মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কুয়োয় মৃত্যুফাঁদ! গিজগিজ করছে ঘিলুখেকো অ্যামিবা, নাবালিকার মৃত্যুর পরেই এই গ্রামে ভয়ে তটস্থ সকলে

পল্লবী ঘোষ | ২০ আগস্ট ২০২৫ ০৯ : ৩৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ঘিলু খেকো অ্যামিবার সংক্রমণে মৃত্যু হয়েছিল নয় বছরের এক নাবালিকার। সাধারণ জ্বরের মতো উপসর্গ ছিল তার। কিন্তু মৃত্যুর পর জানা গিয়েছে, সে ব্রেন ইটিং অ্যামিবার সংক্রমণে মারা গেছে। এরপরই স্থানীয় প্রশাসন জানিয়েছে, এক কুয়োয় ঘিলু খেকো অ্যামিবার খোঁজ পাওয়া গেছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৯ আগস্ট, মঙ্গলবার কেরলের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, নাবালিকা যে এলাকার বাসিন্দা ছিল, ওই অঞ্চলেই একটি কুয়োর মধ্যে ব্রেন ইটিং অ্যামিবার হদিশ পাওয়া গেছে। আধিকারিকরা জানিয়েছেন, নাবালিকা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। ৪৮ ঘণ্টা পরেই তার মৃত্যু হয়েছে। ওই কুয়ো থেকে যারা যারা জল খান , ওই জল ব্যবহার করেন, কেউ জ্বরে আক্রান্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বাড়ি বাড়ি ঘুরে পরীক্ষা শুরু করেছেন স্বাস্থ্য কর্মীরা। 

অ্যামিবিক এনসেফেলাইটিস মস্তিষ্কজনিত এক বিরল সংক্রমণ। গত সপ্তাহেই কেরলের থামারাসেরি জেলায় এই রোগের হদিশ পাওয়া যায়। মৃত নাবালিকার দাদাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। কারণ, তিনিও বর্তমানে জ্বর আক্রান্ত। পরিবার সূত্রে খবর, গত ১৩ আগস্ট থেকে জ্বরে ভুগছিল ওই নাবালিকা। ওষুধ খেয়েও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। হাসপাতালে ভর্তি করার পরেও তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। 

আরও পড়ুন: ফের গভীর নিম্নচাপ, অঝোরে বৃষ্টি কলকাতায়, আজ ২০ জেলা টালমাটাল হবে তুমুল বৃষ্টিতে, রইল আবহাওয়ার মেগা আপডেট

এরপর কোঝিকোড়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে নাবালিকাকে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। উচ্চ মানের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার পরেও, ঘিলু খেকো অ্যামিবার সংক্রমণে ৪৮ ঘণ্টার মধ্যে নাবালিকার মৃত্যু হয়েছে। 

ব্রেন ইটিং অ্যামিবার সংক্রমণের উপসর্গ কী কী? 
চিকিৎসকরা জানিয়েছেন, নাকের মধ্যে দিয়ে ব্রেন ইটিং অ্যামিবা শরীরে প্রবেশ করে। এর কিছুদিনের মধ্যেই গলা ব্যথা, ঝিমুনি ভাব, মাথা যন্ত্রণা, ঘনঘন বমি, ঘাড়ে যন্ত্রণা, জ্বর, হাঁচির মতো একাধিক উপসর্গ দেখা দেয়। এবং স্বাদ ও গন্ধ অনেক সময় পাওয়া যায় না। তিন থেকে সাতদিনের মধ্যে এই উপসর্গ দেখা যায় এবং মৃত্যু হয়। 

চিকিৎসকরা আরও জানিয়েছেন, নাবালিকার মৃত্যুর পর গত ১৫ আগস্ট কোঝিকোড়ে মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে নমুনা সংগ্রহ করে পরীক্ষানিরীক্ষা করা হয়। সেই পরীক্ষার পরেই জানা গেছে, ব্রেন ইটিং অ্যামিবার সংক্রমণে নাবালিকার মৃত্যু হয়েছে। যার জেরে রাজ্য জুড়ে আবারও আতঙ্ক ছড়ায়। 

চলতি বছরে কেরলের এই জেলাই এখনও পর্যন্ত ব্রেন ইটিং অ্যামিবার সংক্রমণে আটজনের আক্রান্ত হওয়ার‌ খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। একই রোগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দু’জন কেরলের বাসিন্দা। তিন মাসের এক শিশুও আক্রান্ত। তিনটি ঘটনাই কোঝিকোড় জেলার। এই ধরনের অ্যামিবা পুকুর, লেক, নদী ও কুয়োর দূষিত জলে পাওয়া যায়। 

তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে ভারতে প্রথমবার ব্রেন ইটিং অ্যামিবার আক্রান্তের ঘটনাটি প্রকাশ্যে এসেছিল। ২০১৬ সালে কেরলে প্রথমবার এই রোগ ধরা পড়ে। গতবছর, ২০২৪ সালে শুধুমাত্র কেরলেই ৩৬ জন ঘিলু খেকো অ্যামিবা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মৃত্যু হয়েছে ন’জনের। চলতি বছরেও ক্রমেই বাড়ছে ঘিলু খেকো অ্যামিবার সংক্রমণের সংখ্যা। যা ঘিরে দুশ্চিন্তার ভাঁজ স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া