। পুলিশের হেফাজতে। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তাঁর আসল উদ্দেশ্য কী। পুলিশ তদন্তের পর এও জানিয়েছে, কী নিখুঁত পরিকল্পনা সাজিয়েছিলেন যুবতী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?