মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

These Rashi should become aware of the future dangers according to Horoscope Today

লাইফস্টাইল | সর্বনাশা ব্যাতিপত যোগ! অহংকার না তৃতীয় ব্যক্তি, আজ কোন রাশির সবচেয়ে বড় শত্রু কে? কী বলছে জ্যোতিষশাস্ত্র?

নিজস্ব সংবাদদাতা | ২০ আগস্ট ২০২৫ ০৯ : ৩৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ক্যালেন্ডার বলছে আজ ২০ অগাস্ট। কিন্তু ক্যালেন্ডার একথা বলছে না যে আজ বুধবার সিদ্ধিদাতা গণেশের দিন। তার উপর আজ প্রভাব থাকবে সিদ্ধি যোগের। কিন্তু এমন শুভ দিনে কিছু কিছু কাজ যেমন সহজ হয়ে যেতে পারে, তেমনই কিছু কাজ হয়ে যেতে পারে কঠিন। কারণ সিদ্ধি যোগের পাশাপাশি আজ রয়েছে ভয়ঙ্কর ব্যাতিপত যোগ। তাই চলতে হবে ভারসাম্য রেখে। একটু এদিক ওদিক হলেই, সৌভাগ্য বদলে যেতে পারে দুর্ভাগ্যে। অন্যদিকে মনের কারক চন্দ্র আজ মিথুন ছেড়ে কর্কট রাশিতে গোচর করবেন। আর সূর্যদেব থাকবেন সিংহ রাশিতে। এই অবস্থায় আজ কিছু কিছু বিষয় নজরে রাখলে গণপতির কৃপাদৃষ্টি পড়তে পারে আপনার উপর।

 

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ কিছু ভাল সুযোগ নিয়ে আসবে। দীর্ঘদিন আটকে থাকা টাকা আজ পাওয়া যেতে পারে। চাকরিজীবীদের আজ বোনাস পাওয়ার দিন। মানুষের সেবায় নিয়োজিত ব্যক্তিরা, অর্থাৎ হাসপাতাল বা নার্সিংহোমের কর্মীরা রোগীর অতিরিক্ত যত্ন করলে পুরস্কার পাবেন। 

সতর্কতা: তবে মাথায় রাখবেন খেলাটা কিন্তু ভারসাম্যের। আজ খরচের দিক থেকে মুঠো বন্ধ রাখতে হবে। বিলাসবহুল জিনিস কেনার দিন আজ নয়।

 

সিংহ রাশি

আজ এই রাশির জাতকদের নেতৃত্বদানের ক্ষমতা প্রশংসিত হবে। দীর্ঘদিন ধরে যাঁরা প্রোমোশনের আশায় ছিলেন তাঁদের আজ প্রমোশন মিলতে পারে। প্রেমে পড়ার প্রবল সম্ভাবনা।

সতর্কতা: সিংহরাশির মানুষদের একটা চিরাচরিত দুর্বলতার জায়গা হল অহংকার। আজও সেই ধারা বজায় থাকবে। অহংকার করলে দিনের শুরুতে পাওয়া যাবতীয় প্রশংসা লুপ্ত হতে পারে। বিশেষ করে সহকর্মী বা পরিবারের অন্য মানুষদের সঙ্গে কথা বলার সময় বাড়তি সতর্কতা অবলম্বন জরুরি। নয়তো বন্ধুত্ব কিংবা ভ্রাতৃত্ববোধে সংকট আসতে পারে।

 

তুলা রাশি

পারিবারিক দিক থেকে শান্তি বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ। দাম্পত্যে হারানো মধু ফিরে আসতে পারে।

সতর্কতা: শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ফুসফুস কিংবা গলার সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। বাজারে টাকা খোয়ানোর আশঙ্কাও রয়েছে। চেষ্টা করুন নগদে কেনাকাটা করার, বাজার শেষে ভাল করে হিসেব বুঝে নিন।

 

ধনু রাশি

বিদেশ যাত্রা কিংবা উচ্চশিক্ষায় স্থান পাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। ধনু রাশির জন্য আজ হরিদ্রাভ তথা হলুদ রং সৌভাগ্যের প্রতীক। এই রঙের পোশাক পরে বা হলুদ রঙের বাড়িতে বসে কোনও সিদ্ধান্ত নিলে ভাল ফল পাওয়া যাবে।

সতর্কতা: আজ সারাদিন মন চঞ্চল থাকবে। কিন্তু হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ তো নৈব নৈব চ।

 

কুম্ভ রাশি

প্রণয়ের দিক থেকে আজকের দিনটি কুম্ভ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনের সাড়া মিলতে পারে। ভাঙা সম্পর্ক জোড়া লাগতে পারে। যাঁরা দীর্ঘদিন সন্তানধারণ করার চেষ্টা করেও সফল হচ্ছেন না তাঁদের জীবনে আজ সুখবর আসতে পারে।

সতর্কতা: সম্পর্কের ক্ষেত্রে আজ কোনও তৃতীয় ব্যক্তির কথায় কান দেবেন না। ভুল বোঝাবুঝি এড়াতে প্রয়োজনে বিস্তারিত আলোচনা করুন। চাইলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, কিন্তু দূর সম্পর্কের আত্মীয়ের কথায় কান দেবেন না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া