মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিই হয়নি? সব তছনছ করতে 'যে কোনও মুহূর্তে যুদ্ধ'-এর হুঁশিয়ারি ইরানের!

রিয়া পাত্র | ২০ আগস্ট ২০২৫ ২০ : ২১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ট্রাম্প দাবি করেছিলেন, তিনি নিজে দু' দেশের মধ্যের যুদ্ধের অবসান ঘটিয়েছেন। মাঝে যদিও যুদ্ধে জড়িয়েও পড়েছিলেন। তবে এবার তথ্য, ইরান দাবি করছে ইজরায়েলের সঙ্গে নাকি যুদ্ধবিরতি হয়নি। যে কোনও মুহূর্তে ফের শুরু হতে পারে যুদ্ধ। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তথ্য, ইরানের সামরিক, বিচার বিভাগীয় এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলিতে সতর্ক করে দিয়েছেন যে ইজরায়েলের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে, একজন শীর্ষ কমান্ডার বলেছেন যে "যে কোনও মুহূর্তে" যুদ্ধ শুরু হতে পারে।

বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি এবং প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ রাষ্ট্রীয় গণমাধ্যমে বিবৃতি দিয়ে বলেছেন যে, ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক রয়েছে এবং যদি শত্রুতা আবার শুরু হয় তবে সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে।

 

আরও পড়ুন: ট্রাম্পের হুমকিকে থোড়াই পরোয়া, ভারতকে আরও সস্তায় তেল কেনার প্রস্তাব দিল রাশিয়া...

তথ্য, বুধবার, নাসিরজাদেহ জানিয়েছেন, ইরান আগের তুলনায় অনেক বেশি ক্ষমতাসম্পন্ন নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা যে কোনও সম্ভাব্য ইজরায়েলি অভিযানের জবাবে ব্যবহার করা হবে। তিনি বলেন, 'আজ আমরা আগের তুলনায় অনেক ভালো ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি এবং মোতায়েন করেছি, এবং যদি ইহুদিবাদী শত্রু আরেকটি অভিযান শুরু করে, তাহলে আমরা অবশ্যই এই ক্ষেপণাস্ত্রগুলি ব্যবহার করব।'

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের সিনিয়র সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি বলেন। 'আমাদের অবশ্যই সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোনও প্রোটোকল নেই। কোনও যুদ্ধবিরতি নেই।'

 

এর আগে, জুন মাসে খামেনেইয়ের দেশ সাফ জানিয়ে দেয়, নেতানিয়াহু, ট্রাম্প 'ঈশ্বরের শত্রু'। এখন ওঁদের সময় আফশোস করার। দুই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে ফতোয়া জারি ইরানে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরানের শীর্ষস্থানীয় শিয়া ধর্মগুরু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি 'ফতোয়া' বা ধর্মীয় ফরমান জারি করেছেন। যেখানে তাঁদের 'ঈশ্বরের শত্রু' বলে অভিহিত করা হয়েছে। গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজির ফরমানে বিশ্বজুড়ে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার এবং ইসলামিক প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দেওয়ার জন্য আমেরিকান ও ইসরায়েলি নেতাদের উৎখাত করার আহ্বানও জানানো হয়েছে।

এখানেই শেষ নয়। ফতোয়ায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ‘ফতোয়ায় মুসলিম বা ইসলামী রাষ্ট্রগুলির পক্ষ থেকে ঐ শত্রুর প্রতি যে কোনও সহযোগিতা বা সমর্থন হারাম বা নিষিদ্ধ। বিশ্বজুড়ে সকল মুসলমানের জন্য এই শত্রুদের তাঁদের কথা এবং ভুলের জন্য অনুতপ্ত হতে হবে এবার।‘ইরানের ধর্মগুরুদের ফতোয়া জারি করার ঘটনা নতুন নয়। এর আগেও বিশ্ব এই ধরনের সিদ্ধান্ত দেখেছে। কিন্তু এবার ফতোয়া সরাসরি দুই রাষ্ট্রনেতার বিরুদ্ধে।

 

ঘটনা প্রসঙ্গে উল্লেখ্য, ইরান-ইজরায়েল যুদ্ধের আবহেই সরাসরি ঢুকে পড়ে আমেরিকা। ইজরায়েলের পক্ষ নিয়ে একই দিনে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় ট্রাম্পের সেনাবাহিনী। পরিস্থিতি ক্রমেই জটিল হওয়ার মাঝেই ট্রাম্প আবার দুই দেশকেই যুদ্ধবিরতিতে আহ্বান জানান। যদিও প্রথম থেকেই ইরান কড়া ভাষায় সাফ জানিয়েছে, কোনও পরিস্থিতিতেই ইরান ট্রাম্পের কথা শুনে  চলবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া