বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২০ আগস্ট ২০২৫ ১৬ : ৪১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: অপরাধ করেছেন। জ্ঞানত। কিন্তু জ্ঞানত ঘটানো সেই অপরাধের শাস্তি যখন মাথার উওর, তখন? বাঁচার উপায় কী? খুঁজতে খুঁজতে দেশের আইনকে ঘোল খাওয়ানোর যে ফন্দি-ফিকির বেছে নিয়েছিলেন তিনি, তা সামনে আসতেই ব্যাপক হইচই। মাথায় হাত এক পক্ষের। কারণ? কারণ, যুবতী নিজের জেলযাত্রা বাঁচাতে বেছে নিয়েছিলেন লাগাতার সঙ্গম-যৌনতাকে। তার পিছনেই কারণ ছিল। কারণ? মা হওয়া। দেশের আইনে, একমাত্র মা হলেই, জেল যাওয়া থেকে বাঁচতে পারতেন তিনি। একইভাবে টানা তিনবার মা হয়েছেন চার বছরে। আর বছরের পর বছর পিছিয়েছেন হাজতবাস।
চীনের শানসি প্রদেশের চেন হং। তিনি বছরের পর বছর ধরে এই ঘটনা ঘটিয়েছেন বলে খবর স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে। জানা গিয়েছে, ২০২০ সালে ব্যাপক জালিয়াতির দোষী সাব্যস্ত হন তিনি। কিন্তু তারপর? জেলবাস? ভেবেই আরও ভয়ঙ্কর পরিকল্পনা করে বসেন চেন। চেন জানতেন তাঁর দেশের নিয়ম। যে নিয়মকে রীতিমতো ঘোল খাইয়েছেন তিনি গত কয়েকবছরে।
কী সেই নিয়ম চীনের? যার জন্য মা হওয়া বেছে নিয়েছেন চেন, তাও চার বছরে তিনবার। ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে তথ্য, চীনা আইন গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের তাঁদের কারাদণ্ড স্থগিত করার অনুমতি দেয়। অর্থাৎ ওই সময়কালে দোষী নিজের এবং মূলত সন্তানের জন্য হাতবাসের বাইরে থাকতে পারেন বলেই সূত্রের খবর। জানা যায়, নিয়মের স্রেফ এই জায়গাটিকেই কাজে লাগিয়েছেন চেন। তিনি এক যুবককে নাকি বেছে নিয়েছিলেন নিজেকে বাঁচানোর জন্য। ওই যুবকের সঙ্গেই তিনি টানা কয়েকবছর বসবাস, সঙ্গম,যৌনতা সম্পন্ন করেন। চার বছরে তিন সন্তানের জন্ম দেন।
ঘটনায় অবাক তদন্তকারীরা। কিন্তু আরও অবাক হওয়ার পালা বাকি ছিল, তা জানতেন না তদন্তকারী আধিকারিকরা। তদন্তে নেমে জানতে পারেন, নিজেকে বাঁচাতে সন্তান জন্ম-কে কেবল ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন চেন। কাজে লাগিয়েছিলেন চীনের নিয়মের ফাঁক-ফোকরকে। ইতিমধ্যেই ওই যুবক এবং তিন সন্তানের সঙ্গ ত্যাগ করেছেন। নিজের কাজ মিটে যাওয়ার পরেই, তিনি সন্তানদের ফেলে অন্যত্র চলে যান।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, চেন তাঁর তৃতীয় সন্তানের জন্ম দেন মে মাসে। তদন্তকারী আধিকারিকেরা তদন্তে নেমে জানতে পারেন, জন্ম নেওয়া তিন সন্তানের,খাতায়-কলমে কারও মা নন চেন। এক শিশুর কাগজ-কলমে বাবা মায়ের জায়গায় নাম লেখা রয়েছে ওই যুবকের বাবা-মায়ের। এক শিশুর মা অফিসিয়ালি যুবকের দিদি। তদন্তকারী আধিকারিকরা চেনকে জিজ্ঞাসাবাদ চালালে, তিনি জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই বিবাহ-বিচ্ছেদ ঘটিয়েছেন। জানা গিয়েছে, প্রথম দুই সন্তান প্রাক্তন স্বামীর কাছে এবং চতুর্থ সন্তান যুবকের দিদির কাছে রয়েছে।
জিয়াংসু প্রদেশের ইয়ানচেং শহরের আইন কর্মকর্তারা ঘটনা প্রকাশ্যে আসার পর মতামত দিয়েছেন, হংয়ের মতো মামলাগুলি আইনের ফাঁক-ফোকর প্রকাশ করে। তাঁদের পরামর্শ, বারবার গর্ভধারণের মাধ্যমে সাজা অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করার পরিবর্তে, আদালতের উচিত সাময়িকভাবে শাস্তি স্থগিত করা এবং পরে তা পুনরায় চালু করা। তাদের বিশ্বাস, এই পদ্ধতিটি ব্যবস্থার অপব্যবহার রোধ করবে এবং নিশ্চিত করবে যে অনাগত শিশুদের ভবিষ্যৎও সুরক্ষিত হবে।
চীনে, কিছু বন্দী যদি খুব অসুস্থ, গর্ভবতী, নবজাতকের যত্ন নিতে পারে বা নিজেদের যত্ন নিতে না পারে তবে তাদের কারাগারে থাকতে হবে না। পরিবর্তে, তারা কারাগারের বাইরে তাদের সাজা ভোগ করতে পারে। স্থানীয় সংশোধন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তারা বাড়িতে বা হাসপাতালে থাকতে পারে। এই ধরনের বন্দীদের তাদের অবস্থা দেখানোর জন্য প্রতি তিন মাস অন্তর চিকিৎসা বা গর্ভাবস্থার পরীক্ষার রিপোর্ট প্রদান করতে বলা হয়। স্থানীয় কর্তৃপক্ষ নিয়মগুলি সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য নিয়মিত পরীক্ষাও করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?