বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২০ আগস্ট ২০২৫ ১৬ : ৫০Akash Debnath
নিজস্ব সংবাদদাতা: জি বাংলার মিঠিঝোরা ধারাবাহিকের রেশ কাটতে না কাটতেই জোয়ার ভাটা ধারাবাহিকে নতুন চরিত্রে হাজির অভিনেত্রী আরাত্রিকা মাইতি, তবে সেই ধারাবাহিকের প্রোমো আসা মাত্রই নায়িকার চরিত্র নিয়ে নানান ধরনের খারাপ মন্তব্য করতে থাকেন বেশ কিছু মানুষ। এবার তাঁদের কড়া জবাব দিলেন আরাত্রিকা। সাধারণত কোনও তর্ক-বিতর্ক বা সমালোচনায় কখনওই থাকতে চান না এই অভিনেত্রী। ঝাড়গ্রাম থেকে এসে শুধুমাত্র নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে টলিউডে নিজের পায়ের তলায় মাটি শক্ত করেছেন, বলা যায়। এই কয়েক বছরে টেলিভিশনে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন আরাত্রিকা। একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করার পাশাপাশি কিছুদিন বাদেই দর্শকরা তাকে দেখতে পাবেন বড় পর্দায়। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে বিষ্ণুপ্রিয়া চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা। আবার সেই ছবির কাজ শেষ করতে না করতেই নতুন ধারাবাহিকে কাজ শুরু করে দিয়েছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
এর আগে মিঠিঝোরা ধারাবাহিকে বড় দিদির চরিত্রে দেখা গেলেও জোয়ার ভাটা ধারাবাহিকে দিদির চরিত্রের শ্রুতি দাস এবং বোনের চরিত্রে আারাত্রিকা মাইতি। যদিও সেই বোনের চরিত্র খানিকটা যেন রাই এর মতই, পরিবারকে আগলে রাখা, নিজের কথা না ভেবে শুধুমাত্র পরিবারের ভাল চাওয়া, নিজের দিদির জন্য নিজের ইচ্ছেটাও ত্যাগ করা- ঠিক যেন মিঠিঝোরার রাই। তবে প্রথম দিকে এক লাগলেও হয়ত পরবর্তী সময়ে বদলাবে এই চরিত্র, দুই বোনের গল্পে কী হতে চলেছে তা ধারাবাহিক দেখলে দর্শক বুঝতে পারবেন। তবে প্রোমো আসা মাত্রই নানান ধরনের নেতিবাচক কমেন্ট করতে শুরু করেন একাধিক মানুষ। অনেকেই লেখেন এই ধারাবাহিকেও রাইয়ের কান্না দেখতে দেখতেই কেটে যাবে, এমনকি মিঠিঝোরার মতো জনপ্রিয় ধারাবাহিককে ফ্লপও বলেন কেউ কেউ।
কেউ কেউ কটাক্ষ করলেও দর্শকদের অন্যতম প্রিয় ধারাবাহিক ছিল মিঠিঝোরা, আর সেখানে রাই ছিল সবচেয়ে প্রিয় চরিত্র। কিন্তু রাই এর দুঃখ যেন মেনে নিতে পারতেন না দর্শকেরা, কেন সব সময় অন্যের ভালর জন্য নিজের ক্ষতি করবে রাই? এই প্রশ্ন একাধিক বার তুলেছে দর্শক।
পাশাপাশি নতুন ধারাবাহিকের প্রোমোতে আরাত্রিকার অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। বাধ্য হয়ে আর সহ্য করতে পারলেন না অভিনেত্রী। এই ধরনের কমেন্ট দেখে আরাত্রিকা সামাজিক মাধ্যমে লেখেন, “আপনাদের মত ফেক অ্যাকাউন্টের কমেন্টের জন্যই আমি কাজ পাচ্ছি। যতই বলুন ফ্লপ ধারাবাহিকের হিট চরিত্র, এই কথাগুলোই আমার শক্তি। আপনারা যত বেশি করে বলবেন আমি তত আরো ভাল কাজ করার চেষ্টা করব।” যদিও কিছুক্ষণের মধ্যেই নিজের সামাজিকমাধ্যম থেকে এই পোস্ট মুছে দেন নিজেই। আসলে জীবন থেকে নেতিবাচক সব জিনিসই দূরে সরিয়ে রাখতে চান আরাত্রিকা, তাই নেতিবাচক মন্তব্যের ওপর ভিত্তি করে করা এই পোস্ট মুছে দেন নিজেই।
একাংশ কটাক্ষ করলেও নতুন ধারাবাহিকে নতুন জুটিকে দেখার অপেক্ষায় রয়েছেন বহু দর্শক। ধারাবাহিকে দুই বোন আসলে সম্পূর্ণ বিপরীতমুখী, একজন সোজা পথে নিজের ভবিষ্যৎ তৈরি করতে চান এবং অন্যজন সহজ উপায়ে খারাপ পথ বেছে উপরে উঠতে চান। যেখানে বড় বোনের চরিত্রে শ্রুতি দাস এবং ছোট বোনের চরিত্রে আরাত্রিকা মাইতি। রাঙা বউ ধারাবাহিকের পর অবশেষে আবার একদম ভিন্ন চরিত্রে ছোট পর্দায় ফিরলেন শ্রুতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?