বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'আপনি কে? এখানে কেন এসছেন?' র‍্যাপিডো চালক কে ধর্ম নিয়ে প্রশ্ন তুলে চরম হেনস্থা বাসিন্দার, চাঞ্চল্যকর কাহিনি শহরে

আর্যা ঘটক | ২০ আগস্ট ২০২৫ ১৩ : ৩০Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি কেরালায় এক ভয়াবহ ঘটনা ঘটেছে৷ খবর অনুযায়ী, এক কেরালার বাসিন্দা গুরুগ্রামের সেক্টর ৪০-এ ঘটে যাওয়া একটি ইসলামোফোবিয়ার ঘটনার বর্ণনা দিয়ে সোশ্যাল মিডিয়ায় চরম আলোড়ন তুলেছেন। তিনি রেডিটে-এ লেখেন যে এই ঘটনাটি গভীর রাতে ঘটে। ঘটনার দিন যখন তিনি একটি র‍্যাপিডো অটো বুক করেন, সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করেন ব্যক্তি৷ আর এই ঘটনা ঘিরেই তোলপাড়। 

জানা গিয়েছে, ঘটনার দিন ড্রাইভার আসার পরই আবাসিক এলাকার একজন বাসিন্দা তাঁকে থামিয়ে দেন। এরপর তাঁকে নানারকম প্রশ্নে জর্জরিত করতে শুরু করেন। ওই বাসিন্দা ড্রাইভারের ধর্মীয় পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে জানতে চান, তিনি কেন এখানে এসেছেন। এমনকী তিনি ড্রাইভারের ফোনও দেখতে চান।

ঘটনার প্রেক্ষিতে ড্রাইভার বারবার বল চলেন যে এটি একটি বুক করা রাইড, কিন্তু ওই ব্যক্তি কিছুতেই তা শুনতে চাইছিলেন না। রেডিট- এ এক ব্যবহারকারী লেখেন, 'ভাই, সে তো বারবার বলছিল এটা একটা রাইড, কিন্তু এই পাগলটা থামতেই চায় না।'

এরপর ধীরে ধীরে র‍্যাপিডো বুক করা ব্যক্তি নিজেই হস্তক্ষেপ করেন এবং ওই বাসিন্দাকে বলেন, 'এটা আমার রাইড, আমি এখানে থাকি। আপনি কে ঠিক করার জন্য যে কে আসতে পারবে আর কে নয়? কোথায় লেখা আছে যে মুসলিমরা ঢুকতে পারবে না?'

তিনি আরও যোগ করেন যে র‍্যাপিডোর সব রাইড ট্র্যাক করা হয়, তাই এমন সন্দেহ করার কোনও মানে হয় না। তাঁর ভাষ্য অনুযায়ী, 'ভাই, এটা র‍্যাপিডো। সবকিছু ট্র্যাক হয়। আমি এই ড্রাইভারের চেয়ে বেশি ভয় পাই আপনাদের মতো নাক গলানো লোকদের।'

আরও পড়ুনঃ হারিয়ে যাওয়া বোনের সঙ্গেই বিয়ের পিঁড়িতে ভাই! নিজের মেয়েকে চিনতে পেরে এ কী করলেন মা!

এই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত হয়ে বলেন, যদি আমাদের চারিপাশে সমাজের মানসিকতাও এমন হয়, তাহলে তিনি হয়তো স্থান পরিবর্তন করতেই বাধ্য হবেন।
তিনি তাঁর পোস্টে যোগ করেন, 'আমি কেরালার মানুষ। আজ পর্যন্ত আমি জীবনে কখনও এরকম কিছু দেখিনি। মানুষ বলে ভারতেই অসহিষ্ণুতা বাড়ছে, আমি ভাবতাম হয়তো একটু বাড়িয়ে বলা হয়। না ভাই, একদম সত্যি।'

তিনি এই ঘটনাকে 'জঘন্য' বলে আখ্যা দিয়ে লেখেন, 'ভাবুন তো, প্রতিদিন শুধু ধর্মের জন্য একজন মানুষের কীভাবে প্রমাণ দিতে হয় যে তিনি কে, কেন এসেছেন, এবং তাঁর এখানে থাকার অধিকার আছে কি না। এই সমাজে বেঁচে থাকা কতটা কঠিন হতে পারে।'

সম্প্রতি এই পোস্ট ঘিরে  রেডিট-এ অনেক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানান। অনেকে কেরালার ওই ব্যক্তিকে সমর্থন করেন এবং এমন বৈষম্যের তীব্র নিন্দা জানান।

একজন মন্তব্য করে বলেন, 'গুরুগ্রাম হলো ভারতের সবচেয়ে খারাপ জায়গাগুলোর একটি। আমি সেখানে থেকেছি, একেবারে নরক সমান।'

ঘটনার জেরে আরেকজন লেখেন, 'বেঙ্গালুরু আর গুরুগ্রামের পস এলাকায় আমাকে বছরের পর বছর ভাড়া দিতে অস্বীকার করা হয়েছে। শেষ পর্যন্ত এই বৈষম্য এবং অন্যান্য কারণে আমাকে আমেরিকায় চলে যেতে হয়েছে।'

আরও পড়ুনঃ ছয় বছরের শিশুকে কামড়ে রক্তাক্ত করে ফেলল পথকুকুর, ঘটনা ঘিরে হুলুস্থুল দেশজুড়ে ...

আবার একজন কেরালাবাসী মন্তব্য করেন, 'আপনার কি এটা উত্তর ভারতে প্রথমবার? একবার এক ব্রোকার আমাকে সরাসরি ধর্ম জিজ্ঞেস করেছিল। আমি রেগে গেলে সে সঙ্গে সঙ্গে বলে, ‘চিন্তা করবেন না, মুসলিম না হলেই হলো।’'

বর্তমানে এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে। ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় ভারতের বিভিন্ন শহরগুলোতে বাড়তে থাকা এহেন অসহিষ্ণুতা ও বৈষম্য নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া