বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ওই স্বাদ আপনার প্রিয়? জাপানিরা আবার মুখেও দেন না! কিনেই ভরেন পকেটে, চেনা 'খাবার'-এর রহস্য কী?

রিয়া পাত্র | ২০ আগস্ট ২০২৫ ১৭ : ৩১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: চকোলেট। দেখতে এবং খেতেও। শুধু চকোলেট নয়, ভারত হোক বা অন্যান্য দেশ, একেবারে জনপ্রিয় চকোলেটের তালিকায় উপরের দিকে নাম। কিন্তু ওই চকোলেট নাকি জাপানিরা মুখেই দেন না। উলটে কিনে সোজা পকেটে ভরে ফেলেন। মানেন ভাগ্য বা 'লাক' হিসেবে। শুনতে অবাক লাগলেও তথ্য তেমনটাই। জাপানি এক যুবক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ভিডিওর মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জানিয়েছেন। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। 

কোন চকোলেট নিয়ে হইচই? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও অনুযায়ী,  জনপ্রিয় চকোলেট কিটক্যাট নিয়ে এই গোটা ঘটনা। যুবকের পোস্ট করা ওই ভিডিওতে কিটক্যাটের নানা দৃশ্যের পিছনে শোনা গিয়েছে কাহিনি। সেখানে বলা হচ্ছে, '১৯৭৩ সালে, জাপানে একটি ব্রিটিশ চকোলেট বার এসে পৌঁছয়। কেউই পাত্তা দেয়নি। বিক্রির হারও ছিল ভয়াবহ। কারণ জাপানিদের পছন্দের তুলনায় এর স্বাদ খুব মিষ্টি ছিল। তার পরের কয়েক দশকে এটি জাপানে স্রেফ অন্যান্য ভুলে যয়ায়া বিদেশি খাবারের মতোই ছিল। কিন্তু তারপর, এক অবাক ঘটনা ঘটে। ২০০০ সালের গোড়ার দিকে, দক্ষিণ জাপানের শিক্ষার্থীরা কিট ক্যাট কিনতে শুরু করে। কিন্তু খাওয়ার জন্য নয়, বরং পরীক্ষার আগে 'লাকি চার্ম' হিসেবে। কারণ জাপানি ভাষায় কিটক্যাট কিটো কাটসুর মতোই শোনায়, যার অর্থ 'তুমি অবশ্যই জিতবে'।' ভিডিওতেই পোস্ট দাতা জানিয়েছেন, এখন জাপানে কিটক্যাটের চাহিদা বিপুল। পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে যয়ায়ার আগে সঙ্গে নিয়ে যান। সাধারণ মানুষ দূরে যাওয়ার সময় সঙ্গে রাখেন। বাবা-মায়েরা ওই চকোলেটের সঙ্গে আশীর্বানী লিখে সন্তানদের হাতে তুলে দেন। আগে এই চকোলেট একভাবে ছিল জাপানে, এখন সেখানে এটি কেবল বিদেশী পন্য নয়, জুড়ে গিয়েছে সেখানকার জীবনযাত্রার, সংস্কৃতির সঙ্গে। 

আরও পড়ুন: 'জেলে যাব না', স্রেফ লাগাতার সঙ্গম-যৌনতাতেই দেশের নিয়মকে ঘোল খাওয়ালেন যুবতী! পরিণতি জানলে অবাক

ওই ভিডিওর সঙ্গে যুবক লিখেছেন লম্বা পোস্ট। তাতে বর্তমানে কিটক্যাটের বাজার, চাহিদার তথ্য তুলে ধরেছেন। লিখেছেন, 'কিটক্যাট এখন জাপানের সমগ্র মিষ্টি-বাজারের ৬.১% নিয়ন্ত্রণ করে। মেইজির মতো শতাব্দী প্রাচীন জাপানি কোম্পানিগুলির সঙ্গে অনায়াসে এখন প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে এই বিদেশি ব্র্যান্ড।  কৌশলগত সাফল্য এসেছে প্রিমিয়াম সংস্করণ তৈরির জন্য পেস্ট্রি শেফ ইয়াসুমাসা তাকাগিকে নিয়োগ করার মাধ্যমে। তাঁর কিটক্যাট চকোলেটরি স্টোরগুলি মাত্র ১০ লক্ষ গ্রাহক থেকে ২ বিলিয়ন ইয়েনেরও বেশি রাজস্ব আয় করেছে। 

আসলে সবচেয়ে কার্যকর বিপণন তখনই ঘটে যখন দ্রব্য প্রস্তুতকারী সংস্থাগুলি গ্রাহকদের চাহিদার বৈশিষ্ট্যগুলি মন দিয়ে লক্ষ করে এবং উৎপাদনে গতানুগতিক পূর্বনির্ধারিত কৌশল আরোপ করার পরিবর্তে পর্যবেক্ষণ প্রয়োগ বাড়ায়।  জাপানি গ্রাহকরা প্রতিদিন ৫০ লক্ষ কিটক্যাট বার কিনে থাকে। বিশ্বব্যাপী ধারাবাহিকতা প্রয়োগের পরিবর্তে স্থানীয় ব্যাখ্যা গ্রহণ করে সংস্থা আমদানির পরিবর্তে এখন সাংস্কৃতিক জায়গায় নিয়ে গিয়েছে। ।' তিনি পোস্টে  নেটিজেনদের জন্য একটি প্রশ্নও রেখেছেন। জিজ্ঞাসা করেছেন, 'আপনি কোনও স্থানীয় অভিযোজন লক্ষ্য করেছেন যা একটি বিশ্বব্যাপী ব্র্যান্ডের বাজার অবস্থানকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে?' 

২৭ জুলাই পোস্ট হওয়া ওই ভিডিও হাজার হাজার মানুষ দেখেছেন। মতামত দিয়েছেন। কেউ লিখেছেন, এটি হচ্ছে চোখ কান খোলা রেখে কাজ করার অন্যতম উদাহরণ। কেউ কেউ জানিয়েছেন কিটক্যাট খেতেও কতটা ভাল লাগে। ভিডিওতেই জানানো হয়েছে জাপানে কিটক্যাটের এমন নানা ফ্লেভার রয়েছে যা বিশ্বের আর অন্য কোনও জায়গায় পাওয়া যায় না। তথ্য, জাপানে কিটক্যাটের ৪৫০টি ভিন্ন রূপ রয়েছে।  ভিডিওর নীচে কমেন্টে অনেকেই জানিয়েছেন, তাঁদের কার কোন ফ্লেভার পছন্দ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া