বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বন্ধ্যাত্বের সমস্যায় আশার আলো, এবার সন্তান প্রসব করবে রোবট! কত খরচে কবে থেকে কৃত্রিম গর্ভে মানবশিশুর জন্ম হবে?

নিজস্ব সংবাদদাতা | ২০ আগস্ট ২০২৫ ১৩ : ৩২Soma Majumder

বন্ধ্যাত্বের সমস্যায় ধুঁকছে গোটা বিশ্ব। যার সমাধানে টেস্ট টিউব বেবি’ থেকে শুরু করে ‘ইনভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) নানা ব্যবস্থার শরণাপন্ন হচ্ছেন অগুনতি দম্পতি। তবে এবার আর সন্তান জন্মের জন্য মানুষেরই প্রয়োজন হবে না। শিশুর জন্ম দিতে পারবে যন্ত্রমানব তথা রোবট। শুধু সন্তান প্রসবই নয়, সন্তানধারণ থেকে গর্ভাবস্থা, মাতৃত্বের প্রত্যেকটি ধাপই পেরোবে ওই 'প্রেগন্যান্সি রোবট'। ২০২৬ সালের মধ্যে এই অবিশ্বাস্য প্রযুক্তির সাহায্য সন্তান সুখ পাবে মানবজাতি, এমনই আশা গবেষকদের। 

মাতৃত্বের সংজ্ঞা পাল্টে দিতে চলেছে চীন। দেশটির গবেষকেরা এমন এক মানবসদৃশ রোবট তৈরি করছেন, যা কৃত্রিম গর্ভের মাধ্যমে সন্তান জন্ম দিতে পারবে। আগামী বছরের মধ্যেই প্রথম প্রোটোটাইপ চালু করার পরিকল্পনা রয়েছে। গুয়াংজুর কাইওয়া টেকনোলজি-র গবেষক ডঃ ঝাং কিউফেং গবেষণাটির নেতৃত্ব দিচ্ছেন। বিশ্ব রোবট সম্মেলন ২০২৫-এ প্রযুক্তিটি প্রথমবারের মতো সামনে আনা হয়। বিশেষজ্ঞদের দাবি, প্রতিটি শিশু জন্মের খরচ পড়বে প্রায় ১ লাখ ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২ লাখ টাকা।

আরও পড়ুনঃ টানা ২৯ মিনিট জলের তলায়! সবচেয়ে বেশিক্ষণ শ্বাস না নিয়ে থাকার বিশ্বরেকর্ড গড়লেন ডুবুরি! কীভাবে হল এই অসাধ্য সাধন?

ঠিক কীভাবে রোবট সন্তানধারণ করবে? গবেষকরা জানিয়েছেন, রোবটটি স্বাভাবিকভাবে গর্ভবতী হবে না। এতে থাকবে এক ধরনের কৃত্রিম গর্ভ, যেখানে অ্যামনিওটিক তরলের ভেতর ভ্রূণ বেড়ে উঠবে। একটি বিশেষ নলের মাধ্যমে ভ্রূণকে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করা হবে। গর্ভধারণ থেকে শুরু করে সন্তানের জন্ম পর্যন্ত পুরো প্রক্রিয়া রোবটের মাধ্যমেই সম্পন্ন হবে। 

 

প্রসঙ্গত, চীনে বন্ধ্যাত্বের হার দ্রুত বাড়ছে। ২০০৭ সালে যেখানে তা ছিল প্রায় ১২ শতাংশ, ২০২০ সালের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ শতাংশে। ফলে নতুন এই প্রযুক্তি দেশটির জন্য একদিকে যেমন আশার আলো দেখিয়েছে। তবে শুধু চীন নয়, আধুনিক জীবনের জাঁতাকলে গোটা বিশ্বেই এখন বন্ধ্যাত্বের সংখ্যা উর্ধ্বমুখী। যার জন্য অনেক চিকিৎসা করেও সুফল পাচ্ছেন না অনেক দম্পতি। আর এই প্রযুক্তি সন্তান ধারণে অক্ষম দম্পতি এবং উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা মহিলাদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা গবেষকদের। একইসঙ্গে প্রিম্যাচিওর শিশুদের সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনাও বাড়তে পারে।

আরও পড়ুনঃ সিগারেট থেকে শত হস্ত দূরে, তাও ফুসফুসে ক্যানসার! কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন বিপদসংকেত?

যদিও অত্যাধুনিক এই প্রযুক্তি নিয়ে কম বিতর্ক কম নেই। অনেকেই প্রশ্ন তুলেছেন, "রোবট সন্তানধারণ করলে মাতৃত্বের ভূমিকা কোথায় দাঁড়াবে?”। আবার কেউ মনে করছেন, “রোবটের মাধ্যমে জন্ম নেওয়া শিশুর আইনি অধিকার কী হবে?”, এমনকি অবৈধ বাজারে শুক্রাণু, ডিম্বাণু ও কৃত্রিম গর্ভের অপব্যবহার হতে পারে কিনা এ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া