বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আত্মীয় জেলে, ছাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে কাকুতিমিনতি, তারপরেই চুল টেনে থাপ্পড় হামলাকারীর

পল্লবী ঘোষ | ২০ আগস্ট ২০২৫ ১২ : ২৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে বাসভবনে ভয়াবহ হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। নিজের বাড়িতেই চলছিল জনশুনানি। তখনই তাঁর চুল টেনে, কষিয়ে থাপ্পড় মারে এক যুবক। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে হামলাকারীকেও। 

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলাকারীর কী উদ্দেশ্য ছিল? প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর উপর হামলাকারীর নাম, রাজেশ সাকারিয়া। ৪১ বছর বয়সি যুবক আদতে গুজরাটের রাজকোটের বাসিন্দা। দিল্লি পুলিশকে হামলাকারীর মা জানিয়েছেন, রাজেশ কুকুর ভালবাসে খুব। সম্প্রতি পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজেশ সকালবেলায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাড়িতে হাজির হয়েছিল। সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। রাজেশের কোনও এক আত্মীয় বর্তমানে জেলবন্দি। সেই আত্মীয়কে জেল থেকে ছাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে কাকুতিমিনতি করছিল। মুখ্যমন্ত্রীর কাজে আর্জি জানানোর সময় হঠাৎ সে চিৎকার করে ওঠে। তারপরেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার চুল টেনে থাপ্পড় মারে। অনেকেই আবার জানিয়েছেন, রাজেশ মত্ত অবস্থায় মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিল। যদিও এ বিষয়ে দিল্লি পুলিশ কোনও মন্তব্য করেনি। 

আরও পড়ুন: পরপর ভূমিকম্পে দুলে উঠল এই রাজ্য, ভারী বৃষ্টির মাঝে আতঙ্কে ঘরছাড়া হাজার হাজার মানুষ, ফের প্রাণহানির আশঙ্কা!

নিজের বাসভবনেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আজ, বুধবার সকালে তাঁর বাসভবনে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। জনসমক্ষে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কষিয়ে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা, বুধবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাড়িতে জনশুনানি চলছিল। সাধারণ মানুষের অভাব, অভিযোগ শোনার জন্য সপ্তাহে একদিন এই জনশুনানি চলে তাঁর বাড়িতে। বিজেপির কয়েকজন নেতা জানিয়েছিলেন, জনশুনানি চলাকালীন জনতার মাঝখান থেকে উঠে এসে এক যুবক হামলা চালায়। যুবকের বয়স ৩০ বছরের আশেপাশে হবে। 

ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই যুবককে পাকড়াও করে। পরে দিল্লি পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর উপর হামলার নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন কিনা, কোনও রাজনৈতিক কারণে হামলা, নাকি উদ্দেশ্যপ্রণোদিত হয়েই হামলা চালানো হয়েছে, তা জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। 

জনসমক্ষে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার ঘটনার পরেই যুবককে আটক করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাড়ির আশেপাশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এদিকে ঘটনার পরেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

বিজেপি নেতা হরিশ খুরানা জানিয়েছেন, 'সাধারণ জনতার মধ্যে থেকেই এক যুবক মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা চালিয়েছে। বর্তমানে মুখ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তদন্ত করে দেখা উচিত, রাজনৈতিক কারণেই মুখ্যমন্ত্রীর উপর হামলা হল কিনা।' হরিশ খুরানা আরও জানিয়েছেন, জনশুনানি চলাকালীন ওই যুবক তেড়ে এসে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার চুল টেনে ধরে। এরপর সজোরে চড় মারে তাঁকে। 

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর এমন হামলার পরেই বিজেপি নেতাদের অনুমান, রাজনৈতিক কারণে, পরিকল্পনামাফিক তাঁর উপরে হামলা করা হয়েছে। বিজেপি নেতা ও দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসার বক্তব্য, বিরোধীরা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ভাল কাজ সহ্য করতে পারছে না। এই হামলার নেপথ্যে আর কারা জড়িত, কাদের অনুরোধে যুবক হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

আজ এই ঘটনার পরেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেত্রী অতীশি তীব্র প্রতিবাদ করেছেন। গণতন্ত্রে হিংস্রতার কোনও স্থান নেই বলেই মন্তব্য করেছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশির কথায়, 'দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা অত্যন্ত ঘৃণ্য কাজ। গণতন্ত্রে মতবিরোধ ও প্রতিবাদ অবশ্যই ঠাঁই পাবে। কিন্তু হিংসার কোনও স্থান নেই। আশা করছি, দিল্লি পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দ্রুত সুস্থ হয়ে উঠুন।' 

২৭ বছর পর আবারও দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, অতীশি মার্লেনার পরে দিল্লির মসনদে চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া