বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বর্ষায় ঘন ঘন গোপনাঙ্গের সংক্রমণে ভুগছেন? কোন উপায়ে থাকবেন সুস্থ? জেনে নিন ডাঃ বাণী কুমার মিত্রর পরামর্শ

নিজস্ব সংবাদদাতা | ১৯ আগস্ট ২০২৫ ১৯ : ২৩Soma Majumder

একটানা গরমের পর বর্ষাকাল খানিকটা স্বস্তি নিয়ে আসে বটে। কিন্তু বৃষ্টির মরশুমেও বাড়ে আর্দ্রতা। পিছু ছাড়ে না প্যাচপ্যাচে গরম। সঙ্গে এই সময়ে নানা অসুখবিসুখের প্রকোপ দেখা দেয়। জ্বর, সর্দি-কাশি থেকে যত রকম উটকো রোগ সুযোগ পেলেই ঘিরে ধরে। বিশেষ করে মেয়েদের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন হয়। অন্যান্য অসুখের সঙ্গে মেয়েরা গোপনাঙ্গের সংক্রমণে ভোগেন। বর্ষায় কেন এই সমস্যা বাড়ে? কীভাবেই বা গোপনাঙ্গের সংক্রণ ঠেকাবেন? সেবিষয়ে জানালেন আভা সার্জি সেন্টারের প্রতিষ্ঠাতা ও চিফ কনসালটেন্ট ড. বাণী কুমার মিত্র।

আসলে বর্ষায় আর্দ্রতা ও ভেজা পরিবেশ, তাপমাত্রার তারতম্য এবং যোনির পিএইচ-এ হেরফের-এই সবকিছুতে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক তৈরি হতে সময় লাগে না। সামান্য অসতর্ক হলেই বর্ষায় মেয়েদের ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণ, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট সংক্রমণ এবং অন্যান্য স্ত্রীরোগের আশঙ্কা বেড়ে যায়। যদিও শুধু আবহাওয়ার পরিবর্তনই নয়, এই সময়ে বৃষ্টিতে ভিজে গেলে পরিচ্ছন্নতা না মানা, খুব বেশি যত্ন নিতে নানা বাধার সম্মুখীন হন। 

আরও পড়ুনঃ হেঁশেলের পরিচিত এই জিনিসে লুকিয়ে তারুণ্যের চাবিকাঠি! শুধু খেলেই হবে না, মাখলেও রাতারাতি বাড়বে ত্বকের জৌলুস

বর্ষাকাল শরীরের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ক্ষমতাকে জটিল করে তোলে। ভেজা কাপড়ে দীর্ঘ সময় থাকা, সিনথেটিক অন্তর্বাস ব্যবহার করা বা অতিরিক্ত রাসায়নিকযুক্ত সাবান মাখা, প্রাকৃতিক যোনির পিএইচ নষ্ট করে দিতে পারে। ফলে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস, ক্যান্ডিডিয়াসিস বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মতো সমস্যা দেখা দেয়। শহর বা গ্রামাঞ্চল—দুই জায়গাতেই কর্মজীবী মহিলারা এবং যারা নিয়মিত বাইরে থাকেন, তাঁদের জন্য ভেজা কাপড়ে ঘণ্টার পর ঘণ্টা থাকা কিংবা অস্বাস্থ্যকর পাবলিক টয়লেট ব্যবহার করা ঝুঁকি আরও বাড়ায়। 

বর্ষাকালে প্রধান উদ্বেগের মধ্যে একটি হল যে অনেক মহিলা বেশিরভাগ সময়ে গোপনাঙ্গে সংক্রমণের লক্ষণ বুঝতে পারেন না। প্রাথমিকভাবে চুলকানি, অস্বাভাবিক স্রাব বা সামান্য অস্বস্তির মতো লক্ষণ যতক্ষণ না তীব্র পর্যায়ে পৌঁছে যায় ততক্ষণ অনেকেই উপেক্ষা করেন। ফলে সংক্রমণ আরও জটিল আকার ধারণ করে। 

স্ত্রীরোগ সংক্রান্ত সংক্রমণ এড়াতে কী কী করা উচিত

* নিয়মিত সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

* আরামদায়ক, পোশাক, অন্তর্বাস ব্যবহার করুন।

* গোপনাঙ্গে সুগন্ধযুক্ত বা রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহার এড়িয়ে চলুন।

আরও পড়ুনঃ হাজার জটিল অসুখ বশে রাখতে এই সবজি একাই একশো! নিয়ম করে খেলে বেঁচে যাবে দামি ওষুধের খরচ

* ঋতুস্রাবের সময় নির্দিষ্ট সময় অন্তর স্যানিটারি ন্যাপকিন করা উচিত। এতে শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকবে।

* সারাদিন শরীরকে হাইড্রেটেড রাখতে হবে। প্রোবায়োটিক এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ 

* গোপনাঙ্গে যে কোনও অস্বস্তি হলে নিজে নিজে ওষুধ খাবেন। এতে সমস্যা আরও বাড়তে পারে। বরং প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া