বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বিয়ের মণ্ডপে বরের মুখে প্রাক্তন প্রেমিকার নাম! শুনে কনে যা কাণ্ড ঘটালেন....চক্ষু চড়কগাছ অতিথিদের

নিজস্ব সংবাদদাতা | ১৯ আগস্ট ২০২৫ ১৯ : ২৮Soma Majumder

আজকাল সমাজ মাধ্যমের যুগে কত রকম ঘটনা সামনে আসে। যার মধ্যে বিয়েকে ঘিরে যত কাণ্ডই না ভাইরাল হয়। কখনও বিয়ের মণ্ডপে বর-কনের চুলোচুলি, আবার কখনও কনের শেষ মুহূর্তে বিয়ে করতে রাজি না হওয়া। এখানেই শেষ নয়, বিয়ের আরও নানা অদ্ভুত ঘটনা নেটদুনিয়া খুললেই চোখ পড়ে। তবে এবার যে ঘটনা সামনে এসেছে তা সকলকে চমকে দিয়েছে। 

বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এক দম্পতির জীবনে সেই বিশেষ দিনেই ঘটেছে অঘটন। বিয়ের মণ্ডপে শপথ পাঠের সময় বরের মুখে হঠাৎ বেরিয়ে এসেছে তাঁর প্রাক্তন প্রেমিকার নাম। ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের এক বিয়ের অনুষ্ঠানে বর মুখ ফসকে উচ্চারণ করে বসেন তাঁর প্রাক্তন প্রেমিকার নাম। মুহূর্তেই হতবাক হয়ে যান কনে। হাসিতে ফেটে পড়েন উপস্থিত অতিথিরা। 

আরও পড়ুনঃ সাধ করে রোজ ঠোঁটে ছোঁয়ান! অজান্তেই মারণরোগ ডাকছেন না তো? কোন লিপস্টিক ভুলেও কিনবেন না জানুন

জানা যায়, ৫১ বছরের বর অ্যান্ড্রু ফিল্ডসের সঙ্গে বিয়ের ঠিক হয় ৪৬-এর রেবেকার। নির্দিষ্ট দিনে রেজিস্ট্রি অফিসে শপথ পাঠের জন্য দাঁড়িয়ে ছিলেন যুগল। ঠিক তখনই ঘটে অঘটন। ক্যামেরাবন্দি সেই মুহূর্তের ভিডিওতে দেখা যায় যে বেশ নার্ভাস অ্যান্ড্রু শপথ পাঠ করতে গিয়ে তাঁর প্রাক্তন প্রেমিকার নাম বলে বসেন। এদিকে আচমকা বরের মুখে তাঁর প্রাক্তন প্রেমিকার নাম শুনে কনে একেবারেই বাকরুদ্ধ হয়ে পড়েন। রেবেকা সঙ্গে সঙ্গে অবাক হয়ে হেসে ফেলেন এবং ভুলটা ঠিক করে দেন। উপস্থিত সবাইও হো হো করে হেসে ওঠেন।

পরে অ্যান্ড্রু নিজেও টের পান তিনি কী ভুল করেছেন। যতই ভুলবশত প্রাক্তন প্রেমিকার নাম উচ্চারণ করেন, বরের এই কাণ্ডে যে আবেগঘন মুহূর্তে বিয়ের পরিবেশ মুহূর্তে অস্বস্তিকর হয়ে ওঠে। উপস্থিত আত্মীয়স্বজন ও বন্ধুরাও বিস্মিত হয়ে পড়েন। 

আরও পড়ুনঃ জামাইয়ের সঙ্গে ষড়যন্ত্র করে নিজের স্বামীর গোপনাঙ্গ কেটে নিলেন শাশুড়ি! কারণ জানলে রক্ত ঠান্ডা হয়ে যাবে

ঘটনাটি সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। সঙ্গে উপচে পড়ে নেটাগরিকদের মন্তব্য। কেউ হাসির ছলে প্রতিক্রিয়া জানান। কারওর আবার একেবারে পছন্দ হয়নি বরের কাণ্ড। মজা করলেও অনেকেই মন্তব্য করেছেন, “এমন মুহূর্তে এমন ভুল আসলে একেবারেই ক্ষমার অযোগ্য।” আবার কারওপর মতে, “এটা তো জীবনের সবচেয়ে বড় ভুল।” আবার অনেকে বলেছেন, “এমন ঘটনার পরও বিয়ে ভেঙে না গিয়ে যদি হাসির রসে গড়িয়ে যায়, তবে এ সম্পর্কের ভিত্তি অনেক মজবুত।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া