বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২০ আগস্ট ২০২৫ ১৩ : ০২Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: তাঁর দমের কাছে হার মানবে অক্সিজেন ট্যাঙ্কও। সবচেয়ে বেশিক্ষণ সময় জলের গভীরে দম বন্ধ করে থাকার বিশ্বরেকর্ড গড়লেন ক্রোয়েশিয়ার ফ্রি ডাইভার ভিতোমির মারিসিচ। জলের তলায় ২৯ মিনিট ৩ সেকেন্ড শ্বাস ধরে রেখে গিনেস বুকে নাম তুললেন তিনি। ক্রোয়েশিয়ার অপাটিজা অঞ্চলের ব্রিস্টল হোটেলের সুইমিং পুলে এই বিশ্বরেকর্ড তৈরি করেন তিনি। উপস্থিত ছিলেন শতাধিক প্রত্যক্ষদর্শী এবং গিনেস বুকের বিচারকরা।
এর আগের রেকর্ডটির তুলনায় প্রায় পাঁচ মিনিট বেশি সময় ধরে শ্বাস ধরে রেখেছেন তিনি। প্রসঙ্গত, ডলফিন বা হারবার সিল এর মতো একাধিক প্রাণী বসবাসের জন্য বা শিকার ধরার জন্য জলে বাস করে। কিন্তু তাদেরও শ্বাস নেওয়ার জন্য জলের উপরে আসতে হয়। এবার সেই প্রাণীদের রেকর্ডও ভেঙে দিয়েছেন ভিতোমির।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন একজন সাধারণ মানুষ সর্বোচ্চ ৩০ থেকে ৯০ সেকেন্ড দম বন্ধ করে থাকতে পারেন। সাধারণত সাঁতারু বা অন্যান্য খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দম ধরে রাখার ক্ষমতা একটু বেশি হয়। সাধারণত যাঁরা পেশায় ফ্রি ডাইভার, অর্থাৎ যাঁরা কোনও রকম অক্সিজেন ট্যাঙ্ক ছাড়াই সমুদ্রে ডুব দেন তাঁদের দম ধরে রাখার ক্ষমতা অনেকটাই বেশি থাকে। অক্সিজেন ছাড়া প্রায় মিনিট দশেক শ্বাস ধরে রাখতে পারেন তাঁরা। কিন্তু সবাইকে টপকে গিয়েছেন ক্রোয়েশিয়ার এই ডাইভার।
এই রেকর্ড স্থাপন করার জন্য অবশ্য বিজ্ঞানের সহায়তাও নিয়েছেন ভিতোমির। জলে ডুব দেওয়ার আগে তিনি ডিনাইট্রোজেনেশন নামক একটি পদ্ধতির সাহায্য নেন। কী এই পদ্ধতি? ডুবুরি জানিয়েছেন এই পদ্ধতিতে জলে নামার আগে টানা ১০ মিনিট তিনি বিশুদ্ধ অক্সিজেন টেনেছেন। সাধারণ ভাবে শ্বাস নেওয়ার সময় বায়ুর মূল উপাদান নাইট্রোজেনও শরীরে প্রবেশ করে। কিন্তু এই প্রক্রিয়ায় টানা ১০ মিনিট বিশুদ্ধ অক্সিজেন টানার ফলে তাঁর দেহে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় এবং অপ্রয়োজনীয় নাইট্রোজেন বেরিয়ে যায়।
এছাড়াও টানা অক্সিজেন নেওয়ার ফলে তাঁর রক্তে এবং প্লাজমাতে অক্সিজেনের মাত্রা অনেকটাই বেড়ে যায়। দেহে সাধারণের তুলনায় ৫ গুণ বেশি অক্সিজেন জমা হয় তাঁর। গিনিস রেকর্ড তৈরির ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার অনৈতিক নয় বলেই মনে করেন বিচারকরা। কারণ অক্সিজেন নিলেও সেই অক্সিজেন ধরে রাখার জন্য প্রবল শারীরিক এবং মানসিক সক্ষমতা প্রয়োজন।
ভিতোমির জানিয়েছেন, বিষয়টি অ্যাডভেঞ্চার স্পোর্টের মতো লাগলেও তিনি তাঁর শক্তি সামর্থ প্রকাশের জন্য এই কাজ করেননি। বরং তাঁর মূল লক্ষ্য ছিল এই কাজের মাধ্যমে সমুদ্র এবং সামুদ্রিক প্রাণী সংরক্ষণ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। তাঁর কথায় যিনি মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বেশিক্ষণ জলের নিচে শ্বাস না নিয়ে থেকেছেন, ফলে এবার যখন তিনি সমুদ্র নিয়ে কিছু বলবেন, তখন সেই কথা শোনার জন্য অনেক বেশি মানুষ আগ্রহ দেখাবেন।
তবে এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার জলে নামার আগে অক্সিজেন টেনে সবচেয়ে বেশি সময় জলের তলায় থাকার রেকর্ড তাঁর হাতে থাকলেও, কোনও রকম অক্সিজেন ব্যবহার না করে সবচেয়ে বেশিক্ষণ জলের নিচে থাকার রেকর্ড রয়েছে সার্বিয়ার ডুবুরি ব্রাঙ্কো পেট্রোভিচ-এর দখলে। তিনি টানা ১১ মিনিট ৩৫ সেকেন্ড জলের তলায় ছিলেম। এই রেকর্ড তিনি গড়েন ২০১৪ সালে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?