শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ১৯ আগস্ট ২০২৫ ১৯ : ১৮Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: কঙ্গনা মানেই লাইমলাইট, কঙ্গনা মানেই বিতর্ক। এবার নিজের মাকেই কাঠগড়ায় তুললেন বিজেপি সংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের শৈশব ও ব্যক্তিগত জীবনের এমন এক অজানা ঘটনা প্রকাশ্যে এনেছেন যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কঙ্গনার দাবি, পিতৃতান্ত্রিক পরিবারে বেড়ে ওঠার সময় নানা সামাজিক ও মানসিক চাপের মুখোমুখি হয়েছিলেন তিনি। বিশেষ করে ঋতুস্রাব দেরিতে শুরু হওয়ার কারণে তাঁর মা যে ক্ষুব্ধ হয়েছিলেন, সেটি আজও স্পষ্ট মনে আছে তাঁর।
কঙ্গনার কথায়, “আমার সব বন্ধুর ক্লাস ৬ থেকে ৯-এর মধ্যে ঋতুস্রাব শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আমার তখনও সেসব শুরু হয়নি। বিষয়টি নিয়ে মা খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। তখন আমি পুতুলখেলায় মগ্ন। একদিন মা রেগে গিয়ে বললেন, ঋতুস্রাব শুরু হতে দেরি হচ্ছে, আর মেয়ে এখনও পুতুল নিয়ে খেলছে! তিনি ভেবেছিলেন পুতুল খেলার জন্যই হয়তো মাসিক দেরি হচ্ছে। তারপর মা আমার সব পুতুল ফেলে দেন।”
অভিনেত্রী জানান, দীর্ঘ প্রতীক্ষার পর যখন তাঁর প্রথম ঋতুস্রাব শুরু হয়, তখন তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। “একদিন ঘুম থেকে উঠে দেখি চারপাশে রক্ত লেগে আছে। আমি ভয় পেয়ে যাই, অথচ মা সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন যে অবশেষে আমার ঋতুস্রাব শুরু হয়েছে,” বলেন কঙ্গনা।
আরও পড়ুন: নিজেই জানতেন না তিনি অন্তঃসত্ত্বা! মলত্যাগ করতে গিয়ে সন্তানের জন্ম দিলেন মহিলা
আরও পড়ুন: রোগীদের উপুড় করে নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে নিতেন! তারপর…? বিস্ফোরক অভিযোগ নামী চিকিৎসকের বিরুদ্ধে
শুধু তাই নয়, অভিনেত্রী আরও জানান যে তাঁর বাবা-মায়ের প্রথম সন্তান ছিলেন এক ছেলে, যিনি জন্মের দশ দিনের মাথায় মারা যান। পরিবার মনে করত, হাসপাতালের অবহেলার কারণেই ওই শিশুর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর তাঁদের পরিবারে ‘হাসপাতালে যাওয়া কার্যত নিষিদ্ধ’ হয়ে যায়। কঙ্গনার ভাষায়, “দিদিমা ঘোষণা করেন, আমাদের পরিবারে কারও জন্ম আর হাসপাতালে হবে না। এরপর মা তিনবার এবং আমার মাসি দু’বার সন্তান জন্ম দিয়েছেন। আমরা সবাই একই বাড়ির একই ঘরে জন্মেছি।”
প্রসঙ্গত, বিতর্কে থাকলেও অভিনয় বা রাজনীতি কোনও দিক থেকেই সময় ভাল যাচ্ছে না কঙ্গনার। অভিনয়ের ক্ষেত্রে কঙ্গনাকে শেষবার দেখা গিয়েছিল ইমার্জেন্সি ছবিতে, যেখানে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন। ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি, কঙ্গনার অভিনয় নিয়েও তীব্র সমালোচনা হয়। পাশাপাশি, রাজনীতির মাঠেও নিজের নাম ডুবিয়েছেন বিজেপি সাংসদ। কিছুদিন আগেই তিনি দাবি করেন, রাজনীতি করার পর যা যা সুবিধা তিনি পাবেন ভেবেছিলেন, তার কিছুই আদতে পাননি তিনি। এমনকী জনগণের ছোটখাটো সমস্যা সমাধান করা তাঁর কাজ নয় বলেও দাবি করেন তিনি। অভিনেত্রীর এরূপ মন্তব্যে বেকায়দায় পড়ে বিজেপিও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?